হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ
বরগুনা জেলায় ভূমি অফিসের দুর্নীতির শীর্ষে রয়েছেন ভারপ্রাপ্ত কানুনগো সজল। একাধিক ঘুষের অভিযোগ থাকলো ও প্রশাসনের নেই নজরদারি। ১৪৪/১৪৫ মামলার বাদী ছগির হোসেনের তদন্ত করতে গিয়ে,বেতাগী মোকামিয়া বাজারে জনতার তোপের মুখে পড়ে, কানুনগো সজল। ওই মামলার সঠিক রিপোর্ট না দিয়ে ঘুষ গ্রহণ করে, মিথ্যা রিপোর্ট দিয়ে, পুনরায় তদন্ত করতে গেলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হলে পালিয়ে যান।
বেতাগী তালেরশর গ্রামের নাসিরুদ্দিন, বলেন, দীর্ঘদিন যাবত জমি আমাদের ভোগ দখলে, বিবাদীরা আমার নামে ১৪৪/১৪৫ এর মামলা করেন, আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ভূমি অফিসের কানুনগো সজল। টাকা দিতে আমি অস্বীকার করলে ঘটনাস্থানে তদন্ত না করে, ভূমি অফিসের সজল হোসাইন বাদীর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময় আমার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছে।
মোকামিয়া বাজারের ছগির এর কাছ থেকে টাকা নিয়ে তার পক্ষে রিপোর্ট দেওয়ায় হেনস্তের শিকার হন এই সজল। স্থানীয়রা বলেন,ঘুষ বাণিজ্য অপকর্মের সাথে জড়িয়ে আছে, ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো সজল।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতি অনিয়মের ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি তালতলী ভূমি অফিসে কর্মরত আছে।
দুর্নীতি অনিয়মের কথা স্বীকার করে, ভারপ্রাপ্ত কানুনগো সজল হোসাইন বলেন, প্রতিপক্ষ পুনরায় আদালতে তদন্ত চাইতে পারবে। তালতলী ভূমির অফিসের সহকারী ভূমি কমিশনার বলেন, কানুনগো সজল কিছুদিন হয় তালতলী ভূমি অফিসে যোগদান করেছেন,এর আগে তিনি বেতাগীভূমি অফিসে কর্মরত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত