ডেস্ক রিপোটারঃ
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর থানাধীন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দিনা বেগম (৩৪) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন তাগারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।
শহিদুল ইসলাম নামে এক পথচারী দিনা বেগমকে হাসপাতালে নেন। তিনি জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত