কক্সবাজার মোঃ নুরুন্নবী প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সিসিএনের রামু প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
জানা যায়, সিসিএনে সম্প্রচারিত ‘ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের কারণে রামুতে চাষাবাদের জমির সঙ্গে বিলীন হচ্ছে রামুর উখিয়া ঘোনা সড়ক, দুর্ভোগে ১০ হাজারের বেশি মানুষ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সহযোগীরা সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা চালায়। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে সাংবাদিক ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত