রাকিব শেখ,কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম।
এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য ও আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়াও সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত