তারিখ লোড হচ্ছে...

রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন সম্পন্ন, গাড়ী ভাংচুর সহ আহত ১৫

পাঠক সংখ্যা
638

 

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১০০টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটগ্রহণ চলাকালে চন্দনাইশ পৌরসভার হাজী বশরত আলী উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

সরেজমিনে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে কয়েকটি কেন্দ্রে কিছু কিছু মহিলা ভোটার দেখা গেলেও অধিকাংশ কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
দুপুরে চন্দনাইশ পৌরসভার হাজী বশরত আলী উত্তর গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়ীও ভাংচুর হয় বলে জানা গেছে। এসময় পুলিশের গাড়ি চালক দোহাজারী দেওয়ানহাট এলাকার নজির আহমদের ছেলে নুরুদ্দীন (৩৫) আহত হয়। এছাড়া চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকায় কয়েকটি কেন্দ্রে সংঘটিত ঘটনায় আহতরা হলেন সাতবাড়িয়া হাজী পাড়া এলাকার ফজলুল করিমের ছেলে মিজানুর রহমান (২৮), মোহাম্মদখালী এলাকার আব্দুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), খাগরিয়া রসূলপুর এলাকার মো. তৈয়্যবের ছেলে পারভেজ (২৪), হাজী আহমদুর রহমানের ছেলে মো. মুন্না (৩২), জোয়ারা মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম চৌধুরী (৪৭), কালিয়াইশের নুরুল ইসলামের ছেলে মাহাবুবুল আলম (২৮), ললিত চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী (৫০), বিওসির মোড় এলাকার আবুল বশরের ছেলে নজরুল ইসলাম মুন্না (৫৪), দোহাজারী সদর উল্লাপাড়া এলাকার মৃত মো. মুছা সওদাগরের ছেলে বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু(৭২), নুরুল ইসলামের ছেলে মিজান (৩৩), উত্তর চাগাচর এলাকার আবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন (২১), সমন খানের ছেলে ভুট্টো খান (৫০), উত্তর চাগাচর বাবুল নাথের ছেলে রাজীব নাথ (৩২)।
এছাড়া দোহাজারী জামিজুরী আহমুদুর রহমান উচ্চ বিদ্যালেয়র ভোট সম্পন্ন হওয়ার ১০ মিনিট পূর্বে নৌকা ও ট্রাক প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে, এসময় ইট পাটকেল নিক্ষেপের কারণে একটি বেসরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় দোকানপাটসহ যানবাহন চলাচল বন্ধ থাকে, ঘটনাটি রাত আটটা পর্যন্ত স্থায়ী ছিলো, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এ ব্যাপারে এলাকার জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে নির্বাচনের ফলাফলে জানা যায় চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) ১৪ আসনে নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১১২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী (ট্রাক) পেয়েছেন ৩৬৮৮৬ ভোট। নির্বাচন কালীন সময়ে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী অভিযোগ করে বলেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে তার মনোনীত এজেন্টদেরকে প্রতিপক্ষ জোর করে বের করে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শার্শায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

  শার্শা প্রতিনিধি (যশোর): সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শার সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করেছে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম । আহত সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার ভাই কবির হোসেনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ইকরামুল ইসলাম বাদি হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৫ এপ্রিল)সন্ধায় শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের সামনে এই হামলা চালায় সন্ত্রাসী আরিকুল। সে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক। আহত ইকরামুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক প্রজম্ম একাত্তরের শার্শা উপজেলা প্রতিনিধি। হামলার শিকার সাংবাদিক ইকরামুল ইসলাম বলেন, ঘটনার সময় সন্ধা সাড়ে ৭ টার দিকে সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের সামনের অবস্থান করছিলেন তিনি। এমন সময়

আরও পড়ুন
language Change