তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

বসিলায় বাড়ি ভাংচুর ও জমি দখলের চেষ্টা, থানায় মামলা

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা ও একটি বাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার রাতে এই ঘটনার পর হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ১৪ জনকে আসামি করা হয়েছে। থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মোহন নামে একজনকে গ্রেফতার করেছে। নির্বাচনকে সামনে রেখে চক্রটি দখল বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে মেতেছে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বলেন, ‘ঘটনার দিন মাহবুবুর রহমান নামে একজনের জমি দখলের চেষ্টা করছিল দুর্বৃত্তরা। সেখানে সিসিটিভি ক্যামেরা ও সাইনবোর্ড ভাংচুর করা হয়। পরে আলী হোসেন নামে এক হাউজিং ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়। এই ঘটনায় হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ মোহন নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

স্থানীয়রা বলছে, এই অপরাধীগ্রুপটি বসিলা, চাঁদ উদ্যানসহ আশপাশের এলাকায় এমন কোনো অপরাধ নেই যাতে জড়িত নেই। পূর্বের বিভিন্ন অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। জামিনে বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়ে। তাদের অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ। এই গ্রুপকে নেতৃত্ব দিচ্ছে কবির হোসেন নামে একজন। কবির, মোহনসহ এই গ্রুপের সবাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার তারেকুজ্জামান রাজীবের অনুসারী হিসেবে পরিচিত।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘ঘটনার পরপরই আমাদের টিম পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে মোহনকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে তোলা হয়েছে।’

অপর একটি সূত্র জানিয়েছে, জমি দখল ও বাড়ি ভাংচুরের ঘটনায় যে দুটি মামলা হয়েছে; তাতে সাবেক কাউন্সিলর রাজীবকে আসামি করতে চেয়েও সেটা হয়নি। কারণ, রাজীব বিভিন্ন জায়গা থেকে তদবির চালিয়েছে। এমনকি বাদীদের ফোন করে হুমকি দিয়েছে, যাতে তারা কেউ মামলা না করেন। পরে পুলিশের ঊধ্বর্তনদের তৎপরতায় হাজারীবাগ থানায় মামলা হয়। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার আলোচিত কাউন্সিলর রাজীব জামিনে মুক্ত হবার পর মোহাম্মদপুরে ত্রাসের রাজনীতি শুরু করেছেন।

ভুক্তভোগী দুইজন যা বলছেন:

ভুক্তভোগী মাহবুবুর রহমান মামলার বলেন, তিনি ও আমার বোনের নামে বসিলায় ১৩ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক। যা দীর্ঘদিন তাদের দখলে রয়েছে। কিছুদিন ধরে মো. কবির হোসেন ও তার ভাই মো. মুকুলের নেতৃত্বে মো. সাদেক, মোতালেব হোসেন, আক্তার হোসেন, মো. রিতু, মো. শাকিব, মো. মোহন মো. শাহিন, সোলেমান, রাসেল চৌকিদার, মো. বাবু, মো. রাফি ও মো. সেলিম জমিটি জোর পূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছে। বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দিচ্ছিল। এরই জের ধরে গতকাল জায়গা ছেড়ে চলে যাবার জন্য হুমকি দেয়। এদিন ২০/২৫ জন জমি দখলের চেষ্টা করে এবং সেখানে থাকা সিসি ক্যামেরা, সাইনবোর্ড ও গেইট ভাংচুর করে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে ভুক্তভোগী আরেক ব্যবসায়ী মো. আলী হোসেন বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার বাড়িতে হামলা করেছে। আমি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করি। এরপরও কেন হামলা করল জানি না। বিষয় নিয়ে থানায় মামলা করেছি। একজন গ্রেফতার হয়েছে।’

তিনি বলেন, যারা হামলা করেছে তারা সাবেক কাউন্সিলর রাজীবের অনুসারী। কারণ, আমি যখন মামলা করতে থানায় ছিলাম তখন রাজীব আমাকে ফোন করে বলেছে, মামলা না করতে। তিনি সব মিমাংসা করে দিবেন।’

এসব বিষয়ে জানতে সাবেক কাউন্সিলর রাজীবকে তার একাধিক ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, ৩ সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গ্রেপ্তাররা কেউ মামলার এজাহারনামীয় আসামি নন। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় ২নং আসামিকে তারাই ডেকে এনেছেন।

আরও পড়ুন
language Change