তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুল গনির ক্ষমতার দাপটে অসহায় শিক্ষক সমাজ

পাঠক সংখ্যা
638

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোহা: আবদুল গনিকে অন্যত্র বদলি জন্য সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি গত ৩১/০৮/২০২৩ তারিখে ডি.ও: সংসদ সদস্য দপ্তর/১০৬/সাত-২/২০২৩/৪৭৯ নম্বর স্মারকে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিও লেটার প্রেরণ করেছেন। ডিও লেটারে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত জনাব মোহাঃ আবদুল গনি দীর্ঘদিন যাবৎ সাতক্ষরীরা সদর উপজেলায় কর্মরত আছেন। তিনি শিক্ষকদের সাথে রুঢ় আচরণ এবং প্রশাসনিক কর্মকান্ডে স্থবিবরতা ও দুর্নীতিগ্রস্থ হওয়ায় তাকে অন্যত্র বদলি করার জন্য বিশেষভাবে সুপারিশ করেছেন। কিন্তু গত ০৩/০৯/২০২৩ তারিখে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিও লেটার জমা হলেও অদ্যাবধি তাকে বদলি করা হয়নি। একজন মাননীয় সংসদ ও আইন প্রণেতা তাঁর নির্বাচনী এলাকার দুর্নীতিগ্রস্থ অফিসারকে বদলির জন্য ডিও প্রেরণের পরও বদলি না হওয়ায় হতাশার মধ্যে আছেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষকবৃন্দ। কয়েকজন শিক্ষক জানান তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দুর্নীতিবাজ কর্মকতার দুর্নীতির সহযোগিতাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ দাখিল করবেন।
এ দিকে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুল গনির হুংকার শিক্ষক সমাজ ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছেন। তিনি সবাইকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছেন। বিভাগীয় মামলার ভয়ভীতি প্রদর্শন করছেন। ছোট খাট সূক্ষ্মাতিসূক্ষ দোষত্রুটি ও অনিয়ম খুঁজে বের করা হচ্ছে। ফলে শিক্ষকগণ আতংকের মধ্যে দিনাতিপাত করেছেন। শিক্ষকগণ পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না।
এদিকে হোসনে ইয়াসমিন করিমী তার দায়সারা প্রতিবেদনে শিক্ষকদের গ্রুপিংয়ের বিষয় তুলে ধরেছেন। দালাল শ্রেণির ১০জন শিক্ষকের একটি গ্রুপ এবং সাধারণ শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার অপচেষ্টা করেছেন মাত্র। ডিভাইড এন্ড রুল পলিসি নীতি অবলম্বন করেছেন। শিক্ষকগণ মনে করছেন বৃটিশদের থেকে দেশ রক্ষা পেলেও তাদের অবৈধ বংশধর এখনো আছে।
অতীতে সাতক্ষীরা সদরের শিক্ষকবৃন্দ এ ধরনের অরাজক পরিস্থিতির সম্মূখীন কখনো হন নাই। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকবৃন্দ জানান, সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনিকে অন্যত্র বদলির মাধ্যমে সঠিক তদন্তে মহাপরিচালক ও সচিব মহোদয় অগ্রণী ভূমিকা রাখবেন বলে তাদের এখনো বিশ্বাস রয়েছে। কারণ সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আবদুল গনি এখানে কর্মরত থাকলে তদন্ত বাধাগ্রস্থ করবেন। তার প্রমাণ গত ২১/০৬/২৩ তারিখে ১২টি অভিযোগের বিষয়ে বিভাগীয় উপপরিচালক জেলা শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। উক্ত সাতক্ষীরা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী কর্তৃক টাকার বিনিময়ে দায়সারা প্রতিবেদন দাখিল করেনে। উক্ত তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকটি অভিযোগের প্রমাণ পাওয়ার পরও সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আবদুল গনির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেননি। বরং তিনি উপজেলা শিক্ষা অফিসার আবদুল গনিকে নিয়ে সকাল, দুপুর, বিকেল এমনকি সন্ধ্যায়ও নাস্তা-খাবারসহ চাইনিজ খেয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা এসি রুমের দরজা বন্ধ করে দু’জনে আলাপচারিতায় লিপ্ত থেকেছেন। উক্ত অফিসের একজন সাবেক কর্মকতা জানান জেলা শিক্ষা অফিসারের সাথে মোহা: আব্দুল গনির পরকীয়া সম্পর্ক রয়েছে। অর্ধকোটি টাকার দুর্নীতি তদন্তে তদন্ত কর্মকর্তার গাফিলাতিতে তিনি আরো বেশি বেপরোয়া আচরণ শুরু করছেন। শিক্ষকদের সাথে চরম খারাপ ব্যবহার করছেন। “সাতক্ষীরা লোক অত্যন্ত খারাপ। এদের সাথে চলা যায় না” মর্মে সৃষ্টাচার বর্হিভুত কথা বার্তা বলছেন। ফলে শিক্ষকবৃন্দ তাদের হাতে থাকা প্রমাণাদি এক এক করে প্রকাশ করতে চলেছেন। গত ২১/০৬/২৩ তারিখে ১২টি অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী কোন ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপ-বিভাগীয় পরিচালকের কথা বলে জেলা শিক্ষা অফিসার কয়েক লক্ষ টাকা নিয়েছেন।
উক্ত ঘটনা ধামাচাপা দিতে পারলেও ফের দুর্নীতি অনিয়সহ অবৈধভাবে শিক্ষক সমন্বয় বদলির মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ অভিযোগে উঠেছে। জানাগেছে, ২০২১ সালের ব্যাক ডেটে আনুমানিক ২০-২৫টি বিদ্যালয়ের (যার হিসাব সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি ব্যতীত অন্য কারো কাছে নেই) শিক্ষক সমন্বয় বদলির মাধ্যমে কোটি টাকারও বেশি অবৈধ উপার্জনের অভিযোগ উঠেছে। আগরদাড়ি সপ্রাবি হতে উত্তর কাটিয়া সপ্রাবি, মাহমুদপুর সপ্রাবি হতে কামালনগর সপ্রাবি, গোদাঘাটা সপ্রাবি হতে সিলভার জুবিলী মডেল সপ্রাবি, বাঁশঘাটা সপ্রাবি হতে বাটকেখালী সপ্রাবি, মাছখোলা সপ্রাবি হতে সাতানী সপ্রাবি এর শিক্ষক ও শূন্যপদ সমন্বয়কৃত বিদ্যালয়ের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ০৪ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে জারিকৃত ৩৮.০০৮.০২২.০০.০০.০০২.২০১১-১৩১ সংখ্যক স্মারকে উল্লেখিত ধারা ৬.০ অনুযায়ী “জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর নিজ অধিক্ষেত্রে ৩১ ডিসেম্বরের মধ্যে একই উপজেলার বিদ্যালয় সমূহের মধ্যে শ্রেণিকক্ষ ও শিক্ষক ছাত্র সংখ্যার অনুপাত শিক্ষকদের সুষম বন্টন নিশ্চিত করার প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা, পর্যালোচনা ও সুপারিশের আলোকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষক সমন্বয় ও বিদ্যালয়ওয়ারী শ্রেণিকক্ষ ও শিক্ষক সংখ্যা নির্ধারণ করে তা উল্লেখপূর্বক আদেশ জারি করবেন”। একই ধারার ৬.৪ উপধারায় শ্রেণিকক্ষ ও শিক্ষক ছাত্র সংখ্যার অনুপাত ১:৪০ এর উল্লেখ রয়েছে। অথচ সমন্বয় বদলির ক্ষেত্রে নীতিমালাকে উপেক্ষা করে সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি মনগড়া নীতিমালার প্রতিফলন ঘটিয়ে শিক্ষক সমন্বয় বদলি করতে দেখা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কোন আদেশ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্লাস্টার পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট পৌঁছে দেওয়া হয় নাই। এমন কি সংশ্লিষ্ট শিক্ষকও কোন আদেশ কাউকে দেখাচ্ছেন না। সংযুক্তির নামে শিক্ষকদের কাঙ্ক্ষিত বিদ্যালয়ে পদায়ন করা হয়। তারপর তাদেরকে সমন্বয়ের আদেশ প্রদান করা হয়েছে অত্যন্ত সস্তর্পণে। শুধু ৬.৪ নয় বরং ৬.৩ উপধারাকেও সম্পূণরুপে উপেক্ষা করা হয়েছে। কারণ ৬.৩ উপধারায় বলা আছে- “বিভাগীয় উপপরিচালক বিষয়টি যাচাইবাছাই করে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর এ ধরনের বদলির প্রস্তাব প্রেরণ করবেন”। শিক্ষক বদলি হয়েছে ঠিকই কিন্তু নীতিমালার আলোকে নয়। বরং অর্থের বিবেচ্য বিষয়ে যাকে দেওয়া প্রয়োজন তাকেই বদলি করা হয়েছে। যে স্কুলে শিক্ষকের চাহিদা সে স্কুলে পাঠানো হয়েছে। এখানে সরকার ঘোষিত নীতিমালাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনিতার নিজ অধিক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহযোগিতা নিয়ে স্বৈরাচারী রাজার ভূমিকা পালন করেছেন। এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কারণ কি জানতে চাইলে তারা বলেন, ০৮/০৫/২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত তদন্তে তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী কর্তৃক টাকার বিনিময়ে দায়সারা প্রতিবেদন দাখিল করার ফলে আমাদের আস্থার জায়গা অত্যন্ত দূর্বল হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে আমাদের কিছুই বলার নেই। ন্যায় বিচার পাওয়ার স্বার্থে মহাপরিচালক মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রত সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনিকে অন্যত্র বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু মাননীয় সংসদ সদস্য ডিও লেটার দেয়ার পরও তিনি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি।
এদিকে শিক্ষক সমন্বয় বদলির ফলে যে সকল শিক্ষক বদলি হয়ে তাদের কাঙ্ক্ষিত স্কুলে পদসহ নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে অনেকে হতাশায় দিনতিপাত করছেন। কারণ সফটওয়ার ভিত্তিক হওয়ায় তাদের কারো কারো নাম অধিদপ্তরের সফটওয়ারে নেই বা পূর্বের স্কুলে রয়ে গেছে। ফলে সমন্বয়ের আদেশ প্রাপ্ত শিক্ষকগণ সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনির দ্বারস্থ হলেও কোন কাজ হচ্ছে না। অধিদপ্তরে ফোন করে তাদের নামের তালিকা লিপিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন আব্দুল গনি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি আরেক দফা টাকা দাবি করার অপচেষ্টায় লিপ্ত আছেন। শিক্ষকগণ আর টাকা দিতে পারছেন না। কোন কোন বদলিকৃত শিক্ষকের নিকট চা খাওয়ার নাম করে টাকা চাচ্ছেন। আবার ৫-১০ হাজার টাকা দিলেও নিচ্ছেন না। তার দাবি এক-দেড় লক্ষ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং বলেন আমি কোন এমপির চাকুরী করিনা। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার সুসম্পর্ক ও ভালো বোঝাপড়া আছে। আমি যতদিন চাইবো ততদিন সাতক্ষীরা চাকুরী করবো। এমপি কেন মন্ত্রীও আমাকে বদলি করতে পারবেন না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন

মো.নুর আলম শরীফ, খাগড়াছড়িঃ পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য সৌ‌দি সরকার কর্তৃক উপহার হি‌সে‌বে প্রেরিত খেজুর খাগড়াছ‌ড়ির রামগড়ে বিতরণ করা সমপন্ন হ‌য়ে‌ছে। শনিবার (১৪ মার্চ) সকা‌ল পযর্ন্ত উপজেলা প্রাঙ্গ‌নে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মস‌জি‌দ প্রতি‌নি‌ধি‌দের হা‌তে উপহার তু‌লে দেন উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম,এ করিম। তি‌নি জানান, রামগড় উপজেলায় মোট ৯ কার্টুন খেজুর বরাদ্দ এসেছিল। তা উপ‌জেলার ২টি ইউনিয়ন ও ১‌টি পৌরসভার ১৫টি মাদ্রাসা ও এতিমখানা, ৩৫ টি মস‌জি‌দ এবং ২০ জন অসহায় দুঃস্থ ব্যক্তি মাঝে বিতরণ করা হয়েছে। আগামী‌তে এরূপ কার্যক্রম হ‌লে যথা নিয়‌মে বাস্তবায়ন করা হ‌বে বলে জানান তি‌নি। এসময় উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারি, উপহারভোগী এবং স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। উপহার সামগ্রী পে‌য়ে সং‌শ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে তাদের সাফল্য কামনা ক‌রেন উপকার ভো‌গিরা।

আরও পড়ুন
language Change