আজিজুর রহমান বাবু, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে গত ৪ ঠা আগষ্ট চানাচুর চুরির অপবাদ দিয়ে স্হানীয় দোকানদার মুনির মোল্লা ফারিয়া আখতার নামে সুশ্রী কিশোরীকে পৈশাচিক কায়দায় গাছের সাথে দড়ি দিয়ে বেধে শারিরীক নির্যাচতন করে। চুরির অপবাদে মেয়েটিসহ ছোট বোন ও ছোট ভাইকে একটি কক্ষে বন্দী করে শারীরিক নির্যাতন করে যা মধ্যযুগীয় বর্বতাকে হার মানায়।
গত দুদিন ধরে ঘটনাটির ভিডিও ক্লিপ সামাজিক গনমাধ্যমে ভাইরাল হয়। দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়ায় সমানে প্রচার পায়। সর্বত্র কু- প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে নির্যাতন শিরোনামে নিউজটি প্রচার পায়।
মেয়েটি কী আসলেও চুরি করেছিলো ? নাকি দোকান মুনির মোল্লার কু- প্রস্তাবকে ঢেকে ফেলে চুরি অপবাদ দিয়ে দায়মুক্তি পাওয়ার কারসাজি। গতকাল দু'জন অভিযুক্ত আসামীকে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছেন।
ফারিয়াকে যে দু'জন নারী জুতার মালা পড়িয়েছিল তাঁদের একজন ছিলো বয়োবৃদ্ধ আফসানা বেগম অপরজন ফৌজিয়া সরদার, মিডিয়াতে আরেক জনের নাম এসেছে নিশি সরদার । ঘটনার আলোকে সাংবাদিকবৃন্দ কথা বলতে চাইলে-ফৌজিয়া সরদার ও নিশি সরদার কথা বলতে অনীহা প্রকাশ করেন। স্হানীয় সূত্রে জানা যায় ফৌজিয়া ও নিশি নাকি প্রভাবশালী স্বচ্ছল পরিবার সদস্য ।
উক্ত ৩ জন নারী হয়ে আরেকটি সুশ্রী মেয়েকে শুধু মাত্র সন্দেহের বশবর্তী হয়ে দোকানদারের কথায় গাছের সাথে দড়ি দিয়ে বেধে নির্যাতন করতে, চুল কাটতে কী বিবেক বাধা দেয়নি ? নাকি অজস্র ক্ষমতা পেয়ে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিলো ?
পুলিশ প্রশাসন দু' জনকে আটক করেছে। একজন বুড়ো নারী আফসানা এবং অপরজন পুরুষ ।
জনমনে প্রশ্ন উঠেছে ? যাঁরা সরাসরি ফারিয়াকে মারধর করেছে, জুতার মালা পড়িয়েছে, চুল কেটেছে তাঁদের আটক করতে পুলিশ গড়িমসি করছেন কেন ? তাঁদের আটক করা কী পুলিশের কাছে অসম্ভব কিছু ? নাকি রাজনৈতিক প্রভাবে মুক্তি দেওয়ার অজুহাত খুঁজছেন ?
সখিপুরবাসী প্রত্যাশা করে, অচিরেই প্রকৃত দোষী, ইন্ধনকারী, অপরাধে মদদকারীকে আটক করে, ফারিয়ার মা ফাতেমা বেগমের চাহিদা অনুযায়ী সুবিচার প্রাপ্তিতে সহযোগিতা করা। মনে রাখতে হবে আইনকে খন্ডিত করা যায় কিন্তু আইনকে নিষ্ক্রিয় করা যায় না। আইন নিজের শক্তিতে সময়ের গ্যাড়াকলে জেগে উঠে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত