তারিখ লোড হচ্ছে...

নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য

শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন দলটির উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তাজ উদ্দিন তাজু বলেন, ২০০৬ সালে তৎকালীন অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা মরহুম এম এ সাইফুর রহমানের হাত ধরে আমি বিএনপিতে যোগ দেই। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। দলের দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে নিবেদিত ছিলাম।

২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আমার বিরুদ্ধে ৩০টির অধিক মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করা হয়েছে এবং আমার পরিবারও রাজনৈতিক হয়রানির শিকার হয়। এসব মামলায় আমি বিভিন্ন সময়ে প্রায় ৭২০ দিন কারাবরণ করেছি। এছাড়া ২০১৮ সালের ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিলে পুলিশের হামলায় তার ডান পা ভেঙে যায়।

দলের গঠণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টায় আমাকে বাদ দিয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমাকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা বিএনপির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মিটিং শেষে উপজেলা বিএনপির কয়েকজন সদস্য বিষয়টি আমাকে জানান। এ বিষয়ে তাৎক্ষণিক উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার ইচ্ছের বিরুদ্ধে এই রেজুলেশন পাশ করা হয়েছে এবং কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি।

নুরুল আলম সিদ্দিকী আক্ষেপ করে বলেন যা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। এভাবে চলতে থাকলে দল অস্থিত্ব সংকটে পড়বে। পরবর্তীতে ১৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাকে কোনো ধরণের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়।

গত সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত আমি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে কাজ করেছি। সংসদ নির্বাচনের দুই তিন সপ্তাহ পূর্বে দলীয় কিছু বিষয় ও আমার ব্যক্তিগত আর্থিক দেনা-পাওনা নিয়ে তার সাথে আমার মতবিরোধ তৈরি হয়। এরপর থেকেই আমাকে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়।

এ বিষয়টিও আমি উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর বিএনরি আহবায়কসহ কয়েকজন মিলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবগত করেছি। এ বিষয়ে ২০ জুলাই ও ২৪ জুলাই দলীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে ও ইমেইলের মাধ্যমে জানিয়েছি।

উপজেলা বিএনপি কর্তৃক রেজুলেশন করার পর ১৪ আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিয়েছি। আমাকে সাংগঠনিক কর্মকান্ড থেকে দূরে রেখে এবং যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আমার ভূমিকা সম্পূর্ণভাবে সীমিত করার চেষ্টা করা হচ্ছে এবং আমি স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক হওয়ায় আমাকে অব্যাহতি দিয়ে ইচ্ছেমাফিক ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়ে দলীয় কাউন্সিল ছাড়া পকেট কমিটি করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। দলের সাংগঠনিক সিদ্ধান্ত যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা ব্যক্তিগত বিরোধের প্রভাবে পরিচালিত হয়, তাহলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা স্বাভাবিক।

আমাকে দলীয় কার্যক্রম থেকে দূরে রেখে পকেট কমিটি’ গঠনের গভীর ষড়যন্ত্র চলছে। আমি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করা, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি এবং কেন তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত ও ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত দলীয় গঠণতন্ত্র ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা এবং তার বিরুদ্ধে অব্যাহতির সিদ্ধান্ত এবং এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, প্রভাব বা সাংগঠনিক অনিয়ম কাজ করেছে কি না এ বিষয়টিও নিরপেক্ষভাবে তদন্ত করার দাবী জানাচ্ছি। আমি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানর, দলের ভারপ্রাপ্ত মহাসচি রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয়, বিভাগ ও জেল নেতৃত্বের প্রতি বিনীত আবেদন করছি।

সংবাদ সম্মেলনে আনিত বিভিন্ন বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর মুঠোফোনে কল করলেও তারা কল রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যে গ্রহ হীরা দিয়ে তৈরি

যে গ্রহ হীরা দিয়ে তৈরি

ডেস্ক রিপোর্টারঃ মহাকাশের গভীরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জগৎ, যেখানে বাস্তবতাই যেন কল্পনাকে হার মানায়। এমনই এক গ্রহ হলো ৫৫ ক্যানক্রি ই, যাকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে। পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ এবং ভরের দিক থেকে প্রায় আট গুণ ভারী। তবে এর সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর গঠন বিজ্ঞানীদের ধারণা, এটি আংশিকভাবে কার্বন-সমৃদ্ধ এবং বিশাল অংশজুড়ে হীরার মতো কঠিন পদার্থে পরিণত। কার্বন সাধারণ অবস্থায় কয়লা বা গ্রাফাইট হিসেবে থাকে, কিন্তু প্রচণ্ড চাপ ও তাপের মধ্যে এটি হীরায় রূপ নেয়। ৫৫ ক্যানক্রি ই গ্রহটি তার নক্ষত্রের অত্যন্ত কাছাকাছি অবস্থান করায় এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২,৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই চরম পরিবেশে গ্রহটির ভেতরের কার্বন কাঠামো রূপান্তরিত

আরও পড়ুন
language Change