স্টাফ রিপোর্টারঃ
আজ ৫ আগস্ট ২০২৬। খুরুশকুলের কৃতি সন্তান, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান বাদশার শ্রদ্ধেয় পিতা এবং খুরুশকুল ইউনিয়ন বিএনপির নিবেদিতপ্রাণ নেতা, মরহুম আমির হামজার এর ১৬তম মৃত্যুবার্ষিকী।
মরহুম আমির হামজা কক্সবাজার জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক, কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি এবং খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব। বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন এবং তাদের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর কর্ম, আদর্শ ও জনসেবামূলক অবদান আজও এলাকাবাসীর কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
২০১০ সালের ৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।
আল্লাহ তাআলা মরহুম আমির হামজার ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত