তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন

কুমিল্লা-৫ এ সংসদ নির্বাচনের প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ

পাঠক সংখ্যা
638

রাকিব হোসেন মিলন বিশেষ প্রতিনিধি।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। (২২ নভেম্বর ২০২৩) বুধবার সন্ধ্যায় মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সভাপতি ছিলেন।এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  সহসভাপতির দ্বায়িত্ব পালন সহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তিনি জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ এর প্রশ্নের এক জবাবে বলেন,তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করব না,যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে স্বতন্ত্র হয়ে অংশগ্রহণ করার আশা ব্যক্ত করি। জানা যায়, কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯ জন প্রার্থী।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এই আসনটি আওয়ামী লীগের দখলেই ছিল বেশি। ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সাংসদ হোন এডভোকেট আবদুল মতিন খসরু। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে আবদুল লতিফ। ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনেও এডভোকেট আবদুল মতিন খসরু নৌকা প্রতীকে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে আবুল কাশেম। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হোন অধ্যক্ষ মো: ইউনুস। তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন নৌকা প্রতীকে এডভোকেট আবদুল মতিন খসরু। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হোন এডভোকেট আবদুল মতিন খসরু। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হোন এডভোকেট আবদুল মতিন খসরু। তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন নাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুর রহমান। এরপর থেকে এই আসনটি আওয়ামী লীগের দখলেই রয়েছে। গত ১৪ এপ্রিল ২০২১ সালে এই আসনের এমপি সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু মারা গেলে আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হোন। মুলত এই আসনের আওয়ামী সমর্থিত অনেকবারের সাংসদ এডভোকেট আবদুল মতিন খসরু’র মৃত্যুর পর আসনটিতে শুরু হয় আওয়ামীলীগের স্থানীয় নেতৃত্বের সংকট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এ আসনের হাল ধরতে উঠেপড়ে লেগেছেন প্রয়াত মতিন খসরু’র পরিবারের সদস্যসহ প্রায় দুই ডজন আওয়ামী লীগ নেতা। এ নিয়ে আসনটিতে শুরু হয় গ্রুপিং। চলতে থাকে যার যার মতো করে কেন্দ্রে তদবির। মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীদের চলছে লবিং নানা প্রচারণা ও দৌড়ঝাঁপ। এদিকে কুমিল্লা-৫ আসনে কে হবেন নৌকার মাঝি এ নিয়ে ভোটার মহলেও চলছিলো নানা জল্পনা-কল্পনা। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে নানা কৌতূহলের অবসান ঘটিয়ে ২৬ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ ঘোষণা করেন ২৯৮ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্তদের নাম। বর্তমান এমপি এডভোকেট আবুল হাসেম খান ই আবারো নৌকার মনোনয়ন পেয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, চায়ের দোকান, বাজার-ঘাট, সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম- সবখানে একটাই আলোচনা- প্রার্থীরা কে কেমন? কার জনপ্রিয়তা বেশি? কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে।স্থানীয় আওয়ামী লীগ সুত্রে জানা যায় যিনি মনোনীত হবেন তার হয়েই নৌকা প্রতীকে কাজ করবে তারা। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু এমপির বিদায়ে আসনটিতে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের গ্রুপিংয়ের কারণে আওয়ামী লীগের একক শক্তি অনেকটা হ্রাস পেয়েছে। তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই আছেন যারা প্রয়াত মতিন খসরু’র ঘনিষ্ঠ সহচর ছিলেন। এছাড়াও অনেকেই আছেন এই আসনের জন্য যোগ্য প্রার্থী। তবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা যাকে মনোনীত করবেন তাকে নিয়েই কাজ করার আশা ব্যক্ত করেন একাধিক নেতাকর্মীরা। অপর দিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করে তারপর নির্বাচনে যেতে চায় তারা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এসুযোগে বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগী নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে যেতে চায়। যদি ত্যাগী   নেতা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৫ আসনে সহিসংতার সম্ভবনা রয়েছে। আর আ’লীগের মধ্যে  ঐক্য না হলে স্বতন্ত্র প্রার্থীর জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি নিখোঁজ ৬ জন

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি নিখোঁজ ৬ জন

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামে ৬ জেলে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার সকাল ১০টায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়। এসময় তাদের কাছ থেকে

আরও পড়ুন
language Change