বিনোদন প্রতিবেদকঃ
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনয়জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং করা কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। জানিয়েছেন আজকাল কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন।
দুই যুগের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে একই টেলিভিশন অনুষ্ঠানে আবারও হাজির হন শাকিব খান। সেখানে চলচ্চিত্রজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়েও কথা বলেন তিনি। একপর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, জীবনে তিনি অনেক ভুল করেছেন।
অতীতের সেই ভুলগুলো নিয়ে এখনো কখনো কখনো ভাবেন শাকিব। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় এসব বিষয় তাকে কষ্ট দেয় বলেও জানান তিনি।
অভিনেতার ভাষায়, নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনাও নেই।
আলাপচারিতার একপর্যায়ে শাকিবের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে জানতে চাইলে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত