তারিখ লোড হচ্ছে...

চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল

পাঠক সংখ্যা
638

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত আমন রকম সরকারী ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখল করে ধানের চারা লাগনোর অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

ভূমিহীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলকারী মোঃ আমির হোসেন এই সরকারী খাস জমি বন্দোবস্তের জন্য আবেদনকারীকে তাড়িয়ে দিয়ে জমি দখল এবং হালচাষের পর জমিতে আমন ধানের চারা লাগানোর চেষ্টা করেন এই প্রভাবশালী চক্রটি। এতে ভোগদখলে থাকা ভূমিহীন আমির হোসেন বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মোঃ আমির হোসেন বাঁশতলা মৌজার (জে.এল নং-০১, খতিয়ান নং-০১, এস.এ দাগ নং-৮১৮) ০.৫৮ একর বোরো রকম সরকারি খাস জমি ২০১৫ সাল থেকে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।

সরকারি বিধি মোতাবেক জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য তিনি ২০১৭ সালের ২৫ জুলাই দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিসে দরখাস্ত দাখিল করেন (যার ডকেট নং-১১৫৭)।

অভিযোগ উঠেছে, উক্ত জমি বন্দোবস্তের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আমির হোসেনের সহোদর ভাই আমির উদ্দীন ও ভাতিজা শফিকুল ইসলাম স্থানীয় বদরুল নামের এক ব্যক্তির সহযোগিতায় সম্পূর্ণ বেআইনিভাবে সরকারী এই জমিটুকু ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে একই এলাকার মাহমদ আলী (পিতা- মৃত তাহের আলী মোড়ল), আলী মিয়া, মজিবুর রহমান ও মান্নান (সর্ব পিতা- মৃত আউয়াল মিয়া) এর নিকট স্ট্যাম্প করে বিক্রি করে দেন।

পরবর্তীতে ক্রেতা দাবিদার মাহমদ আলী ও তাঁর লোকজন বহিরাগতদের সাথে নিয়ে উক্ত খাস জমি জোরপূর্বক দখল ও চাষাবাদ করে আমন ধানের চারা রোপন করেন। সংবাদ পেয়ে আমির হোসেন স্থানীয় সাক্ষীদের নিয়ে বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে বলে তিনি অবিযোগপত্রে উল্লেখ করেন।

গত ২৪ জুলাই সকালে ঘটনার জের ধরে স্থানীয় পাকা রাস্তায় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলার চেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী ভূমিহীন আমির হোসেন এর আগে সুনাসমগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে পৃথক দুটি লিখিত আবেদন করেন তিনি এবং দোয়ারা বাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় প্রতিকার চেয়ে আরো একটি আবেদন করেছেন।

ভূমি বিশেষজ্ঞদের মতে, সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমি রাষ্ট্রের মালিকানাধীন সম্পদ। রাষ্ট্র ছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গ বা মধ্যস্বত্বভোগীর খাস জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তরের আইনি কোন এখতিয়ার নেই। প্রচলিত আইন অনুযায়ী সরকারি জমি বেআইনিভাবে দখল, ভুয়া দলিল বা স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি বা বিক্রির চেষ্টা করা একটি ফৌজধারী অপরাধ।

দণ্ডবিধিতে সরকারি সম্পত্তি প্রতিরোধ আইন অনুযায়ী, অন্যের বা সরকারি সম্পত্তি প্রতারণা মূলকভাবে নিজের দাবি করে বিক্রি বা হস্তান্তরের দায়ে দণ্ডবিধির ৪১৭/৪২০ ধারায় (প্রতারণা) এবং ৪৬৫/৪৭১ ধারায় (জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহার) ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা সর্বসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধভাবে দখল করলে, দখলের পায়ঁতারা করলে কিংবা ভুয়া কাগজপত্র তৈরি করে হস্তান্তর বা বিক্রয় করলে তা স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হবে। উক্ত আইনের আওতায় অপরাধীদের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আমির হোসেন সংবাদকর্মীদের জানান,আমি ডিসি স্যার ও এসপি স্যারের নিকট আবেদন করলে এই আবেদনের কপি নিয়ে দোয়ারা বাজার থানায় গিয়ে ওসি মহোদয়কে না পেয়ে ডিউটি অফিসরের নিকট দিয়ে আসি।

পরের দিন থানার এস আই মোঃ আব্দুল ওদদু ঘটনাস্থলে গিয়ে প্রভাবশালী মুজিবুর রহমান গংদের জমি রোপন করতে নিষেধ করে আসলে ও মুজিবুর গংবা কিভাবে আইন অমান্য করে জমিতে চাষাবাদ করেন ধানের চারা লাগাল আমার মাথায় আসেনা। তিনি অভিযোগ করে আরো বলেন,এস আই মোঃ ওদুদ মিয়া ঘটনাস্থলে গিয়ে নিষেধ করার পর মুজিবুর রহমান গংরা আইন অমান্য করে কিসের জোরে জমিতে ধানের চারা রোপন করল ।

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন আমি একজন সাধারন ভূমিহীন আমার নিজস্ব কোন বসতভিটা নাই । তাই দীর্ঘদিন ধরে সরকারের এই আমন রকম ভূমির কিছু জায়গাতে বসতভিটা বানিয়ে থাকছি এবং বাকি জমিটুকু চাষ করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলাম। এখন মুজিবুর গংদের পেশীশক্তি ও অর্থবৃত্তের মালিক হওয়ার পরও তারা ভূমিহীন সেঁজে কিভাবে আমার দখলে থাকা সরকারী এই ভূমিটুকু স্টাম্পের মাধ্যমে কিনে নিয়েছে দাবি করেন তিনি।

আমি দীর্ঘদিন ধরে এই সরকারি জমিটুকু ভোগদখল করে এবং নিয়ম মেনে ২০১৭ সালে জায়গাটুকু বন্দোবস্তের জন্য দোয়ারাবাজার এসিল্যান্ড অফিসে আবেদনও করেছি। আমাকে প্রতিপক্ষের লোকজন হুমকি দামকী দিচ্ছে তাতে আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে সরকারি খাস জমি ক্রয়ের বিষয়ে বিবাদী মোঃ মুজিবুর রহমান বলেন, এলাকার মুরুব্বিদের সামনে রেখে আমির হোসেনের মেয়ের বিয়ে দেওয়ার সময় আমার কাছে উনার স্ত্রী আনোয়ারা বেগম এক কেদার জমি এবং আমির উদ্দিনের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য তিন কেদার জমি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করেছেন। স্ট্যাম্পের মাধ্যমে সরকারি খাস জমি ক্রয়-বিক্রয় আইনসম্মত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, আমাদের এলাকায় এভাবেই সরকারি জমি ভোগদখলদাররা স্ট্যাম্পের মাধ্যমে অন্যজনের কাছে হস্তান্তর বা বিক্রি করে থাকেন।

এ ব্যাপারে তবে জমি বিক্রির এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আমির হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম। তিনি বলেন, আমি কোনো জমি বিক্রি করিনি। এই জমি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এখন তারা ভুয়া দলিল ও স্ট্যাম্প দেখিয়ে বলে আমরা নাকি জমি বিক্রি করেছি! আমরা জমিতে চাষের জন্য গেলে তারা আমাদের খুন করার হুমকি দেয়। আমরা ভূমিহীন মানুষ, তারা জোরদখল করে এই জমি ভোগ করতে চায়। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, বাশঁতলা গ্রামের ভূমিহীন আমির হোসেন কর্তৃক পুলিশ সুপার মহোদয়ের কাছ লিখিত একটি অভিযোগের কপি পেয়েছি। তিনি কিছু খাস জায়গা বন্দোবস্তের জন্য আবেদন করেছিলেন, তবে এখনো বন্দোবস্ত পাননি। উক্ত জায়গায় অন্য কয়েকজন দখল করে ধান রোপণ করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়, আমির হোসেনের ভাই ছয় কেদারের মধ্যে তিন কেদার এবং উনার স্ত্রী আনোয়ারা বেগম এক কেদার জমি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করেছেন বলে অপরপক্ষ দাবি করছে। সেই অনুযায়ী মুজিবুর রহমান ৪ কেদার জমিতে ধান রোপণ করেছেন এবং ২ কেদার জমি আমির হোসেনের নিয়ন্ত্রণে আছে। জমিটির বন্দোবস্তের বিষয়ে আমরা উপজেলা ভূমি প্রশাসনের কাছে তথ্য চাইব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন,এই জায়গাগুলো যেহেতু সরকারী জায়গা কাজেই এইসব জায়গাতে বসবাস কিংবা জমি আবাদ করতে হলে উপজেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন হয়। তাছাড়া কেহ জাল দলিলের মাধ্যমে কিংবা স্টাম্পের মাধ্যমে বন্দোবস্ত নিয়ে নিজেদের দাবি করে চাষাবাদ করাটা ও বেআইনী।

তিনি বলেন যিনি ২০১৭ সালে বন্দোবস্তের জন্য দোয়ারাবাজার এসিল্যান্ড অফিসে আবেদন করেছেন উনি আমার অফিসে আসলে সত্যিকারের ভূমিহীন হলে যাচাই বাচাই করে সরকারের নীতিমালা অনুযায়ী তহশীলদারকে ঘটনাস্থলে পাঠাইয়া জরিপ করে দেখার ও আইনগত বিধি ব্যবস্থা নেওয়া হবে হবে তিনি জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ

মাহিদুল ইসলাম ফরহাদঃ শনিবার রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। ফাটাপাড়ার কালাম আলীর বাড়িতেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

আরও পড়ুন
language Change