তারিখ লোড হচ্ছে...

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ধ্বংসাত্মক কাজ করলে ছেড়ে দেব না বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাঠক সংখ্যা
638

গোলাম রাব্বানী :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু কিছু সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতসহ অনেকেই মাঠে নামতে চায়। তারা আন্দোলন করুক, আমাদের এ ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবারও কোনো রকম অগ্নিসন্ত্রাস, কোনো ধ্বংসাত্মক কাজ করে, যদি তারা এ ধরনের দুর্বৃত্তপনা করে আমরা কিন্তু ছেড়ে দেব না।’

আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, এটাও বাস্তবতা। কারণ এই বাংলাদেশ, পঁচাত্তর সাল থেকে ১৯৯৬ এরপর ২০০১ থেকে ২০০৮; এই ২৯টি বছর এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবতর্ন হয়নি। যারা ক্ষমতায় ছিল নিজের ভাগ্য গড়তে ব্যস্ত ছিল, দেশের মানুষের জন্য না। একমাত্র আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই মানুষের ভাগ্য ফিরতে শুরু করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ; একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সকলেই যেন ন্যায় বিচার পায়, উন্নত জীবন পায়, দারিদ্র্যমুক্ত হয়—সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে বিএনপি সরকারের আমলে যেখানে ৪১ শতাংশ ছিল দারিদ্র্যের হার, আমরা তা কমিয়ে ১৮ দশমিক সাত ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র যেখানে ২৫ দশমিক পাঁচ ভাগ ছিল, সেটা কমিয়ে আমরা মাত্র পাঁচ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ, কেউ এ দেশে হতদরিদ্র, ভূমিহীন, গৃহহীন, ঠিকানাবিহীন থাকবে না। সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমরা মুজিব শতবর্ষ উদযাপন করেছি সেই লক্ষ্য নিয়েই যে, এ দেশের প্রতিটি মানুষ অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই পাবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি। গবেষণা করেছি। আজকে চাল উৎপাদন বা দানাদার শস্য প্রায় ১৮ লাখ মেট্রিক টনের মতো এখানো আমাদের মজুত।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। কারণ আপনারা জানেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন-কাউন্টার স্যাংশন, সেই সঙ্গে এখন আবার নতুন প্যালেস্টাইনের ওপর যে হামলা হচ্ছে—একটা হাসপাতালে হামলা করে শিশু, নারীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এর ফলে আবারও বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাচ্ছে। জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আজকে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘করোনাভাইরাসের সময় আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি। অনেক উন্নত দেশ, ধনী দেশও দেয়নি কিন্তু বাংলাদেশে আমরা দিয়েছি। আমাদের মানুষকে সুরক্ষিত করার জন্য আমরা আমাদের রিজার্ভের টাকা ব্যয় করে এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। কাজেই আমরা মানুষের কল্যাণেই কাজ করি।’

তিনি আরও বলেন, ‘এই যে বিশ্বব্যাপী খাদ্যমন্দা, তখন আমাদের করণীয় কী? কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে, যেটা আগে করেছিল—আর যেন করতে না পারে। সেদিকে লক্ষ্য রেখে আমার একটা অনুরোধ আপনাদের কাছে; কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে। যে যা পারেন তাই উৎপাদন করেন। মানুষের খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত থাকে; আমাদের দেশে যেমন আমরা নিশ্চিত রেখেছি, উদ্বৃত্তটা আমরা কিন্তু বাইরে পাঠাচ্ছি।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এস. এ. এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ১২ ই ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি সাংবাদিকদের সঙ্গে কৌশল বিনিময় করেন, সাংবাদিকরা এই সময় তাদের বিভিন্ন দাবী দাওয়া উত্থাপন করেন। উপজেলা চেয়ারম্যান রূপা সাংবাদিকদের দাবী দাওয়া মনোযোগ সহকারে শোনেন, তার সময় কালীন সময়ে সাংবাদিকদের দাবীর মধ্যে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সাথে আলাপ করে সমন্বয় সভা, আইনশৃঙ্খলা ও বিভিন্ন এডহক কমিটিতে সাংবাদিকদের অন্তভূক্ত করার আশ্বাস প্রদান করেন, সেই সাথে উপজেলার বিভিন্ন সার্বিক উন্নয়নকল্পে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হওয়ার পূর্বে গত ২৮ ই

আরও পড়ুন
language Change