তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

চন্দনাইশ – সাতকানিয়া (আংশিক) চিকিৎসক ঐক্য পরিষদ সম্মেলন – ২০২৩

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসীর, চট্টগ্রাম ব্যাূরো।
আজ দোহাজারী সাংগু কমিউনিটি সেন্টারে চন্দনাইশ – সাতকানিয়া (আংশিক) চিকিৎসক ঐক্য পরিষদ সম্মেলন – ২০২৩ সম্পন্ন হয়েছে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গরীবের ডাক্তার হিসেবে পরিচিত পল্লী চিকিৎসকরা সবসময় সমাজের সেবা ও উপকার করেন। উনি ২০১০ সালের স্বাস্থ্যনীতি আইনকে সংশোধনের জন্য সরকারের কাছে অনুরোধ করেন এবং পাশাপাশি এই আইনের অপব্যবহার ও হয়রানিমূলক নির্যাতন যাতে কেউ না করে, সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। তিনি সবাইকে আশ্বাস করেন, সূখে ও দূ:খে সব সময় পল্লী চিকিৎসকদের পাশে আছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, তিনি বলেন, পল্লী চিকিৎসকরা জাতির সেবা দিয়ে আসছেন আদিকাল থেকে, বিশেষ করে মুক্তিযুদ্ধ সময়কালে আহত যোদ্ধাদের তৎকালীন সময়ে পল্লী চিকিৎসকরা গ্রামগঞ্জে ও পাহাড়ে পর্বতে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন, এভাবে সারাদেশে তৃণমূল পল্লী চিকিৎসকরা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন কারণ তৎকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণে এমবিবিএস ডাক্তার ছিলো না। ২০১০ এর স্বাস্থ্যনীতি আইন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেন, পল্লী চিকিৎসকরা করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় মাঠে ছিলেন। ঔষধপত্র দেওয়ার ক্ষেত্রে এমবিবিএস ডাক্তাররা যেভাবে ব্যবস্থাপত্র দিয়ে একজন রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, সেই বিষয়গুলোও পল্লী ডাক্তারদের মাথায় রাখাতে হবে, বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মান উন্নয়নে আরো এগিয়ে আসতে হবে, পাশাপাশি সংগঠনে সবাইকে ঐক্য থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলেন, সবাই ঐক্য বদ্ধ থাকলে আপনারা নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবেন। আমরা বাঙালীরা ঐক্যবদ্ধ ছিলাম বলে ১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছি। আপনারাও ঐক্য বদ্ধ হয়ে ন্যায্য দাবীগুলো নিয়ে নতুন সরকারের কাছে উপস্থাপন করলে আপনাদের বিষয়গুলো আগামীর নতুন সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তিক দাবীগুলো মেনে নিবেন।আপনারা সুন্দরভাবে আপনাদের সেবা চালিয়ে যাবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শেখ সাদী। তিনি বলেন, পল্লী চিকিৎসকদের সাধারণ মানুষ বিশ্বাস করেন, আমরা বিশ্বাস নিয়ে কাজ করি, তাই আমাদের এই বিষয়ে আরো সচেতন ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সরকার পল্লী চিকিৎসকদের মূল্যায়নের চেষ্টা করছে কিন্তু আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে। পল্লী চিকিৎসকদের মাঝেও কিছু অদক্ষ লোক ঢুকে পড়েছে, যারা দীর্ঘ দিনের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারও চেষ্টা করছে, পল্লী চিকিৎসকদের মূল ধারায় আনার জন্য।পল্লী চিকিৎসকদের আপডেট হওয়া দরকার, বিশ্বাসের অমর্যাদা যাতে না হয়, তার জন্য সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এছাড়া আমরাই তো সরকারের অংশ । নব নির্বাচিত সভাপতি সুনীল কান্তি ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই পল্লী চিকিৎসকরা চিকিৎসা দিয়ে পাশে ছিলেন। এটা একটা মহান পেশা, ২০১০ সালের আইন অনুযায়ী আমরা ‘ডাক্তার’ লিখতে পারবো না কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বাধা থাকার কথা নয়, আমাদের সেবা চালিয়ে যাবো এবং শীঘ্রই আমাদের নায্য দাবী আদায়ের জন্য যুক্তিক আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবো। শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিষয়টি আন্তরিকভাবে দেখবেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডি আর এম এস কুতুবী, এম নোমান রেজভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক আবু তাহের, সাধন রুদ্র,সিরাজুল ইসলাম, দেবাশীষ, আবদুর রহিম, রুপম বিশ্বাস, মো ইউচূপ, মো শাহেদ, টিকলু দে, গনেশ দে, আবদুল মালেক, বোরহান উদ্দিন, সন্তোষ দেব ও অজিত দেব প্রমুখ। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন প্রবীন পল্লী চিকিৎসক অরুণ কান্তি দাস। সভায় বিভিন্ন বক্তরা পল্লী চিকিৎসকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। অনুষ্ঠানে কক্সবাজার, সাতকানিয়া ও চন্দনাইশের পল্লী চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে পল্লী চিকিৎসক বাবু সুনীল কান্তি ভট্টাচার্যকে সভাপতি ও এম নোমান রেজভীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ০৩ টি পরিবার

পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ০৩ টি পরিবার

হাফিজুর রহমান খানঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে আকন বাড়িতে (২৪শে ফেব্রুয়ারি) সকাল ১১.১৫ ঘটিকায় সময় প্রথমে মো: গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে। স্থানীয় সূত্রে জানা যায় নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মো: খলিল আকন, মো: গফফার আকন,ও মো: রুস্তম আকনের মোট ৩টা ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন। স্থানীয় মোঃ জাকির হোসেন আকন ফোন দিলে মির্জাগঞ্জে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় দুইঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোসা: মালিহা খানম ঘটনাস্থল পরিদর্শন

আরও পড়ুন
language Change