তারিখ লোড হচ্ছে...

বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস

লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার

পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকিব ও সাগর আহম্মেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি লবণচরার কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার সাইফি ও রাকিবকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মামলার অপর আসামি সাগর আহম্মেদকেও গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সাগর আহম্মেদের দেওয়া তথ্য ও তার নিজ হাতে দেখিয়ে দেওয়ার ভিত্তিতে তার খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ থেকে অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে-একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি এবং একটি কুড়াল। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়েছে।

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় একই এলাকার আশি বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হন।

এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশি বিঘা এলাকায় নাজমুল (১৯) নামে আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার সাইফিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তবে এখন পর্যন্ত সে আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেয়নি তেহরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটি বিশ্বকাপে অংশ নেওয়ার অবস্থায় নেই। ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরটিতে ইরান খেলবে না এমন সম্ভাবনাই জোরালো হচ্ছে। ইরান সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দেশ খেলবে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সাধারণত কোনো দল টুর্নামেন্ট থেকে সরে গেলে সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফিফার নিয়ম অনুযায়ী, নাম প্রত্যাহার করা দলের গ্রুপের রানার-আপ দল অথবা

আরও পড়ুন
language Change