তারিখ লোড হচ্ছে...

কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে

মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় মাদানী জামে মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম ও দীর্ঘদিনের ভাড়া-জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোতোয়ালি মহি উদ্দিন বুলু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওয়াকফ দলিল গোপন করে মসজিদের সম্পত্তি ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি দেখিয়ে নিজের ছেলে-মেয়ের নামে দলিল করে দিয়েছেন তিনি। এ ঘটনায় মসজিদের সম্পত্তি ও অর্থ উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুসল্লিরা।

অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের পাশে ঠাকুরানী খালের সুইচগেট সংলগ্ন এলাকায় সরকারি বরাদ্দ পাওয়া ১৭ দশমিক ০৬ শতক জমিতে মাদানী জামে মসজিদটি অবস্থিত মসজিদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা একে নাজিম উদ্দিন ১৯৭৫ সালের ২৯ জুলাই ১৬৭৬৭ নম্বর দলিলে দ্বিতল ভবনসহ ৬ শতক জমি মসজিদের নামে ওয়াকফ করেন। পরে ওই সম্পত্তি ওয়াকফ স্টেটে তালিকাভুক্ত হয়।

নাজিম উদ্দিনের মৃত্যুর পর তার সন্তান ও ওয়াকফ দলিলের সাক্ষী মহি উদ্দিন বুলু মোতোয়ালির দায়িত্ব নেন। এরপর থেকেই ওয়াকফ সম্পত্তির আয় মসজিদের ফান্ডে জমা না দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্থানীয় মুসল্লিদের দাবি, ওয়াকফ করা ভবনের নিচতলায় ১০টি দোকান এবং দোতলায় বাসা রয়েছে। এসব দোকান ও বাসা থেকে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৫১ হাজার টাকা ভাড়া আদায় করা হয় বর্তমানে মহি উদ্দিন বুলুর ছেলে নুর উদ্দিন ও মেয়ে শারমিন ভাড়ার টাকা উত্তোলন করছেন। তবে এসব অর্থ মসজিদের ব্যাংক হিসাব বা পরিচালনা কমিটির কাছে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া দোকান ভাড়া দেওয়ার সময় জামানত হিসেবে প্রায় ৩০ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা কল্পনা জুয়েলার্সের মালিক সুজন দত্ত জানান, মসজিদের প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে ১১ লাখ টাকা জামানত নেওয়া হয় একইভাবে বৌরানি জুয়েলার্সের মালিক সমীর দত্তের কাছ থেকে ১২ লাখ টাকা জামানত নেওয়া হয়েছে বলে তিনি জানান তাদের অভিযোগ, ওই টাকা মসজিদের ফান্ডে জমা দেওয়া হয়নি এবং দোকান ছাড়তে চাইলেও জামানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না।

মাদানী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন,সরকারি বরাদ্দ পাওয়া ১৭ দশমিক ০৬ শতক জমিতে মসজিদের পুরোনো ভবন ও কয়েকটি দোকান রয়েছে দোকান ভাড়া ও মুসল্লিদের দানের অর্থ দিয়ে মসজিদের কার্যক্রম পরিচালিত হয় কিন্তু ওয়াকফ সম্পত্তি ও ভবন থেকে পাওয়া কোনো অর্থ মোতোয়ালি কমিটির কাছে দেন না।

এদিকে ওয়াকফ স্টেট খুলনা বিভাগের কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, ওয়াকফ দপ্তরে মাদানী মসজিদের ৬ শতক জমিসহ ভবনের তথ্য রয়েছে মোতোয়ালি মহি উদ্দিন বুলু ওয়াকফ দপ্তরে মসজিদসংলগ্ন এলাকায় সাতটি দোকানের ভাড়ার হিসাব দিয়েছেন। তবে সরকারি বরাদ্দ পাওয়া ১৭ দশমিক ০৬ শতক জমির বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে মোতোয়ালি মহি উদ্দিন বুলু দাবি করেন, তার ছেলে নুর উদ্দিন জোর করে তার কাছ থেকে ওই জমির দলিল নিয়ে নিয়েছেন এবং মেয়েকেও কিছু অংশ দেওয়া হয়েছে। ভাড়ার টাকা মসজিদের ফান্ডে জমা দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মেয়ে শারমিন অনেক টাকা দেনায় রয়েছেন। সেই দেনা পরিশোধে ভাড়ার টাকা ব্যয় করতে হয়েছে।

মসজিদের সম্পত্তি ও আত্মসাতের অভিযোগ ওঠা অর্থ উদ্ধারের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবজাতকসহ নারীর মরদেহ

নবজাতকসহ নারীর মরদেহ

ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহের ময়নাতদন্তের রিপোর্টে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে মরদেহ উদ্ধারের ১০ দিন অতিবাহিত হলেও এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় নবজাতকসহ এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত করতে না পারায় লাশ দুটি ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, টাঙ্গাইলের ওই গর্ভবতী নারীকে ধর্ষণের পর পেটের বাচ্চাসহ হত্যা করে লাশ বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল। এ নিয়ে টাঙ্গাইলেও গুজব ছড়িয়ে পড়ে। আবার কিছু কিছু পোস্টে বলা হয়,

আরও পড়ুন
language Change