তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বাটপার-দালাল সাংবাদিক’র জন্মদাতা কারা?

পাঠক সংখ্যা
638

সাইদুর রহমান রিমন:

কারোর নিজস্ব কোন যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে সে কোন দিনই কারোর তোষামোদ কিংবা লেজুড়বৃত্তি করবে না। এটাই স্বকীয়তা। আপনি লিখতে জানলে, অনুসন্ধানী যোগ্যতা থাকলে সংবাদপত্র ও সাংবাদিকতায় আপনার কদর সর্বত্রই থাকবে।

আপনি যথেচ্ছা সংবাদ লিখবেন, ছাপাবেন, পত্রিকা বের করবেন, আবার ইচ্ছে হলো না বলে নিউজ গায়েব করে দিবেন- এমন স্বেচ্ছাচারিতার অধিকার কে দিল আপনাকে? সংবাদের আইডিয়া, বিষয়বস্তু নির্ধারণ, লেখনী, প্রকাশের সকল ধাপেই যৌক্তিকতা থাকতে হবে। কেনো লিখবো, কেনো লিখবো না তার ব্যাখ্যা থাকা জরুরি। অন্তত নিজের কাছে হলেও এ প্রশ্নের সন্তোষজনক জবাব থাকতে হবে। রাষ্ট্র ও জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট দায়বদ্ধতা নিয়ে সর্বোত্তম বিবেকবানদের পত্রিকা প্রকাশনায় পা ফেলতে হয় – তবেই তা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের মর্যাদা পায়।

কিন্তু আপনার কাছে পত্রিকা প্রকাশ করা কেবলই যদি ব্যবসা হয়ে থাকে, সাংবাদিকতা মানেই যদি হয় দালালি আর বাণিজ্য – তাহলে জেনে রাখুন আপনিই অপসাংবাদিকতার গডফাদার। আপনার পত্রিকা সাংবাদিক নামধারী টাউট, বাটপার আর ঘৃণ্য দালাল তৈরির কারখানা। আপনারাই লুটেরা বেনিয়াদের মত সাংবাদিকতাকে যথেচ্ছা ধর্ষণ করে চলছেন।

টাকা সবার দরকার তাই বলে ব্যক্তিত্ব বিলিয়ে দিয়ে নয়। পত্রিকা বাঁচাতে বিজ্ঞাপন দরকার আছে তাই বলে সাংবাদিকতাকে বিসর্জন দিয়ে নয়, সাংবাদিকতার কাঠামো ধ্বংস করে নয়। কিছু সংখ্যক পত্রিকাই বের হয়েছে যেন বিজ্ঞাপনের ব্যবসা করতে। পতিতা পল্লীর দালালদের মত তারা বিজ্ঞাপন নিয়ে এমনই কামড়া কামড়ি করে তা দেখলে লজ্জা পেতে হয়। ওই পত্রিকাগুলো মফস্বলে শুধু বিজ্ঞাপন ভিক্ষা করতেই সাংবাদিক নিয়োগ করে। তারা জানেই না যে, পত্রিকা বানানো হয় জনস্বার্থে- ব্যবসা বাণিজ্য করার জন্য নয়। ভিক্ষা করে যে ব্যবসা চালাতে হয় সেই ব্যবসা খুলে বসতে কে বলেছে আপনাকে? আসলে পত্রিকাকে পুঁজি করে পেছনে আছে আঁধারের বাণিজ্য, তদবির, অপরাধ, ঠিকাদারি! তা না হলে সিনেমা হল ব্যবসায়ী, ক্লিনিক বাণিজ্যের হোতা, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, নির্মাণ ঠিকাদার, মুদি দোকানিরাও দলে দলে পত্রিকা ব্যবসা খুলে বসবে কেনো?

সাংবাদিক মানে বিজ্ঞাপন সংগ্রাহক নন, তিনি সংবাদ সংগ্রাহক, প্রস্তুতকারক, সম্পাদনাকারী। কিন্তু আপনি সংবাদ সংগ্রহ করেন না, লিখেন না- শুধু বিজ্ঞাপনের জন্য দিন রাত ছুটে বেড়ান। এ ধরনের “বিজ্ঞাপনী সাংবাদিকতার” সুযোগ নেই। আপনি পদ পরিবর্তন করে স্বেচ্ছায় বাণিজ্যিক প্রতিনিধি বা কমার্শিয়াল এক্সিকিউটিভ হয়ে যান। কেউ আপনাকে লজ্জা দিবে না, সাংবাদিকতার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবে না। জেলা উপজেলার প্রতিনিধি হয়েই ইজারাদার হয়ে উঠেন অনেকে। ভাবেন তার খেয়াঘাটে আর কেউ নৌকা ভেড়াতে পারবে না। এই ইজারাদারির সাংবাদিকতা কোথায় পেলেন?

