তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বড়ই বেপরোয়া সোনা দিলীপ

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি
হঠাত করেই স্বর্ণ চোরাচালান, হীরা প্রতারণা, হুন্ডি বাণিজ্যসহ অজ্ঞাত সূত্রে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া দিলীপ কুমার আগারওয়ালকে ঘিরে বিতর্কের ঝড় শুরু হয়েছে। তাকে কেন্দ্র করে সরকারের নানা পর্যায়েও সৃষ্টি হয়েছে বিব্রতকর পরিস্থিতির। দুদক থেকে উচ্চ আদালত সর্বত্রই চলছে তোলপাড়। সুনির্দ্দিষ্ট তথ্য প্রমানভিত্তিক পাহাড়সম অভিযোগ থাকা সত্তেও বেজায় দাপটের চরম বেপরোয়া দিলীপ আগারওয়ালকে কোনভাবেই থামানো যাচ্ছে না। এবার তার এমপি হওয়ার খায়েশ নিয়ে চুয়াডাঙ্গায় খোদ ক্ষমতাসীন দলেই মারাত্মক বিভক্তির সূত্রপাত ঘটেছে।
সেখানকার সরকারদলীয় চার সংসদ সদস্যসহ ত্যাগী নেতা কর্মিদের বিরুদ্ধে দিলীপ ও তার সাঙ্গপাঙ্গরা নোংরা খেলায় মেতে উঠেছেন, শুরু করেছেন বিরোধ, বিভক্তির নানা তেলেসমাতি। বিভিন্ন দল, মতের দুই শতাধিক বহিরাগত লোককে লেলিয়ে নানা দুর্বৃত্তপনার মাধ্যমে মাফিয়া চক্রটি চুয়াডাঙ্গার আওয়ামীলীগকে আজ্ঞাবহ করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে। চলছে টাকার ছড়াছড়ি। আওয়ামীলীগের পরিবর্তে দিলীপ আগারওয়াল সেখানে নৌকা মঞ্চ বানিয়ে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলার সর্বত্রই দলীয় নেতা কর্মিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

দিলীপ আগারওয়ালের ইতিবৃত্ত
চুয়াডাঙ্গায় স্থানীয়ভাবে মাড়োয়ারী সম্প্রদায়ের সন্তান হিসেবেই পরিচিত দিলীপ কুমার আগরওয়ালা মাত্র দুই দশকেই আমূল বদলে নিয়েছেন নিজেকে। একদা জীবনযুদ্ধে নিজ বাড়িঘর ছেড়ে ঢাকার উদ্দেশে পাড়ি জমানো দলীপ কুমার ধূর্ততাসহ নানা কলা কৌশলকে পুঁজি করে সম্পদ প্রাচুর্যের পাহাড় জমিয়েছেন। তার পৈতৃক নিবাস চুয়াডাঙ্গায় সরেজমিন অনুসন্ধানকালেও নানা অবিশ্বাস্য কাহিনী বেরিয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দারাও দিলীপ কুমার আগরওয়ালার রাতারাতি বিত্তশালী বনে যাওয়ার ঘটনাকে রীতিমত আলাদিনের চেরাগ হাতে পাওয়া বলেই মনে করছেন। চুয়াডাঙ্গা জেলায় দিলীপ কুমার আগরওয়াল এর পরিচিত মহলে খোঁজ নিয়ে জানা যায়, ছাত্র জীবন শেষে বন্ধুদের সাথে যৌথ ঠিকাদারী ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। তার পিতার নাম অমিয় আগরওয়াল। বংশগত ভাবেই তার চাচার ছিল সিনেমা হলের (রূপছায়া বর্তমানে পান্না সিনেমা হল) ব্যবসা। তাতে আগরওয়াল পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা খুব একটা ছিল না। সিনেমা হলের ব্যবসায় ফুটফরমায়েশ পালনের পাশাপাশি হল সংলগ্ন জায়গা জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েই চলতো সংসারের খরচ। একপর্যায়ে ছোটখাটো সাপ্লাইয়ের কাজকর্মেও যুক্ত হন দিলীপ আগারওয়াল। কিন্তু চুয়াডাঙ্গায় পার্টটাইম ঠিকাদারি আর সিনেমা হলের টুকটাক আয়ে পরিবারের দৈন্যতা কাটাতে ব্যর্থ হয়েই দিলীপ পাড়ি জমান ঢাকায়।

শুরুতে ঢাকার বিজয়নগরে একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের অফিস করতেন এবং পাশের মহল্লায় দুই রুমের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে ওই সময় ঢাকায় দিলীপ কুমার কিসের ব্যবসা করতেন তা তার ঘনিষ্ঠজনরাও কেউ কিছু বলতে পারেননি। কিন্তু দুই দশকের ব্যবধানে দিলীপ আগারওয়াল এখন কয়েক হাজার কোটি টাকার মালিক, চুয়াডাঙ্গায় আসেন হেলিকপ্টারে চড়ে। আওয়ামী লীগ নেতা পরিচয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হবেন বলেও সাংবাদিকদের কাছে ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী হবেন তিনি।

কেন্দ্রীয় আওয়ামীলীগের বিভিন্ন পোস্টার এবং বিগত নির্বাচনে নৌকা প্রতীকের পোস্টারের সাথে নিজের ছবি ছেপে চুয়াডাঙ্গা জেলাজুড়ে প্রচারও করেন। এভাবে আওয়ামীলীগের নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা এখনও অব্রাহত আছে। কিন্তু এতকিছুর পরও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি দিলীপ কুমার আগরওয়ালা।
চুয়াডাঙ্গার বড় বাজার এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, ‘সিনেমা হলের ব্যবসার টাকাতেই যে দিলীপ কুমারদের জীবন জীবিকা নির্বাহ হতো- সেই দিলীপ কুমার ঢাকায় গিয়েই অফুরন্ত ধন সম্পদের মালিক হলেন কিভাবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। চুয়াডাঙ্গা শহরের সিরাজউদ্দিন মিয়া বলেন,‘ গত নির্বাচনের আগে ঘনঘন হেলিকপ্টারে এলাকায় আসতো, নৌকার টিকেট নিয়ে নির্বাচন করতে খুব প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু নৌকার টিকেট বাগাতে ব্যর্থ হওয়ার পর খুব একটা চুয়াডাঙ্গামুখী হন না তিনি। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইদানিং আবারও তার আনাগোণা লক্ষ্য করা যাচ্ছে।

এলাকায় নিজের পজেটিভ ইমেজ গড়ে তোলার নানা উদ্যোগ হাতে নেন দিলীপ কুমার আগরওয়াল। মায়ের নামে গড়ে তোলেন ‘তারাদেবী ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন। এ সংগঠন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি অস্বচ্ছল গর্ভবতী নারীদের অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়ে থাকে। ঢাকায় অসংখ্য সংগঠনের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে নানা রকম পদক যেমন বাগিয়ে নিয়েছেন, তেমনি নানা পদ-পদবীতেও আসীন হয়েছেন তিনি। দিলীপ কুমার আগারওয়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, দাপটের সঙ্গেই আছেন এফবিসিসিআই সংগঠনেও।

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল টাকা পয়সা খরচ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্টও হন। আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালের ব্যক্তিগত কার্যালয় কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে যে কারোর চোখ ছানাবড়া হয়ে উঠবে। দেশি ও ভিনদেশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ সবার সঙ্গে জোড়া ছবি তুলে তা বাধিয়ে রেখেছেন দেয়ালে দেয়ালে। দরজার ভেতরে বাইরে অসংখ্য ছবির দৃষ্টিকটু প্রদর্শনীর মাধ্যমেই দিলীপ নিজের প্রভাব প্রতিপত্তি, লম্বা হাতের জানান দিয়ে থাকেন। কথায় কথায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র‘ এর সঙ্গে গভীর সম্পর্কের কথাবার্তা প্রকাশ-প্রচারেও ভুল করেন না তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাবুল আক্তার চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, সেটা উনার ব্যাপার। সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’ তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, ‘বাবুল আক্তার যেসব কথা বলেছেন, তা বাস্তবসম্মত কি না, তা তদন্ত করেই বের করা হবে। পিবিআইয়ের উপর ভরসা রয়েছে। তারা এখন পর্যন্ত সবকিছুই সূক্ষ্মভাবে তদন্ত করেছে। ৩০ বছর আগের মামলাও পিবিআই তদন্ত করে অপরাধী বের করেছে। আমি মনে করি, পিবিআই ভুল করবে না। বাবুল আক্তার যেসব প্রশ্ন তুলেছেন, তা তদন্তের পরই বের

আরও পড়ুন
language Change