তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

ডিবি পরিচয়ে হ্যান্ডকাপ পড়িয়ে প্রাইভেটকারে তুলে চাঁদা দাবি, গ্রেফতার ৩

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রাইভেটকারে তুলে হ্যান্ডকাপ পড়িয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে কথিত দুই সাংবাদিক, পুলিশের এক কনস্টেবলসহ চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

এর আগে রবিবার দিবাগত ভোর রাতে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে অর্থ আদায়ের সময় তাদের গ্রেফতার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানা এলাকার আলোকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪১), তার গলায় দৈনিক একুশের বাণী পত্রিকার পরিচয় পত্র পাওয়া গেছে। শরীয়তপুর জেলার পালং থানার মাহমুদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এনামুল হক শামীম (৩৬),তার গলায় দৈনিক আজকের সংলাপ পত্রিকার পরিচয় পত্র পাওয়া গেছে। রাজবাড়ী জেলার পাংসা থানার পিপুল বারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৭), তিনি ব্যাংকটাউন এলাকার নিরাপত্তায় নিয়োজিত লাইন্স পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

তাদের কাছ থেকে চাঁদাবাজির আদায়কৃত নগদ টাকা, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাপ ও ২ টি প্রেসকার্ড উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এসময় চাঁদাবাজ চক্রের সোহেল (৩০) নামে একজন পালিয়ে যায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে সনাক্ত করেছে পুলিশ।

ভুক্তভোগী মোঃ শাওনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনি ঢাকা জেলার সাভার থানার ভরারি নতুনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম সাংবাদিকদের জানান, রোববার দিবাগত ভোর রাতে একটি অপরাধী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকায় করে করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। শনিবার ভোরে জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এই র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার ফার্ভিসের একটি দল সকাল থেকে মইয়ার হাওরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করলে ও এখন পর্যন্ত বাকি নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। এর মধ্যে অরুণ দেবনাথ(৫২) নামে একজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে ছোট ডিঙ্গি নৗকায় করে তারা বাড়ী ফিরছিলেন। বাড়ি ফেরার পথে

আরও পড়ুন
language Change