তারিখ লোড হচ্ছে...

বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা

বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ

বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এবার বিবাহিত পুরুষদের জন্য মজার এক সতর্কবার্তা দিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার পরামর্শ সব তারিখ ভুলে গেলেও নিজের বিয়ের তারিখ যেন কোনোভাবেই ভুলে না যান স্বামীরা।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) একটি পর্বে বিবাহিত পুরুষদের নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে এ মন্তব্য করেন বলিউডের শাহেনশাহ।

অমিতাভ বলেন, স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ। স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটি অভ্যাস আছে তোমার কি মনে আছে, আমাদের বিয়েটা কবে হয়েছিল?

এরপর হাস্যরসের সুরে তিনি আরও বলেন, বিবাহিতরা যদি এই ভুল করে ফেলেন, তাহলে ‘জুতো-চপ্পল উড়ে আসতে পারে।

কেবিসি ১৮-এর একই পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, রাতে জয়া বচ্চন কি তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন?

জবাবে অমিতাভ জানান, তার কর্মব্যস্ত জীবনের সময়সূচি সম্পর্কে পরিবারের সবাইকে আগে থেকেই অবহিত রাখা হয়। সেই অনুযায়ী পরিবারের নৈশভোজের পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে “নমস্কার” লিখে একটি মেসেজ পাঠাই। এরপর আমি আমার শুটিংয়ের সময়সূচি জানিয়ে দিই। যেদিন ফিরতে দেরি হয়, সেদিন আগে থেকেই বলে দিই, যাতে কেউ আমার জন্য অপেক্ষা না করে।

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কৌন বনেগা ক্রোড়পতি দীর্ঘদিন ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। তার ব্যারিটোন কণ্ঠে প্রশ্ন, প্রতিযোগীদের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা কিংবা মজার রসিকতা সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ ধরে রেখেছে।

হট সিটে বসা প্রতিযোগীদের সঙ্গে খেলার ফাঁকে ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা ও নানা বিষয়ে গল্পে মেতে ওঠেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। আর এবার সেই আড্ডাতেই নিজের দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের দিলেন বিয়ের তারিখ মনে রাখার বিশেষ পরামর্শ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লোকালয় থেকে অজগর উদ্ধার

লোকালয় থেকে অজগর উদ্ধার

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন নাংলী টহল ফাঁড়ির সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাসিন্দা ধলু বয়াতির বসত বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। (১৩ মার্চ) শুক্রবার বিকালে স্থানীয় লোকজন সাপটিকে দেখতে পেয়ে খবর দিলে স্থানীয় বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা এসে উদ্ধার করে সাপটি আনুমানিক ১০ ফুট লম্বা অজগর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সাপটি ছুটে আসে লোকালয়ে। এই বিষয় জানতে চাইলে নাংলী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা বলেন খবর পাওয়া মাত্র বন বিভাগ ও স্থানীয় ভিটিআরটি সদস্যদের নিয়ে এসে উদ্ধার করি। উদ্ধার শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অক্ষত অবস্থায় সুন্দরবনের নাংলী টহল ফাঁড়ির গহীন বনে অবমুক্ত করি, তিনি আরও জানান” সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় নিরলসভাবে কাজ করে

আরও পড়ুন
language Change