স্টাফ রিপোর্টার জসিম উদ্দিনঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক সফল অভিযানে গতকাল ৫১ পুড়িয়া হেরোইন এবং ২৫টি গাঁজার রোলসহ মোঃ রুবেল (২৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
১০ আগস্ট ২০২৬ইং রাত ২১:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন ২নং রেল গেইটের পশ্চিম পার্শ্বে, হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেলের দেহ তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন (৫১ পুড়িয়া) এবং ১০০ গ্রাম গাঁজা (২৫টি রোল) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল (২৯),পিতা: মোঃ ফকির চান, মাতা: মোসাঃ শাহনাজ, স্ত্রী: তানজিলা,। ঠিকানা: রেল লাইন বস্তি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেলের বিরুদ্ধে ইতোপূর্বেও ৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু শেষে ১১ই আগস্ট, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত