তারিখ লোড হচ্ছে...

লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি

লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

সংসার আর ভালো লাগে না। বিদ্যুৎ নেই, চুলায় গ্যাস নেই, ওয়াসার লাইনে পানি নেই। এত যন্ত্রণা আর সহ্য হয় না, মন চায় সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই।

রাজধানীর আজিমপুরের বাসিন্দা আজহারুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন গত রোববার দুপুরে মোবাইলফোনে স্বামীর কাছে এভাবেই নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আজহারুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে অব্যাহত লোডশেডিং, গ্যাস ও পানি সংকটের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে পরিবারে। কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না।

তিনি জানান, গত এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে অন্তত ২ থেকে ৩ বার এক থেকে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। ভাদ্রের তীব্র গরমে ঘেমে অস্থির হচ্ছে পরিবারের ছোট-বড় সদস্যরা। গ্যাস না থাকায় রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, আর ইদানিং ওয়াসার লাইনেও ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না।

শুধু আজহারুল ইসলাম বা তার স্ত্রী সেলিনা হোসেনই নন, রাজধানীর অধিকাংশ বাসিন্দারই একই অভিযোগ। মূলত গ্যাসের সরবরাহ ঘাটতির কারণেই এ সামগ্রিক সংকট তৈরি হয়েছে। দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা ৩.৮ বিলিয়ন ঘনফুট। কয়েক দিন আগেও সরবরাহ কমে ১.৬ থেকে ১.৭ বিলিয়ন ঘনফুটে নেমে এসেছিল যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড।

পেট্রোবাংলার নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় দেশে সর্বমোট ২.৩৮২ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। মোট উৎপাদিত গ্যাসের মধ্যে ১.৬২০ বিলিয়ন ঘনফুট আসছে দেশীয় উৎস থেকে এবং ০.৭৬২ বিলিয়ন ঘনফুট আসছে আমদানিকৃত এলএনজি (এলএনজি) থেকে।

গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগে বিদ্যুৎকেন্দ্রগুলো দৈনিক প্রায় ৬৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেলেও বর্তমানে তাদের জন্য এক বিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ করা হচ্ছে।

অন্যদিকে সার কারখানাগুলোকে দেওয়া হচ্ছে ১৪০ মিলিয়ন ঘনফুট। ফলে শিল্প, আবাসিক ও অন্যান্য খাতের জন্য অবশিষ্ট থাকছে মাত্র ৮৫০ মিলিয়ন ঘনফুট, যেখানে কয়েক সপ্তাহ আগেও এসব খাতে বরাদ্দ দেওয়া হত ১.৬ থেকে ১.৬৫ বিলিয়ন ঘনফুট।

গ্যাস সংকটের কারণে বাসায় বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার বা ইনডাকশন চুলা ব্যবহার করতে গিয়ে পরিবারগুলোর মাসে ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। একই সঙ্গে লোডশেডিংয়ের কারণে আইপিএস ও চার্জার ফ্যানের চাহিদাও তুঙ্গে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা আনোয়ার হোসেন এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, সংসারে খরচ বাড়লেও আয় বাড়ছে না। গত দুই মাস ধরে বিদ্যুতের বাড়তি বিল গুণতে হচ্ছে। আগে যেখানে প্রতি মাসে আড়াই হাজার টাকার মতো বিল আসতো এখন একই ব্যবহারে এক থেকে দেড় হাজার টাকা বেশি আসছে।

তিনি জানান, গ্যাস না থাকায় বাসায় চুলা জ্বলছে না। ফলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেকে প্রতিদিন সকালে ক্লাসে যাওয়ার আগে নাস্তার জন্য আলাদা টাকা দিতে হচ্ছে।

একই সংকটের কথা জানান ধানমন্ডি এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। তিনি বলেন, চুলায় গ্যাস না আসলেও প্রতি মাসে নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। কার কাছে এ দুঃখের কথা বলবো? লোডশেডিং ও গ্যাস সমস্যার পাশাপাশি গত দুই দিন ধরে ওয়াসার লাইনেও পানি ঠিকমতো আসছে না।

এদিকে ওয়াসার পানির অভাব ও লোডশেডিংয়ের কারণে নগরজুড়ে দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও একাধিক চিকিৎসকরা সতর্ক করে বলছেন, ফুটানো পানির অভাবে অনেকে অপরিষ্কার পানি পান করায় পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি ও এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবাসিক খাতে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করা কঠিন। তবে বিদ্যুৎ উৎপাদন অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সব মিলিয়ে ত্রিমুখী এই নাগরিক সংকটে চরম অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাজধানীবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকার আসে সরকার যায়, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না

সরকার আসে সরকার যায়, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না

জেলা প্রতিনিধি: গত ১০ বছরে চারবার নদীভাঙন দেখেছেন মিলন বেপারি। প্রথম ভাঙন দেখেছিলেন ছয় বছর বয়সে। এরপর টানা চারবারের ভাঙনে ভিটামাটি, জমি, পানের বরজসহ সবকিছুই গিলেছে রাক্ষুসে আড়িয়াল খাঁ নদী। সব হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নেওয়া মিলনের শেষ সম্বলটুকুও এখন ভাঙনের কবলে। শেষ সম্বলটুকু হারিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াবেন, সেই চিন্তায় দিশেহারা তিনি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতীরবর্তী মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া গ্রামের সুখরঞ্জন বেপারির ছেলে মিলন বেপারি। একসময় যার সবকিছু থাকলেও এখন নিঃস্ব। শুধু মিলন নয়, তার মতো অনেকেই আড়িয়াল খাঁ নদীর ভাঙনে হারিয়েছেন বাবা-দাদার ভিটা। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে গ্রামছাড়া হয়েছে অসংখ্য পরিবার। রাক্ষুসে আড়িয়াল খাঁর করাল গ্রাসে শেষ চিহ্নটুকুও রক্ষা করতে পারেনি তারা। নদীভাঙন এলাকার মানুষের দাবি-দীর্ঘ প্রায় ২০ বছর ধরেই চলছে আড়িয়াল খাঁ এবং পার্শ্ববর্তী

আরও পড়ুন
language Change