নিজের এলাকায় বড় বড় ঘটনা ঘটছে সেগুলোর কিছুই জানেন না, নিউজও পাঠান না, তারপরেও নিজেকে সাংবাদিক পরিচয় দেন- এতে লজ্জাও হয় না? অখাদ্য নির্লজ্জতা এভাবে সাংবাদিকতা দখল করেছে বলেই আজ সাংবাদিকতার এত দুর্দশা ঘটছে।

পা খোঁড়া, পঙ্গু মানুষের দৌড় প্রতিযোগিতা কিংবা ফুটবল খেলায় অংশ নেয়ার সুযোগ নেই। তেমনি চোখে দেখেন না, কানে শোনেন না, চলতে পারেন না টাইপের প্রতিবন্ধীদের জন্য মাঠ সাংবাদিকতা নয়। কোনো নিউজের ব্যাপারে যার উৎসাহ নেই, এলাকা, সমাজ, জনগোষ্ঠী, রাষ্ট্রের প্রতি যার দায়বোধ নেই- সবকিছুতেই দায়সারা গোছের মানুষ হিসেবে অন্য দামী পেশাকে বেছে নিন। অন্য কিছু করার যোগ্যতা নেই অগত্যা আটকে থাকার পেশা সাংবাদিকতা নয়।

একইভাবে অশিক্ষিত, আধা শিক্ষিত আর রাজনৈতিক দলের সক্রিয় নেতা কর্মী, অন্ধ সমর্থকদের জন্য সাংবাদিকতা নয়। হ্যা, রাজনৈতিক দল করেও সাংবাদিকতা করতে পারবেন, তবে সংবাদ লেখার সময় আপনাকে দলীয় মতামতের উর্ধ্বে উঠে জনগণের পক্ষে, স্বচ্ছ নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু আপনার এমন স্বচ্ছতার গ্যারান্টি কি?

সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে সচেতন, বিচক্ষণ, মেধাবী মানুষের পেশা। সকল ক্ষেত্রেই তার গঠনমূলক চিন্তা চেতনা থাকতে হবে। কোনো বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, কিন্তু সব বিষয়ে মার্জিন ধারণা থাকা আবশ্যক। তাকে সবজান্তা হতে হবে না। এ কারণে একজন সাংবাদিক প্রতিদিনই কমবেশি ভুল করতে পারেন। তাই বলে এক ভুল দ্বিতীয়বার করার কোনো সুযোগ নেই তার।

আপনার কর্মস্থল যদি হয় দৈনিক পত্রিকা, অনলাইন কিংবা টিভি চ্যানেল- তাহলে সেখান থেকে কোনো নির্দেশনা দ্বিতীয়বার আশা করা অন্যায়। এসব প্রতিষ্ঠানে সবকিছুই করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাই তাগিদ দেয়ার উপায় নেই। অতএব একবারের নির্দেশনায় যথা সময়ে কাজটি সম্পন্ন না করা মানেই হলো আপনি ব্যর্থ।

দায়িত্বশীলদের কথা শুনুন গুরুত্বের সঙ্গে, মনোযোগ সহকারে। আংশিক শুনেছেন, বুঝতে পারেননি কিংবা খেয়াল করেননি- সাংবাদিকতায় তা চলে না। জ্ঞ্যান বিতরণের পরিবর্তে কাজটি নিজে করে দেখানোর নাম হচ্ছে দায়িত্ব। আর সাংবাদিকতায় এই দায়িত্ব’র দাম সবচেয়ে বেশি।

এখন রিপোর্টার হওয়ার আগেই এডিটর হতে চান, আবার নিজেই নিজের নিউজকে যুৎসই কাভারেজ দিতে মেকআপম্যান হয়ে যান মুহূর্তেই। এগুলো ছাড়ুন, এটা পেশাদারিত্ব নয়। অনেকেই আবার পেশাদারিত্ব বলতে কেবলই বেতন ভাতা, সুযোগ সুবিধা প্রাপ্তি বলে ভাবেন। অথচ পেশাদারিত্ব যে দায়িত্ববোধ, নির্দিষ্ট কর্তব্য কাজের অঙ্গীকার, সর্বোচ্চ স্বচ্ছতার শপথ সেগুলো বেমালুম ভুলে যান।

লেখক
সাইদুর রহমান রিমন
অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় কাকনী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ টু শেরপুর মহাসড়ক কিছু অংশ প্রদক্ষিণ করে কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: হেকমত বিডিআরের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনা আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, আব্দুস সালাম তালুকদার,

আরও পড়ুন
language Change