তারিখ লোড হচ্ছে...

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি

সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র খুলানা- সাতক্ষীরা- যশোর রোডের সরকারি সংবেদনশীল নিরাপত্তা এলাকা পলিশ লাইন্স, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্হাপনা ও আবাসিক এলাকার মধ্যে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। শহরের যানজট, শব্দদূষণ, যাত্রী ও যানবাহনের চাপের পাশাপাশি টার্মিনালকেন্দ্রিক বিভিন্ন সামাজিক সমস্যার প্রভাব আশপাশের পাড়া-মহল্লায় পড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

সচেতন অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল সাধারণত বিপুলসংখ্যক মানুষের সমাগম, দূরপাল্লার ও স্থানীয় পরিবহন, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট এবং বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। ফলে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোর-তরুণদের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

দেশের বিভিন্ন বাস টার্মিনালকে ঘিরে মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগ প্রায়ই সামনে আসে। তবে সাতক্ষীরা বাস টার্মিনালকে ঘিরে মাদক ব্যবসা বা নির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া প্রয়োজন-এমনটাই মনে করেন সচেতন নাগরিকরা। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স ও সরকারি দপ্তরের অফিস থাকায় নিরাপত্তার স্বার্থে বাস টার্মিনালটি সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হয়েছে বলে মনে করেন সচেতন মহল।

স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, শহরের আবাসিক এলাকার পাশে কেন এমন একটি বড় পরিবহন কেন্দ্র থাকবে, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা? তাদের মতে, বাস টার্মিনাল যদি শহরের বাইরে বা বাইপাস সড়কের পাশে পরিকল্পিত স্থানে স্থানান্তর করা যায়, তাহলে একদিকে শহরের যানজট কমবে, অন্যদিকে আবাসিক এলাকার পরিবেশও অনেকটা স্বাভাবিক হবে।

এর আগে বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ফলে এবার বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরা সদরবাসী।
সচেতন পিতা-মাতাদের দাবি, শুধু যানজট নিরসনের জন্য নয়-শহরের আবাসিক পরিবেশ, শিশু-কিশোরদের নিরাপদ বেড়ে ওঠা এবং একটি পরিকল্পিত সাতক্ষীরা শহর গড়ে তুলতেও কেন্দ্রীয় বাস টার্মিনাল আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।

তাদের প্রত্যাশা, জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে বিষয়টি বিবেচনা করে শহরের বাইরে উপযুক্ত স্থানে আধুনিক ও পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেবেন।

সাতক্ষীরা সদরবাসীর এখন একটাই দাবি-
আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে পরিকল্পিত স্থানে নেওয়া হোক, নিরাপদ হোক শহর ও আগামী প্রজন্ম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অটো রিকশা ইজিবাইকে সয়লাব ডেমরা-যাত্রাবাড়ী এলাকায়

সোহরাওয়ার্দীঃ রাজধানীতে চাঁদাবাজদের সংঘবদ্ধ চক্র নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা সচল রেখেছে। ফলত ইজিবাইক ও অটোরিকশায় রাজধানী সয়লাব হয়ে পড়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এগুলো বন্ধ করার উদ্যোগ নেই, বরং দিন দিন এগুলোর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট, ভোগান্তি। চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ এসব ব্যাটারী চালিত ইজিবাইক অটোরিকশা গুলো। জানা গেছে, যানজটের নগরী ঢাকার ব্যস্ততম রাস্তা দখল করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) ও ফিটনেসবিহীন লেগুনার স্ট্যান্ড। ফলে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অপরদিকে এসব যানবাহনকে পুঁজি করে ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশ দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। ডেমরা, যাত্রাবাড়ী থানা এলাকার অলি গলিতে অবাধে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা। পুলিশের চোখের সামনেই এগুলো দেদার চলাচল করছে,

আরও পড়ুন
language Change