তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদপুরে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের অভিযোগ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হল দূর্বার তারুণ্যের আবিদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

করোনাকালীন সময়ে কয়েকজন তরুণের হাতেগড়া তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। চট্টগ্রাম থেকে তাদের সামাজিক কাজ শুরু হলেও এখন পুরো দেশব্যপী নিজেদের ব্যপ্তি ও কাজের পরিধি ছড়িয়েছে তারা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এক স্বপ্নবাজ তরুণ, যার নাম মুহাম্মদ আবু আবিদ। সামাজিক কাজে তার ইউনিক আইডিয়া গ্রহন ও তার বাস্তবায়নের জন্য খুব অল্প সময়েই দূর্বার তারুণ্য ফাউন্ডেশন জনপ্রিয়তা অর্জন করে।

এবার সেসব কাজের অংশ হিসাবে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্সি এওয়ার্ড -২০২৩ এ ভূষিত হয়েছেন। এ সালের এওয়ার্ড অনুষ্ঠানের স্বাগতিক দেশ ছিল নেপাল। গত ২৩ শে নভেম্বর বৃহস্পতিবার নেপালে একটি পাঁচ তারকা মানের হোটেলে এই এওয়ার্ড শো এর আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক দিনা উপাধ্যায়, নেপাল সরকারের মাননীয় মন্ত্রী জনাব ত্রিথা বাহাদুর লামা, জলবায়ু পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গনেশ সাহা, পিপলস প্রোগ্রোসি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবাজী ইয়াদব, নেপালের কিংবদন্তী অভিনেতা মদন কৃষ্ণ সেরেস্তা ও হারিবাসা আচার্য, বাংলাদেশের কয়েকজন সচিব ও জাতিসংঘ ও সার্কের প্রতিনিধিবৃন্দ। একই দিনে মুহাম্মদ আবু আবিদ বিশেষ সম্মাননা হিসেবে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ডও গ্রহন করেন।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে বাংলায় বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি কেন বাংলায় বক্তব্য দিতে চান তা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ পুরো বিশ্বের একমাত্র দেশ যেখানে কিনা ভাষার জন্য মানুষ শহীদ হয়েছেন। এটা আমার প্রথম আন্তজার্তিক মঞ্চে বক্তব্য। শহীদদের স্মরণে আজকের বক্তব্য আমি বাংলায় দিতে চাই।

বক্তব্যের শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে প্রান দেয়া ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুহাম্মদ আবু আবিদ আরও বলেন, শ্রদ্ধা জানাতে চাই জাতিসংঘে দেশের সুনাম রক্ষার্থে ও মানবিকতা প্রতিষ্ঠাতায় যেসকল বীর সেনা জীবন দিয়েছেন তাদের প্রতি। আজ আমরা মানবিক কাজ করার জন্য এওয়ার্ড পাচ্ছি অথচ ঠিক এই সময়ে ফিলিস্তিনের গাজায় সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটে যাচ্ছে। এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও আন্তর্জাতিক মহলকে চাপ প্রয়োগের মাধ্যমে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি।

সম্মাননা নিয়ে মুহাম্মদ আবু আবিদ জানান, এই এওয়ার্ড দূর্বার তারুণ্যের সকলের। এই এওয়ার্ড বাংলাদেশের, এই এওয়ার্ড মানবিকতার, এই এওয়ার্ড বিশ্ব বিবেকের।

উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এছাড়াও তিনি তরুণ হিসেবে সাংবাদিকতায় বেশ সুনাম কামাচ্ছেন। সামাজিক কাজকে শৈল্পিকতায় রুপ দিয়ে তিনি অনেকবারই আলোচনার শীর্ষে উঠেছেন। তার উদ্ভাবন করা অনেক প্রজেক্ট আজ দেশের বিভিন্ন সামাজিক সংগঠন পালন করে। তার সামাজিক কাজে অনন্য পরিকল্পনা যেন একটা মাধ্যম দেখিয়ে দেয়, সকল সংগঠককে। এর আগে তিনি বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড, করোনা যোদ্ধা এওয়ার্ডসহ নানান জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা!

চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা!

‎‎নিজস্ব প্রতিবেদকঃ কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় গত ২১ জানুয়ারির একটি তুচ্ছ হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। অনুসন্ধানে উঠে এসেছে, কথিত সাংবাদিক পরিচয়ধারী শাফায়াত হোসেন ও কাজী শিব্বির একটি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে প্রতিশোধমূলকভাবে ‘হামলার নাটক’ সাজিয়ে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছেন। ঘটনার ৭/৮ দিন পর দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আল-আমিন নামের এক ব্যক্তিকে, যিনি বাস্তবে বাদী শাফায়াতকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজ উদ্যোগে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। চাঁদা দাবির অভিযোগ ও পূর্ব পরিকল্পনার ইঙ্গিত স্থানীয় সূত্রে জানা যায়, ‘নিউজ বাংলা ৭১’ নামের একটি ফেসবুক পেজ ব্যবহার করে

আরও পড়ুন
language Change