ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
প্রায় চার বছর যাবত প্রক্ষাঘাতগ্রস্থ অবস্থায় হুইল চেয়ারের চার চাকার উপরে কাটছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মোহাজিরাবাদের বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সদস্য, ২০১৮ সালে একাধিক মামলায় কারাবরণকারী দরিদ্র মো. শামসু মিয়ার দিন।
বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী বিএনপির দুঃসময়ের নিবেদিতপ্রাণ এই কর্মী অনেকটা অসহায় অবস্থায় দিনানিপাত করছেন। দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতা বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
দলের তৃণমূলের একজন নিবেদিতপ্রাণ কর্মীর এমন অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু। প্রক্ষাঘাতগ্রস্থ হবার পর প্রথমবারের দলীয় নেতা তাজ উদ্দিন তাজুকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পক্ষাঘাতগ্রস্ত কর্মী শামসু মিয়া কান্নায় ভেঙে পড়েন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে তাজ উদ্দিন তাজু সামছু মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি শামসু মিয়ার চিকিৎসায় নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং তৃণমূলের কর্মী শামসু মিয়ার চিকিৎসায় সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি সামছু মিয়ার মতো ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সামছু মিয়া জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা তিনি পাননি। অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে স্ত্রী-সন্তান নিয়ে তার জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত