স্টাফ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ও ২০ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) কেন্দ্রীয় পর্যায়সহ দেশব্যাপী জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি পালিত হবে।আজ শনিবার (১৫ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ আগস্ট (বুধবার) সকাল ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হবে। এরপর সকাল ১০টায় সংগঠনের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার ও সংশ্লিষ্ট স্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ায় অংশ নেবেন।একই দিন (১৯ আগস্ট) দেশব্যাপী সকল জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন, ২০ আগস্ট (বৃহস্পতিবার) দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সামাজিক ও পরিবেশগত কর্মসূচি পালন করা হবে। এই দিন দেশের সকল থানা, উপজেলা ও পৌর শাখায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় এবং স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত