তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে

নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা, আহত ২

পাঠক সংখ্যা
638

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এমপি অক্ষত অবস্থায় থাকলেও তাঁর ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুকসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সলিমগঞ্জ সরকারি হাসপাতালে সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সপরিবারে তার নিজ এলাকার
ফতেপুর ইউনিয়নের বাসারুক গ্রামে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদারের সভাপতিত্বে, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে সলিমগঞ্জ সরকারি হাসপাতালে সামনের সড়কে
এলে ক্যাসিনো সাঈদের অনুসারী আমিনুল, ইশতিয়াক, রুবেল,সহ ১০-১২ জন অতর্কিতভাবে পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

তখন বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলায় আহত সাইফুর রহমান সোহেল বলেন, ‘হঠাৎ করে আক্রমণকারী আমিনুল আমাকে বলে, সামনে সাঈদ ভাইয়ের সাথে দেখা করতে হবে। আমি যেতে অস্বীকৃতি জানাই। এ সময় গাড়ির গ্লাস বন্ধ করে দেওয়া হয়। এ কে এম মমিনুল হক সাঈদের সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।’

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমপি সাহেব যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত। তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিবসহ দলটির অন্য নেতারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। তবে সৌজন্য সাক্ষাতে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি শামসুদ্দিন দিদার।

আরও পড়ুন
language Change