নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে এবার দুই সংবাদকর্মীকে ডেকে নিয়ে মারধর, মোবাইল ফোন ও মোটরসাইকেল কেড়ে নেওয়া এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট সংবাদ সংক্রান্ত তথ্য দেওয়ার কথা বলে মোবাইল ফোনে দুই সংবাদকর্মী রাসেল আহমেদ ও মোহাম্মদ আলীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর তাদের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। পরে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কান ধরানো হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে দুই সংবাদকর্মী আহত হন। পরে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভুক্তভোগী দুই সাংবাদিকও এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এর আগে গত ৩১ জুলাই চাটমোহর উপজেলার ফৈলজানা শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে লোকমান হোসেনের বিরুদ্ধে। ঋণ নবায়ন না করায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি লোকজন নিয়ে ব্যাংকে গিয়ে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন আহত হন।
লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। ব্যাংকে হামলা ও ভাঙচুর, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে আলোচনায় আসা লোকমান হোসেনকে ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আটঘরিয়া বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঘটনার বিষয়ে লোকমান হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পরে এসএমএস পাঠিয়েও বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।
সাংবাদিক নির্যাতনের অভিযোগে বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে
সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি গোলাম ফারুক মজনু ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত