তারিখ লোড হচ্ছে...

পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার

অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

কর্মচারী শৃঙ্খলা বিধি ভঙ্গ করে কতিপয় গণপূর্ত উপসহকারী প্রকৌশলীর অবৈধ ডেভলপার ব্যবসা॥ উপর থেকে ঘড়ির কাটার দিকে: উসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু, উপসহকারী প্রকৌশলী ই/এম আব্দুর রউফ তালুকদার, সহকারী প্রকৌশলী ই/এম গোলনাহার ও সকারী প্রকৌশলী ই/এম আবুল বাসার

জয়নাল আবেদীন যশোরী ও নাসির হোসেন:
গণপুর্ত অধিদপ্তরের পাঁচ ডিপ্লোমা উপসহকারী প্রকোশলীর শৃঙ্খলা বহির্ভূত  কর্মকান্ডে হতাশ অন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশলীরা। এরা বড় বড় ডেভেলপার কোম্পানীর সাথে পাল্লা দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় দৃস্টিনন্দন ভবন নির্মাণ করে উন্নতমানের ফ্ল্যাট/এপার্টমেন্ট বিক্রি করে আসছে নিজেদেও কালো টাকা সাদা করার উদ্দেশে। আমাদের অনুসন্ধানে উঠে আসে এই পাঁচ গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীর ডেভেলপার ব্যবসার বিভিন্ন চিত্র।
সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ব্যবসার মূলহোতা গণপুর্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান। তার সাথে আরো আছে উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু, সহকারী প্রকৌশলী ই/এম আবুল বাশার, উপসহকারী প্রকৌশলী ই/এম আব্দুর রউফ ও সহকারী প্রকৌশলী ই/এম গুলর এবং এদের পরিবারের কতিপয় লোকজন। গণপুর্ত উপসহকারী মিজানুর রহমানের দুই ভাই আছেন ফিউচার ড্রিম বিল্ডার্সের হেড অব মার্কেটিংয়ে।
যা ফিউচার ড্রিম বিল্ডার্সের একটি ফেসবুক পেইজের মাধ্যমে বিজ্ঞাপনে দেখা যায়। ২০২০ সাল থেকে শুরু হয়েছে তাদের এই অবৈধ ডেভেলপার ব্যবসা। এদের রয়েছে বিশাল সিন্ডিকেট ও কিশোর গ্যাং বাহিনী। এ রকম বেশ কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। তবে ফিউচার ড্রিম বিল্ডার্সের কর্পোরেট অফিস পাওয়া যায় পাঁচটি।
এগুলো হচ্ছে- মোহাম্মদপুর বসিলা ব্রীজ: যার ঠিকানা, অফিস #২:১৮:/৪ নিচতলা,ওয়াশপুর টাওয়ার, ওয়াশপুর (মোহাম্মদ পুর বসিলা ব্রীজ সংলগ্ন, ঢাকা।) অফিস #১: নিচ তলা, ওয়ার্ড #১০,গৈলারটেক মিরপুর ১, ঢাকা। যার মহাব্যবস্থাপক ইঞ্জি. মোঃ রাশেদ-উল আলম, মোবাইল নং ০১৮৪….৫২৫, ০১৭৩….১৬২।
এখানে দেখা যায়, ফিউচার ড্রিম” ডিজাইন, কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র সলিউশন, এদের সেবাসমূহ: বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন, স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইন, রাজউক প্ল্যান পাশ, মাটি পরীক্ষা, হোম ইন্টেরিওর, অফিস ইন্টেরিওর। আবার একই ঠিকানা ওয়াশপুর টাওয়ার কেরানীগঞ্জ ঢাকা, অফিস-১৩১০, উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন দিয়াবাড়ি ঢাকা ও সাভার ডিওএইচএস নবীনগর এলাকায়।  ফিউচার ড্রিম বিল্ডার্স (Future Dream Builders) প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ঠিকানার মূলকেন্দ্র মোহাম্মদপুরের বসিলা ও ওয়াশপুর এলাকা। 
প্রতিষ্ঠানের বিবরণ ও ঠিকানা
ধরন: ডিজাইন, কনস্ট্রাকশন, ইন্টেরিয়র এবং সাপ্লাই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
অবস্থান: বসিলা, মোহাম্মদপুর, ঢাকা।
কার্যক্রম: উল্লেখিত গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন প্রজেক্ট ও পিডব্লিউডিতে কাজের সুবাদে তাদের অফিস বা কাজের সাইট বসিলা ্িব্রজ ও ওয়াশপুর সংলগ্ন এলাকায় অবস্থিত। এই সব এলাকায় অনুসন্ধানে দেখা যায়, তাদের ভবন নির্মাণ করে ফ্ল্যাট/এপার্টমেন্ট বিক্রি করছে দেদারসে। এই ফিউচার ড্রিম বিল্ডার্স লিমিটেড এর মালিকরা গণপুর্ত ডিপ্লোমা  উপসহকারী প্রকৌশলী হওয়ায় তাদের ভবন নির্মাণ খুব সুন্দর দক্ষতার সঙ্গে যুক্ত করে কাজ করছে। 

কেরানীগঞ্জের ওয়াসপুর এলাকায় ফিউচার ড্রিম এর নির্মিত ভবন

আইন কি বলে: 
সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীদের সরাসরি কোনো বাণিজ্যিক ব্যবসা বা ডেভেলপার ব্যবসা করার অনুমতি নেই। সরকারি চাকরিতে থেকে অনুমতি ছাড়া বা গোপনে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ এবং তা শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে গণ্য হয়।
ফিউচার ড্রিম বিল্ডার্স লি: (এফডিবিএল) এর উত্তরায় একটি প্রজেক্ট এর উদ্বোধন ও বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটছে কথিত বিজনেস টাইকুন মাফিয়া উপসহকারী প্রকৌশলী মিজান
আইনি নিষেধাজ্ঞা ও বিধিমালা
বাণিজ্যিক ব্যবসায় নিষেধাজ্ঞা: সরকারি কর্মচারীরা সরকারের পূর্বানুমতি ছাড়া লাভজনক কোনো ব্যবসা, বাণিজ্য বা অন্য কোনো চাকরিতে সরাসরি অংশ নিতে পারেন না।  কোম্পানি গঠনে বাধা: সরকারি আচরণ বিধিমালার নিয়মানুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো কোম্পানি স্থাপণ, নিবন্ধন বা তার ব্যবস্থাপনায় সরাসরি অংশ নিতে পারেন না। ডেভেলপার ব্যবসা যেহেতু সাধারণত লিমিটেড কোম্পানি বা প্রাইভেট ফার্ম হিসেবে পরিচালিত হয়, তাই এতে যুক্ত থাকা স্পষ্ট নিয়মবহির্ভূত।  স্বার্থের সংঘাত (Conflict of Interest): গণপূর্তের প্রকৌশলীরা যেহেতু নির্মাণ ও উন্নয়ন কাজের তদারকি, প্রাক্কলন তৈরি ও ঠিকাদার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন, তাই নিজে ডেভেলপার ব্যবসা করলে তা দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাত হিসেবে গণ্য হয়।
ফিউচার ড্রিম বিন্ডপার্সের একটি প্রসপেক্টাস
 
