তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা

৪০ হাজার টাকা বেতনের সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক নাসির শত কোটি টাকার মালিক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

হিসাব রক্ষক পদে শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২ যুগ ধরে  কাজ করে আসছেন। এরই মধ্যে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে রয়েছে শতকোটি টাকার সম্পদ।

একাধিক বিলাসবহুল গাড়ি, ঔষধ বাণিজ্য, হাসপাতালে অবৈধ পন্থায় রোগীদের চিকিৎসা,টাকার বিনিময়ে সিট বরাদ্দ, তার স্ত্রীর নামে ঠিকাদারি  লাইসেন্স নিয়ে  হাসপাতালে রমরমা সাপ্লাই বাণিজ্য, ঠিকাদারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী পাঠিয়ে প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে তা থেকে কমিশন আদায়সহ নানা অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ঠিকাদার ও সাপ্লাইয়ার হিসাবরক্ষক নাসির উদ্দীনের হাতে জিম্মি। সরেজমিনে উঠে আসে, শেখ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি খুলনা, বর্তমানে তিনি মিরপুরের ১৭/৩/বি/৩ তৌহিদ টাওয়ার টোলারবাগ  স্ত্রীর নামে তিনটি ফ্ল্যাট ক্রয় করে বসবাস করছেন।

তিনটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। বিলাসী জীবন পরিচালনার জন্য রয়েছে ঢাকা মেট্রো এঅ-৪২-৬৯৬৪ প্রিমিও ব্র্যান্ডের একটি গাড়ি। এই গাড়ি করে ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করেন, নাসিরুদ্দিনের ব্যবহারের জন্য রয়েছে আলাদা গাড়ি। উক্ত গাড়িটি শেখ নাসির উদ্দিনের  শ্যালিকা আফরোজা বেগমের নামে ক্রয় করেন। মিরপুরে জিহা এন্টারপ্রাইজ (১৭/৫ মাজার মার্কেট টোলারবাগ মিরপুর ১)নামে রয়েছে একটি বিশাল জেনারেল স্টোর। যা পরিচালনা করেন নাসির এবং তার স্ত্রী। দোকানের পজিশন দেখে অনুমান করা যায় ৫থেকে ৬ কোটি টাকার মালামাল নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

তথ্যসূত্রে উঠে আসে, আব্দুস সালাম নামের একজন গত ১২/১০/২০২৩ ইং তারিখ শেখ নাসির উদ্দিনের অবৈধ সম্পদ ও অবৈধ কার্যক্রমের বর্ণনা দিয়ে দুদকে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ দুদক আমলে নিয়েছে বলে জানা যায়। অভিযোগে উঠে আসে, শেখ নাসির উদ্দিন চাকরিতে যোগদানের সময় এত বিত্ত বৈভবের মালিক ছিলেননা। অতি সাধারণ জীবন যাপন করতেন তারা। বর্তমানে  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চাকরি করার সুবাদে বানিয়েছে সম্পদের পাহাড়। সর্বসাকুল্যে ৪০,০০০/টাকা  বেতনে চাকরি করে কিভাবে এত সম্পদের মালিক হওয়া যায় তা বোধগম্য নয়। নাসির উদ্দিন তার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন ভালো স্কুল এবং কলেজে। উত্তরা ১২ নম্বর সেক্টরে স্ত্রীর নামে রয়েছে আটতলা বিশিষ্ট একটি বাড়ি।

ঢাকার দারুস সালাম থানার অন্তর্গত তার স্ত্রীর নামে রয়েছে সাত তলা বিশিষ্ট একটি ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা,  খুলনায় খান জাহান আলী রোডে ১০ কাঠা জমির উপর ষষ্ঠ তলা একটি বাড়ি নির্মাণ করেন, যার নির্মাণ ব্যয় ১৪ কোটি টাকা প্রায়।সাভার বিরুলিয়াতে রয়েছে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি। গাজীপুর কাশিমপুরে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ।

উক্ত বিষয়ে শেখ নাসির উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। পরপর তিনদিন দীর্ঘ সময় বসে থাকার পরও অফিসে তার দেখা মিলেনি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মীরা জানায়, নাসির সাহেব সারাক্ষণ তদবির নিয়ে ব্যস্ত থাকেন, তাকে অফিসের টেবিলে পাবেন না। একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিয়েও সাড়া মিলে
শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কখন আসেন কখন যান  কেউ জানে না। তাকে পরপর এক সপ্তাহে খুঁজে হাসপাতালে  পাওয়া যায়নি। এতে প্রমাণিত হয় হাসপাতাল কর্তৃপক্ষের ধার ধারেননা তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১০ টাকার নোট হাতে পেলে যেসব বিষয় খেয়াল রাখবেন

বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো দেশে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরসংবলিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে বাজারে প্রচলনে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে নোটটি মতিঝিল অফিস থেকে এবং পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকে ইস্যু করা হবে। ২ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) ব্যাংক নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। এর ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ১০ টাকার নতুন নোট প্রচলনে দেওয়া হচ্ছে। নতুন

আরও পড়ুন
language Change