তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

পারিবারিক বিরোধ আর প্রতিহিংসার শিকার এসপি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

পারিবারিক বিরোধের জিঘাংসা কত ভয়ঙ্কর হতে পারে তার ভয়াল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় । সেখানকার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ও পুলিশ পরিদর্শক সারে আলমের বিরুদ্ধে তাদেরই চাচাতো ভাইয়েরা বিভিন্ন দপ্তরে ৭৩টি অভিযোগ দাখিল করেছে। গত কয়েক বছরে এসব অভিযোগ দাখিলের মাধ্যমে অব্যাহত হয়রানি চালিয়েও ক্ষ্যান্ত হননি তারা, এবার চাকরি থেকে হটাতে হাইকোর্টে রীট পর্যন্ত করেছে।

ওই দুই পুলিশ কর্মকর্তার নামে মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়ার্টার্সসহ বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ দিয়েছেন এবং নানা প্রভাব খাটিয়ে সেসব তদন্তও করিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা না পাওয়ায় তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। এরপর উচ্চ আদালতে রিট পিটিশন করে আবারও তদন্তের দাবি জানিয়ে নানা আস্ফালন শুরু করেছেন। শুধু পারিবারিক বিরোধ, প্রতিহিংসার জিঘাংসা যে কাউকে বিপর্যস্ত করে দিতে পারে তারই নজীর এ ঘটনাটি।

প্রাথমিক ভাবে খবরটি শুনেই কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হয়। সারাদেশে পুলিশ অফিসারদের দ্বারাই সাধারণ মানুষ হয়রানি, নিপীড়ন, নির্যাতনের এন্তার অভিযোগ রয়েছে। সেখানে পুরোপুরি উল্টো ঘটনা শুনেই খটকা লাগে।

সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম খোঁজ নেয় আশুগঞ্জে, খবর নেয়ার চেষ্টা করেন সোহাগপুর নাগরপাড়া গ্রামেও। সবার কণ্ঠে অবাক করা অভিন্ন সুর। তারা সাংবাদিক টিমকে জানান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলে নূরে আলম (এসপি) এবং সারে আলম (ইন্সপেক্টর) ছোটবেলা থেকেই খুব সহজ, সরল, নরম প্রকৃতির মানুষ। তাদের মানবিকতাকে দুর্বলতা হিসেবে ধরে সুযোগ নিয়েছে চাচাতো ভাইয়েরা। সহায় সম্পদ কেড়ে নেয়ার চেয়েও প্রতিহিংসা পরায়ণতা তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর নাগরপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তার ভাই মোশারফ আলম ওরফে কানা মোশারফের টার্গেট এবার পুলিশ পরিবার। খোরশেদ ও মোশারফ পারিবারিক বিবাদের জের ধরে তাদেরই চাচাতো ভাই নূরে আলম (এসপি) ও সারে আলম (ইন্সপেক্টর) এর বিরুদ্ধে একের পর এক কল্পিত অভিযোগ দাখিল করে তাদের জীবন বিষময় করে তুলেছেন। এসপি নূরে আলম বর্তমানে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে এবং সারে আলম ঢাকায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্তব্যরত রয়েছেন।

প্রতিহিংসামূলক জিঘাংসার ধারাবাহিকতায় হয়রানির উদ্দেশ্যে উপরোক্ত পুলিশ কর্মকর্তাদের নামে মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়ার্টার্সসহ বিভিন্ন দপ্তরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা পাননি। এতেও ক্ষ্যান্ত না হয়ে খোরশেদ উচ্চ আদালতে রিট পিটিশন করে আবারও তদন্তের দাবি করেন। মূলত দফায় দফায় অভিযোগ তুলে হয়রানি ও মানসিক যন্ত্রণার মাধ্যমে বিপর্যস্ত করে তোলাটাই তাদের কাজ।

এলাকাবাসী সূত্র জানায়, মৃত সুরুজ মিয়া ও তাদের পূর্বপুরুষ এবং তার সন্তানরা মোশারফ আলমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম পরম্পরায় এলাকায় অত্যাচারি লোক হিসাবে পরিচিত। তারা যাবতীয় হয়রানি থেকে মুক্তিযোদ্ধা সন্তান দুই পুলিশ কর্মকর্তাকে রেহাই দেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে এ ঘটনা ঘটে। নিহত মো. ফজলে রাব্বি সুমনের বাড়ি ভোলায়। তার বাবার নাম মো. বশির। মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. ফজলে রাব্বি সুমন। দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন নিতে চাইলে তিনি ফোনটি দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারী ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল ফোন নিয়ে চলে যান। পরবর্তীকালে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যান, অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে

আরও পড়ুন
language Change