তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

মহা দূর্নীতিবাজ মাহাবুব হচ্ছেন এমডি ডিপিডিসির পদে পদে অনিয়ম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
গতকয়েক বছর ধরে দুর্নীতি, তছরূপ, নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগে আড়ষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এবার শীর্ষ দুই পদে কর্মকর্তা নিয়েগে অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠানটিতে। অভিযোগ সূত্রে জানা যায়, অদক্ষ, অনভিজ্ঞ ও দ্বৈত নাগরিকসহ কয়েকজন কর্মকর্তা প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাউকেই সুপারিশের তালিকায় রাখা হয়নি, এমন চাউর উঠেছে কোম্পানিতে। এতে প্রাজ্ঞ ও প্রতিভাবান কর্মকর্তারা হতাশা ব্যক্ত করেছেন। চাপা ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

অন্যদিকে যোগ্য ও প্রাজ্ঞ প্রার্থী কি নেই— এমন প্রশ্নও রেখেছেন প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা দৈনিক সবুজ বাংলাদেশ কে জানান, ডিপিসিসিতে অনিয়ম নতুন কোনো ঘটনা নয়। এখানে নিয়োগে চলে উচ্চমহলে তদবির।

সূত্র বলছে, এই নিয়োগ কমিটিতে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমানকে চেয়ারম্যান করে ১৩ জন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। ডিপিডিসির বোর্ডসভার সিদ্ধান্তের পর আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২২ জানুয়ারি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ১৬ জন এবং ২৪ জানুয়ারি নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে ১১ জন নিয়োগ পরীক্ষার জন্য ডাক পেয়েছেন। এমডি পদে ১৬ জন পরীক্ষা দিলে বাছাইয়ের জন্য রাখা হয়েছে তিনজনকে। অন্যদিকে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে ১৫ জন আবেদন করেন। মৌখিক পরীক্ষার জন্য ডাক পান ১১ জন। আর পরীক্ষা দেন আটজন।

তথ্যমতে, এমডি পদে সুপারিশকৃতরা হলেন— ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নোমান, ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী ও জিটুজি প্রকল্পের সাবেক পিডি মহাদূর্নীতিবাজ মাহবুবুর রহমান ও ডিপিডিসির সাবেক নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন জোয়ারদার। এদের মধ্যে গিয়াস উদ্দিন জোয়ারদারের বিরুদ্ধে আগে নানা অভিযোগ থাকলেও দ্বৈত নাগরিক মাহবুবুর রহমানের এমডি পদে সুপারিশ দেখে অনেকেই বিচলিত। এমনকি ডিপিডিসির এই এমডির নিয়োগ পেতেও তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মোটা অঙ্কের লেনদেন করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

মাহবুবুরের বিষয়ে অভিযোগ আছে, ডিপিডিসিতে থাকাকালে তার তত্ত্বাবধানে গড়ে ওঠে শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে তিনি টেন্ডার বাণিজ্যসহ সব অনিয়ম-দুর্নীতি করিয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ক্রয়-সংক্রান্ত যাবতীয় বিষয় তিনিই দেখতেন। নিয়েছেন কানাডার নাগরিকত্ব। দ্বৈত নাগরিক হয়েও এবার তিনি ডিপিডিসির এমডি পদ বাগিয়ে নিতে উচ্চমহলে তদবির চালিয়ে যাচ্ছেন। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও কিভাবে নিয়োগ পাচ্ছেন— এমন প্রশ্নে নীরব ভূমিকায় কর্তৃপক্ষ। এ নিয়ে ডিপিডিসির প্রকৌশলীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড়। তিনি ২০১৯ সালে ডিপিডিসিতে কর্মরত থাকাকালে বছরখানেক কানাডায় অবস্থান করেও পুনরায় যোগদান করে নির্দ্বিধায় চাকরিতে বহাল হন। মাহবুবুর রহমান একই সঙ্গে বাংলাদেশ ও কানাডার নাগরিক। দ্বৈত নাগরিক হয়েও সরকারি চাকরিতে থাকা বাংলাদেশের আইন পরিপন্থি। তার কানাডার পাসপোর্ট নম্বর এজি০৬২২০৮। আইনে বলা আছে, চাকরিতে বহাল থাকতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কেউ দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন না। অভিযোগের বিষয়ে প্রকৌশলী মাহবুবুর রহমানের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে গিয়াস উদ্দিন জোয়ারদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও স্বেচ্ছাচারীমূলক আচরণের অভিযোগ থাকলেও তার সময়কালে তিনি গ্রাহকদের কাছে সাড়ে আট লাখ প্রি-পেইড মিটার স্থাপন করেছেন। ৩২টি সাবস্টেশন করেছেন। তাছাড়া জিটুজি প্রকল্পের কাজগুলো তার সময় শুরু হয়। এ ছাড়া স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড প্রকল্প তার সময়কালে নেয়া।

অন্যদিকে, নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নিয়োগ পরীক্ষায় তিনজন চূড়ান্তভাবে বাছাই হয়েছে। তারা হলেন— পিজিসিবির কর্মকর্তা প্রকৌশলী কিউএম শফিকুল ইসলাম, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আকরাম উল্লাহ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী (উন্নয়ন) মো. শরীফুল ইসলাম। এদের মধ্যেও সংশ্লিষ্ট বিষয়ে কর্মদক্ষতা নেই। তারা চাকরিজীবনে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। একজন নির্বাহী পরিচালকের (টেকনিক্যাল) কাজ হচ্ছে ডিপিডিসির ৩৬টি জোনে বিদ্যুতের যে কোনো সমস্যা দেখভাল করা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, গ্রাহকের নানা সমস্যা সমাধান করতে হবে। সে বিষয়ে কোনো প্রকার অভিজ্ঞতা নেই বাছাইয়ে উত্তীর্ণ তিন প্রার্থীর। আর এই ডিপিডিসিতে দুই প্রধান প্রকৌশলীসহ তিনজনকে বাছাই থেকে বাদ দেয়া হয়েছে। তাদের অভিজ্ঞতার ঝুড়ি ভারী। তবুও তারা নানা তদবিরের কাছে হেরে গেছেন।

এ বিষয়ে জানার জন্য ডিপিডিসির পরিচালনা পর্ষদের সদস্য ও নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিদ্যুৎ বিভাগের উপসচিব ও ডিপিডিসি নিয়োগ বোর্ডের সদস্য এরাদুল হক এ প্রসঙ্গে আমার সংবাদকে বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। নিয়োগে অনেকগুলো ধাপ রয়েছে। বেশ কিছু ধাপ শেষ হয়েছে ইতোমধ্যে। সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত হবে সেটিই চূড়ান্ত হবে। তবে নিয়মের মধ্য থেকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও ডিপিডিসির নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, দ্বৈত নাগরিকের নিয়োগ পাওয়ার সুযোগ আছে কিনা তা নিশ্চিত হতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাছাড়া এখনো নিয়োগ ফাইল চূড়ান্ত হয়নি। এটাই ফাইনাল কথা। যোগ্য প্রার্থীরা নিয়োগে প্রাধান্য পাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার আভাস

ডেস্ক রিপোর্ট: উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে আজ সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন
language Change