তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

আফিলের দলীয় কোন্দলের খুন,সন্ত্রাসীর দূর্গ ভাঙতে চায় লিটন

পাঠক সংখ্যা
638

আলী রেজা রাজু,ঢাকা:

যশোর-১ (শার্শা) সীমান্তবর্তী এ উপজেলার টানা তিনবারের আ.লীগের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। দ্বাদশ জাতীয় নির্বাচনে এবারও তিনি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন।বিগত ১৫ বছরে উল্লেখ্য যে তার শাসনামলে বিরোধী দলের একাধিক নেতাকর্মী ছাড়াও দলীয় কোন্দলে ক্ষমতাসীন দল আ.লীগের ও অঙ্গ সংগঠনের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,সাংবাদিকসহ ৬৩ জন খুন হয়েছেন।পুরো উপজেলা মৃত্যুপুরী হিসাবে পরিচিত পেয়েছেন। এসব আ.লীগের নেতাকর্মীদের খুনের আসামিদের ও অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী,স্বর্ণ চোরাচালানকারী, একাধিক মামলার আসামী ও চিন্তিত সন্ত্রাসীসহ বহিরাগত তথা বিএনপি-জামায়াত থেকে আগতদেরকে দলীয় ও সামাজিক ভাবে প্রতিষ্ঠা করেছেন।তার নিজস্ব বাহনী দ্বারা নির্যাতনে একধিক সংখ্যালষু পরিবারকে ও দেশ বাধ্য করা হয়েছে।সাধারণ জণগণের জমি দখলের ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এসব নিয়ে মূলত দলীয় কোন্দল থেকে আ.লীগের ভিতর ফাটল ধরে গ্রুপিং সৃষ্টি হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসন নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় দল এবং দীর্ঘ দিন ক্ষমতায় থাকায় এই জেলার প্রায় প্রতিটি আসনে এবার দলের মনোনয়ন চাওয়া প্রার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অনেকেই মাঠে নেমেছেন।
তবে বর্তমান এমপিই দলের নমিনেশন পান।
আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে এলাকার বেনাপোল পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।

এদিকে, রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করে যাচ্ছে। আর কেন্দ্রঘোষিত কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে মাঠে আছে স্থানীয় বিএনপি। তবে দলটি নির্বাচনে যায়নি । সে কারনে কোথাও নির্বাচনমুখী প্রচার বা দলীয় কর্মকাণ্ড নেই তাদের।

অপরদিকে, জাতীয় পার্টিরও আনুষ্ঠানিক কর্মকাণ্ড তেমন চোখে পড়েনি। আর নিবন্ধন ও রাজনৈতিক জটিলতায় জামায়াতে ইসলামীর দলীয় অবস্থানও সেভাবে চিহ্নিত হয়নি।

এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল যশোর-১ (শার্শা) আসনটি। মাঝখানে সেটি বিএনপি-জামাতের দখলে ছিল।আফিল উদ্দিন টানা তিনবারের সংসদ সদস্য হওয়ায় ‘গৃহবিবাদ’ও আছে। ফলে নির্বাচনের মাঠে তার দলীয় একাধিক প্রতিদ্বন্দ্বীও রয়েছে। আবার নির্বাচনের
মাঠে না নামলেও বিরোধের রেখা রয়েছে বিএনপিতেও। দলটি নির্বাচনে যদি যেতো তাহলে সেখানেও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন একাধিক প্রার্থী।

যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত। এই আসনের মধ্যে রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। সবদলের জন্য এই আসনটি মর্যাদার। বিগত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছয় বার, বিএনপি তিন বার, জাতীয় পার্টি ও জামায়াত একবার করে বিজয়ী হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পর এই আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার (তৎকালীন যশোর-৫), ১৯৭৯ সালে বিএনপির আলী তারেক, ১৯৮৬ সালে জামায়াতের নূর হুসাইন, ১৯৮৮ সালে স্বতন্ত্র কেএম নজরুল ইসলাম, ১৯৯১ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ১৯৯৬ সালের ১২ জুন আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ২০০১ সালে বিএনপির আলী কদর, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে শেখ আফিল উদ্দিন পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে শেখ আফিল উদ্দিন তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।

যশোর-১ (শার্শা) আসনের এবারও প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন। পাশাপাশি দলীয় বিভাজনের সূত্র ধরে মাঠে রয়েছেন বেনাপোলের সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে তিনি।

২০০১ সালে নৌকা মার্কা নিয়ে রাজনীতির মাঠে আসা শিল্পপতি শেখ আফিল উদ্দিন প্রথম নির্বাচনে পরাজিত হলেও পরে দল পুনর্গঠন ও সুসংহত করতে পারেননী তার নামে বিভিন্ন অপকর্মে সেল্টার দেযার অভিযোগ রযেছে । এ জন্য প্রথম দিকের এক দশক ধরে শার্শা ও বেনাপোলে আওয়ামী লীগের একক নেতৃত্ব দেন তিনি। ২০০৮ সালে তাই ঝামেলা ছাড়াই তিনি নৌকার মাঝি হয়েছিলেন। কিন্তু এরপরই দলে বিভক্তি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে আশরাফুল আলম লিটনের সাথে শেখ আফিল উদ্দিনের দ্বন্দ্ব প্রকট হয়। বিগত নির্বাচনের তিনি আফিল উদ্দিনের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করেও পারেনি। এখনও এই দুই নেতাকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে অনেক প্রকাশ্য লড়াই চলে।

বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, ‘শেখ আফিল উদ্দিন প্রতিবারই নমিনেশন পান, কিন্তু কি করেন আপনারাই খবর নেন। আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। সেখানে দলীয় মনোনয়ন পাওয়ার মতো অনেক যোগ্য নেতা ছিলো কিন্তু কাউকে না দিয়ে উনাকেই দিযেছেন। কেন্দ্র থেকে সুযোগ দেয়া হযেছে আমি স্বতন্ত্র হিসেবে মাঠে আছি।আমি ৩১ বছর ধরে রাজনীতিতে সক্রিয়। বেনাপোলের মেয়র হিসেবে আমি অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। একাদশ সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম, এবারও চাইছি পাইনি ।

উল্লেখ্য, যশোর-১ (শার্শা) আসনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫০৯ এবং নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫৫। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে দুই লাখ ৯ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছিলেন চার হাজার ৮০২ ভোট। এর আগে, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন ৯৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আজিজুর রহমান পেয়েছিলেন ৮৮ হাজার ৭০০ ভোট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিদ্ধিরগঞ্জে মাদক ও পতিতা ব্যাবসা করে বিপুল সম্পত্তির মালিক দেলু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা ক্যাশিয়ার বাড়ীর দেলওয়ার ওরফে দেলুর নেতৃত্বে চলছে রমরমা মাদক ও পতিতা ব্যবসা। তার এমন অপকর্মের কারণে ঐ এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ার আতঙ্কে রয়েছে সচেতন মহলের মানুষ। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী। দেলুর এসব অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, দেলোয়ার ওরফে দেলু তালতলা এলাকার মৃত আব্দুল সাত্তারের ছোট ছেলে। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুকের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরবর্তীতে একই ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলামের নাতী পরিচয়ে চালাতেন তার অপকর্ম। আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে দেলু অবৈধ ব্যবসা করে বিপুল সম্পদের মালিক বনে গেছে। গড়ে তুলেছেন চার তলা ভবন। এলাকায় ক্রয় করেছেন একাধিক জমি ও

আরও পড়ুন
language Change