তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

দেশের বীমা খাতের দীর্ঘদিনের সমস্যা গ্রাহকদের বীমা দাবি সময়মতো পরিশোধ না করা। নানা অনিয়ম, দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির কারণে দীর্ঘদিন ধরে গ্রাহকদের বীমা দাবি মেটাতে ব্যর্থ হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিও। এমনকি গ্রাহকদের ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মেয়াদ শেষ হওয়ার পরও জমানো টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।
শত শত ভুক্তভোগী গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাওয়ার আশায় দিনের পর দিন পপুলার লাইফের বিভিন্ন অফিসে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না। গ্রাহকরা বলছেন, টাকা রিফান্ড পাওয়ার দাবিতে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরে কোনো ফল পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শুধু আশ্বাসই মিলছে, কোনো টাকা পাওয়া যাচ্ছে না। জমানো টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছেন পপুলার লাইফের অনেক গ্রাহক।
খাতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে জীবন বীমা কোম্পানিগুলোর কাছে প্রায় ১২ লাখ গ্রাহকের ৪ হাজার ৪০৩ কোটি টাকার বেশি বীমা দাবি বকেয়া ছিল। বীমা খাতের জন্য এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর বকেয়া দাবির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৮৪ কোটি ৮৪ লাখ টাকা গ্রস প্রিমিয়াম অর্জন করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবস্থাপনা ব্যয় ছিল ৩৮ কোটি ৮১ লাখ টাকা। এ সময় অনুমোদিত সর্বোচ্চ ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ৪০ কোটি ৪২ লাখ টাকা, আর অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা।
কোম্পানিটির প্রথম প্রান্তিক শেষে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯১৭ কোটি ১৬ লাখ টাকা। একই সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৫১৭ কোটি ৬ লাখ টাকা এবং বিনিয়োগ থেকে আয় হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া ক্লোজিং লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮০ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির মোট বীমা দাবির পরিমাণ ছিল ৮০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে ৭৭ কোটি ২৪ লাখ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে, অনিষ্পত্তিকৃত দাবির পরিমাণ রয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকা।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ ওঠে পপুলার লাইফের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করলে তার পরিপ্রেক্ষিতে আদালত কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাড়ি, ডিপার্টমেন্টাল স্টোরসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলা এবং সম্পদ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
আর্থিক দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আদালত পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) বি এম শওকত আলী ও মোস্তফা হেলাল কবির এবং জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শীর্ষ কর্মকর্তাদের একক আধিপত্য ও খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটির তহবিল এবং সাধারণ বীমা গ্রাহকদের জমা দেওয়া প্রিমিয়ামের অর্থে ব্যাপক অনিয়ম ও নয়ছয় হয়েছে। এছাড়া, মেয়াদ পূর্তির পরও অনেক গ্রাহক তাদের প্রাপ্য অর্থ এবং বীমার সুবিধা নির্ধারিত সময়ে ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
পপুলার লাইফের এক গ্রাহক বলেন, পলিসির মেয়াদ শেষ হওয়ার পরও টাকা পাচ্ছি না। জীবনের শেষ সময়ে কাজে দিবে এমন আশায় বীমা করেছিলাম কিন্তু তুলতে না পারায় চরম আর্থিক সংকটে আছি। বীমা প্রতি একদম আস্থা হারিয়ে ফেলেছি।
গ্রাহকের বীমা দাবি পরিশোধের বিষয়ে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তার ফোনে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, বীমা গ্রাহকের দাবি পরিশোধ নিশ্চিত করতে আমরা সাতটি কোম্পানিকে অগ্রাধিকার ভিত্তিতে পর্যবেক্ষণের আওতায় এনেছি। এসব কোম্পানির কাছে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা দাবি রয়েছে। এসব দাবি দ্রুত পরিশোধের লক্ষ্যে ইতোমধ্যে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোম্পানিগুলোকে বলা হয়েছে, বিধিবদ্ধ সঞ্চয় ব্যতীত তাদের যেসব বিনিয়োগ ও সঞ্চয় রয়েছে, সেগুলো এনক্যাশ করে সেই অর্থ দিয়ে অবিলম্বে গ্রাহকের দাবি পরিশোধ করতে হবে। পাশাপাশি, প্রতিটি কোম্পানির মালিকানাধীন জমি ও ভবনের সম্পদের মূল্য দ্রুত নির্ধারণ করে প্রয়োজনীয় বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থও দাবি পরিশোধে ব্যবহার করতে হবে। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সাইফুন্নাহার সুমি বলেন, এছাড়া আগস্ট মাসের মধ্যেই কোম্পানিগুলোকে জানাতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তারা কত টাকা দাবি পরিশোধ করতে সক্ষম হবে। একই সঙ্গে তাদের যেসব সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে শেয়ার ও বিনিয়োগ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে এনক্যাশ করে সেই অর্থও গ্রাহকের দাবি পরিশোধে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইডিআরএ মুখপাত্র বলেন, ২০২৬ সালের মধ্যেই সব কোম্পানিকে উল্লেখযোগ্য পরিমাণ দাবি পরিশোধ নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এরপরও কোনো কোম্পানি নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ বলেন, দীর্ঘ সময় ধরে গ্রাহকদের বৈধ বীমা দাবি পরিশোধ না করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বীমা দাবি নিষ্পত্তি করা শুধু বীমা কোম্পানিগুলোর নৈতিক দায়িত্ব নয়, এটি তাদের আইনগত বাধ্যবাধকতারও অংশ। তাই যেসব প্রতিষ্ঠান নিয়মিতভাবে এ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের দ্রুত, কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ

শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষা মৌসুমে কাঁদা বেহাল দশা সড়কের। যানবাহন তো দূরের কথা হেটে যাওয়ায় দুঃসাধ্য। সামান্য বৃষ্টি হলেই পানি জমে এমন কাঁদা হয় জুতো পড়ে চলাচলের উপায় নেই! এমন চিত্র শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের একটি গ্রামীণ কাঁচা সড়কে। মরিচপুরান চৌরাস্তা বাজার থেকে ভোগাইপাড় হিন্দুপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই সড়কটি জনচলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও নেই সংস্কার। সড়কটি পাকা করার দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন ৪-৫ শ মানুষের চলাচল হয়ে থাকে। সড়কের দুই পাশে রয়েছে বাজার, জামে মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শুষ্ক মৌসুমে ছোটখাটো যানবাহন চলাচল করলেও বর্ষাকালে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। স্বপন আহমেদ, রেজাউল করিম, রুবেল, হাফিজুল ইসলাম,

আরও পড়ুন
language Change