তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

দুর্নীতির টাকায় স্ত্রীর নামে সম্পদের পাহাড় গড়েছেন ধর্ম মন্ত্রণালয়ের মাসুদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দেখতে আপাদ মস্তক পাঁচ ওয়াক্ত নামাজী পরহেজগার ব্যাক্তি। দাড়ি, টুপি সবই আছে। চাকরিও করেন ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে। স্ত্রী আর তিন সন্তান নিয়ে থাকেন ভাড়া বাসায়। প্রতিদিন সকালে অফিস যান এবং এরপর কাজ শেষে বাসায় ফিরেন। বলছি ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ ইসলামিক ফাউণ্ডেশনের আইসিটি ও ইসলামিক এনসাইক্লোপিডিয়া অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মাসুদ মোল্লা’র কথা।

প্রথম দর্শনে কেউ ধারণাই করতে পারবেন না যে তার এই সহজ-সরল সাধারণ চলাচলের পেছনে রয়েছে এক ধরি মাছ না ছুঁই পানি ধরণের দুর্নীতির এক লম্বা গল্প।

পরিবার পরিজন নিয়ে পুরান ঢাকার বাংলাবাজারের বিউটি বোর্ডিংয় সংলগ্ন ৩১/২ শিরিস দাস লেনে ভাড়া থাকেন তিনি। বাসা ভাড়া দেন ২৫ হাজার টাকা৷ এরপর সার্ভিস চার্জ, বিদ্যুৎ ও গ্যাস বিল। তার বড় ছেলে পড়াশোনা করে নটরডেম বিশ্ববিদ্যালয়ে। মেঝ মেয়ে একটি বেসরকারি কলেজে। আর সবার ছোট মেয়ে মাদ্রাসায়।

এ পর্যন্ত সব ঠিকই ছিল। খটকা বাধে যখন দেখা যায় যে দ্রব্যমূল্যের এই দুর্বিষহ একেবারেই ভ্রুক্ষেপহীনভাবে দিব্যি চলছেন তিনি। সামান্য এই সন্দেহ থেকে অনুসন্ধান চালান এই প্রতিবেদক। আর বেরিয়ে আসে তার আসল চেহারা।

এই সরকারি চাকুরে আর ক’দিন পরেই যাবেন অবসরে। কিন্তু চাকরির এত বছরে যা ঘটানোর তা ঘটিয়ে ফেলেছেন। বিভিন্ন তদবির, বদলি বানিজ্যের মাধ্যমে পকেটে পুরেছেন কোটি কোটি টাকা৷ শুধুমাত্র বেতনভুক্ত একজন কর্মকর্তা’র ঢাকা শহরে কয়েকটি ফ্ল্যাট, জমি তার প্রমাণই বটে।

অনুসন্ধানে জানা যায়, পুরান ঢাকার কলতা বাজারের কাজী আবদুর রউফ রোড’র ১৩/এ বিল্ডিংয়ে তার রয়েছে ২টি ফ্ল্যাট। তবে তা অবশ্য রেখেছেন নিজ স্ত্রী রাজিয়া সুলতানা’র নামে। এছাড়া রাজিয়া সুলতানা’র নামে রয়েছে রায়েরবাগে জমি। গ্রামের বাড়ি মাদারীপুরে পৈতৃক সম্পত্তির বাহিরেও কিনেছেন বড় মাপের দামি জমি। পৈতৃক বাড়িতেও তিনি আলিশান প্রাসাদতূল্য বিল্ডিং নির্মাণ করছেন। যদিও সেটি সাময়িকভাবে লোকচক্ষু থেকে আড়াল করতে বন্ধ রেখেছেন।

অবসরকালীন ভাতা পাওয়ার আগেই এই বিপুল সম্পদের উৎস প্রসঙ্গে সন্দেহ সৃষ্টি হওয়া একেবারেই অমূলক নয়। তবে আরেকটু যাচাই বাছাই করার জন্যে আরেকটু গভীরে যেতে হবে। প্রতিবেদকের কথা হয় তার দপ্তরের একাধীক কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে।

তারা জানান, মাসুদ সাহেব এমনিতে ভালো লোক। তবে তাকে যখনই কোন তদন্ত, বদলি কমিটির দায়িত্ব দেওয়া হয় তখনই তিনি হাত সাফাইয়ের কাজটি সেরে নেন। নাহলে বুঝেন না কেন, তার স্ত্রী একজন নেহাৎ গৃহিণী এতো টাকা পাবে কোথা থেকে! উনি (মাসুদ) খান (ঘুষ) তবে মাত্রাতিরিক্ত না আবার একেবারে কমও না। ওনার স্টাইল অনেক ভিন্ন।

এই প্রসঙ্গে আবদুল্লাহ আল মাসুদ মোল্লা’র সঙ্গে যোগাযোগ করা হলে, প্রথমেই তিনি বিব্রত হয়ে পড়েন। এরপর বলেন সম্পত্তি তার স্ত্রী’র নামে।

‘আপনার স্ত্রী তো একজন গৃহিণী, তিনি এতো টাকা কোথায় পেলেন’ এমন প্রশ্ন করা হলে, তিনি সাংবাদিক পাড়ায় অনেক পরিচিতি আছে জানিয়ে বলেন, আপনার এতো মাথা ব্যাথা কেন? আপনি আসেন। আর আমার এই প্রসঙ্গে কোন মন্তব্য নেই। যা পারেন করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোটবিডি’ অ্যাপে চলমান নিবন্ধন কার্যক্রম সাত দেশের জন্য সাময়িক স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকালীন ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া,

আরও পড়ুন
language Change