শাস্তিমূলক ব্যবস্থা
সরকারি চাকরি আইন ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে ব্যবসা করার প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। লঘুদন্ড থেকে শুরু করে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরের মতো গুরুদন্ড হতে পারে।
এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বা দুর্নীতির অভিযোগ যুক্ত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনেও আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব। তবে অভিযুক্ত এই গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করার পরে টনক নড়ে।
যার কারণে এই ডালাস ডেভেলপারস এন্ড প্রপার্টিস লিমিটেড ও ফিউচার ড্রিম বিল্ডার্সের ফেসবুক পেইজের মাধ্যমে বিজ্ঞাপণ প্রচার বন্ধ করে দিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পেইজ থেকে ইতোমধ্যে সরিয়ে ফেলেছেন তারা। কিন্তু আমাদের হাতে এই ডেভেলপার কোম্পানীর বেশকিছু  ডকুমেন্টস সংরক্ষণ করা হয়েছে। এদের সকল কার্যক্রম চলমান তবে কৌশল বদল করেছে। যেমন জমি ক্রয় করে শেয়ার বিক্রি।
তবে মোহাম্মদপুর বসিলা ও কেরানীগঞ্জ এলাকায় ভবন নির্মাণ করে বিভিন্ন বাহিনীর নামের উপর ফ্ল্যাট ও এপার্টমেন্ট বিক্রি করছে; যার তথ্য অনুসন্ধানে উঠে আসে। এই গণপুর্ত উপসহকারী মিজানুর রহমান তার সহোদর ভাইদেরকে দিয়ে ব্যবসা পরিচালনা করছে।  তার আপন খালুর সাথে যোগসাজশে ডেভেলপার ব্যবসা আছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
উত্তরায় এফডিবিএল এর নির্মাণাধীন সাইট দেখাশুনা করছেন মিজানের ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাশেদ
এদিকে ডালাস ডেভলপারস এন্ড প্রপার্টিস লিমিটেড এর সাথে অদৃশ্য পার্টনারশীপ রয়েছে, যার প্রমাণ পাওয়া যায় সাভার ডিওএইচএস এ। আবুল বাশার তিনি মোবাইল ফোনে সব স্বীকার করে তার বক্তব্য ও প্রমাণাদি আমাদের হাতে সংরক্ষিত আছে। এই ডিপ্লোমা প্রকৌশলী আবুল বাশার, তার সহোদর ভাই ইঞ্জিনিয়ার রাশেদ উল আলমকে দিয়ে ব্যবসা পরিচালনা করেন ফ্ল্যাট ও এপার্টমেন্ট বিক্রি করে যাচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, আবুল বাশার তিনি গণপূর্ত ই/এম ডিভিশন-৬ এর আওতায় সাভারে অনেক বছর যাবত আছেন বহালতবিয়তে। তার সহধর্মিণী সহকারী প্রকৌশলী ই/এম গুলনাহার আছেন এই ডেভেলপার কোম্পানীর রীমোর্ট কন্ট্রোল হাতে নিয়ে। তিনি বর্তমানে গণপূর্ত ই/এম সার্কেল-৩ কর্মরত।  এই অবৈধ ব্যবসার আরেক পার্টনার উপসহকারী প্রকৌশলী আব্দুর রউফ, তিনি মোবাইল ফোনে বলেন কোন কোন ভবনের কয়তলার ফ্ল্যাট ও এপার্টমেন্ট বিক্রি করা হবে। এদিকে আনোয়ার খান আনু গণপুর্ত উপসহকারী সাভার ডিভিশনে দীর্ঘ দশ থেকে বারো বছর যাবত আছেন বহালতবিয়তে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ঢাকা আশুলিয়া, আব্দুল্লাহপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভ্যালুয়েশন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ পাওয়া যায় সরেজমিনে। তাছাড়া তিনি সাভার গণপুর্তর পর্যটন এর সামনে পেছনে যে জমির উপর দোকানপাট ভাড়া বা পজিশন বিক্রি করা হয় তার কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে দুর্নীতি এবং ডেভেলপার ব্যবসার অভিযোগ অনুসন্ধান পূর্বক তদন্ত কমিটি গঠন করে আইনের আওতায় আনলে দেশ ও গণপুর্ত অধিদপ্তর দুর্নীতি মুক্ত হবে। পাশাপাশি অন্যান্য দুর্নীতিবাজ এবং সরকারি কর্মচারী আইন লংঘন করে, যাতে দুর্নীতি, অর্থ লোপাট ও অবৈধ ব্যবসা করতে না পারে, এর জন্য সরকারি চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে,  দেশের উন্নয়ন ব্যহত হবে না এমন মন্তব্য বিশেষজ্ঞদের। এই চক্রের অবৈধ ডেভরপার ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের আগামী পর্বে থাকছে অডিও রেকর্ড, ভিডিও ফুটেজসহ বিস্তারিত।  বাঙালি সংবাদ এর সাথেই থাকবেন-সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। 
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিপিসির গচ্ছা ১১ কোটি টাকার বেশি

মাহতাবুর রহমান: ক্রয়ম‚ল্য নির্ধারণে সময়ক্ষেপণের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি মাসে কোটি কোটি টাকা লোকসান দিলেও কর্তৃপক্ষের নজর নেই এদিকে। দেশের বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্টগুলোতে উৎপাদিত জ্বালানি তেল বিপিসি কিনে নেয়। এই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ম‚ল্য নির্ধারণ করার জন্য উভয়পক্ষের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রাইসিং ফর্মুলা’ নির্ধারণ করা হয় ২০২২ সালের ১০ অক্টোবরের গেজেট অনুযায়ী। অভিযোগ রয়েছে, এই ফর্মুলা অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখ ক্রয়ম‚ল্য নির্ধারণ করে ঘোষণা দেওয়ার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ না করে বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট মালিকদের দেওয়া হয় অবৈধ সুবিধা। এ ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো মাসে ১১-২০ তারিখেও ম‚ল্য নির্ধারণ কমিটি ক্রয়ম‚ল্য নির্ধারণ করে থাকে। মার্চে ম‚ল্য নির্ধারণ কমিটি বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে অকটেন কেনার ক্ষেত্রে ম‚ল্য নির্ধারণ করে ৮৫ টাকা ৮১ পয়সা প্রতি লিটার।

আরও পড়ুন
language Change