তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

ধ্বংসাত্মক কাজ করলে ছেড়ে দেব না বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাঠক সংখ্যা
638

গোলাম রাব্বানী :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু কিছু সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতসহ অনেকেই মাঠে নামতে চায়। তারা আন্দোলন করুক, আমাদের এ ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবারও কোনো রকম অগ্নিসন্ত্রাস, কোনো ধ্বংসাত্মক কাজ করে, যদি তারা এ ধরনের দুর্বৃত্তপনা করে আমরা কিন্তু ছেড়ে দেব না।’

আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, এটাও বাস্তবতা। কারণ এই বাংলাদেশ, পঁচাত্তর সাল থেকে ১৯৯৬ এরপর ২০০১ থেকে ২০০৮; এই ২৯টি বছর এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবতর্ন হয়নি। যারা ক্ষমতায় ছিল নিজের ভাগ্য গড়তে ব্যস্ত ছিল, দেশের মানুষের জন্য না। একমাত্র আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই মানুষের ভাগ্য ফিরতে শুরু করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ; একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সকলেই যেন ন্যায় বিচার পায়, উন্নত জীবন পায়, দারিদ্র্যমুক্ত হয়—সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে বিএনপি সরকারের আমলে যেখানে ৪১ শতাংশ ছিল দারিদ্র্যের হার, আমরা তা কমিয়ে ১৮ দশমিক সাত ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র যেখানে ২৫ দশমিক পাঁচ ভাগ ছিল, সেটা কমিয়ে আমরা মাত্র পাঁচ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ, কেউ এ দেশে হতদরিদ্র, ভূমিহীন, গৃহহীন, ঠিকানাবিহীন থাকবে না। সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমরা মুজিব শতবর্ষ উদযাপন করেছি সেই লক্ষ্য নিয়েই যে, এ দেশের প্রতিটি মানুষ অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই পাবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি। গবেষণা করেছি। আজকে চাল উৎপাদন বা দানাদার শস্য প্রায় ১৮ লাখ মেট্রিক টনের মতো এখানো আমাদের মজুত।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। কারণ আপনারা জানেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন-কাউন্টার স্যাংশন, সেই সঙ্গে এখন আবার নতুন প্যালেস্টাইনের ওপর যে হামলা হচ্ছে—একটা হাসপাতালে হামলা করে শিশু, নারীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এর ফলে আবারও বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাচ্ছে। জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আজকে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘করোনাভাইরাসের সময় আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি। অনেক উন্নত দেশ, ধনী দেশও দেয়নি কিন্তু বাংলাদেশে আমরা দিয়েছি। আমাদের মানুষকে সুরক্ষিত করার জন্য আমরা আমাদের রিজার্ভের টাকা ব্যয় করে এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। কাজেই আমরা মানুষের কল্যাণেই কাজ করি।’

তিনি আরও বলেন, ‘এই যে বিশ্বব্যাপী খাদ্যমন্দা, তখন আমাদের করণীয় কী? কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে, যেটা আগে করেছিল—আর যেন করতে না পারে। সেদিকে লক্ষ্য রেখে আমার একটা অনুরোধ আপনাদের কাছে; কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে। যে যা পারেন তাই উৎপাদন করেন। মানুষের খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত থাকে; আমাদের দেশে যেমন আমরা নিশ্চিত রেখেছি, উদ্বৃত্তটা আমরা কিন্তু বাইরে পাঠাচ্ছি।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিখোঁজের দুইদিন পর খোঁজ মিললো জিহানের লাশ!

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুর উত্তর পাড়ার মো. জিহান (৪) নামের এক শিশুর লাশ জয়পুর বাঘাইকান্দি হইতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) আনুমানিক ভোর ৫টার দিকে প্রতিবেশী কয়েকজন মহিলা ফজর নামাজের পর হাঁটতে বের হয়। পথিমধ্যে দেখতে পায় শেয়াল একটি মৃত লাশ পানি থেকে টেনে-হিঁচড়ে শুকনোর দিকে নিয়ে আসছে। স্থানীয়রা খবর দিলে মেঘনা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি উপজেলার জয়পুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। পরিবার সূথে জানা যায়, গত রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার সময় বন্ধুদের সঙ্গে জয়পুর বাঘাইকান্দি রাস্তার দিকে খেলাধুলা করতে গিয়ে জিহান নিখোঁজ হয়। হঠাৎ জিহানকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং থেকে শুরু করে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। শিশুটির বড় খালা রানু বেগম বলেন, জিহানের পরিবারের কোনো শত্রু নেই। তার

আরও পড়ুন
language Change