তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

কুসিক উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনা

পাঠক সংখ্যা
638

শাহাদাৎ কামাল শাকিল, সদর দক্ষিণ, প্রতিনিধি,কুমিল্লা:

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনের আওয়ামী লীগের সমর্থন পেলেন এমপি বাহার কন্যা ডা. তাহসিন বাহার সূচনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় চিঠি দিয়ে দাওয়াত দেয়া হয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের কমিটির নেতাকর্মীদের। সন্ধ্যা ছয়টায় সভা শুরু হয়। সভা শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেয়। পরে আওয়ামী লীগের মহানগর সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
বক্তব্যে তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। সবাই আমাকে ছোট বেলা থেকে হাতে হাতে মানুষ করেছেন। আমি সবার কাছে তাদের মেয়ের হিসেবে পাশে থাকার আহবান জানাই।
বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে তাই আমি বিশ্বাস করি সে আমার মতই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে কারণ সবার সমর্থন তার সাথে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চুলা জ্বলছে না, গ্যাস সংকটের উন্নতি হতে পারে আজ থেকে

স্টাফ রিপোর্টারঃ গ্যাস সংকটে ঢাকা শহরের অধিকাংশ বাসাবাড়িতেই ঠিকমতো চুলা জ্বলছে না। পাশাপাশি কলকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁ, বিদ্যুৎকেন্দ্রসহ সব খাতেই ভয়াবহ সংকট চলছে। পেট্রোবাংলা কর্তৃপক্ষ বলছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাস সরবরাহ কমেছে। তবে আজ রোববার থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। খোঁজ নিয়ে দেখা গেছে, সেগুনবাগিচা, শান্তিনগর, রামপুরা, আজিমপুর, উত্তরা, বনশ্রী, ধানমিন্ড, শংকর, বাসাবো, পুরান ঢাকা, মিরপুর, নাখালপাড়া, ফার্মগেট, আগারগাঁও, কলাবাগান, খিলগাঁও, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ ঢাকার অধিকাংশ এলাকার বসতবাড়িতেই গ্যাস সংকট চলছে। বিকল্প হিসেবে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলার ব্যবহার বাড়ছে। মালিবাগের বাসিন্দা ফারজানা ইয়াসমিন জানান, দিনে গ্যাসের চাপ কম থাকায় রাতেই পরের দিনের সব রান্না শেষ করতে হয়। এর পর ভোরে উঠে তাড়াতাড়ি রাতের রান্না গরম করতে হয়। কারণ, সকাল ৭টার পরই চুলা জ্বলে না।

আরও পড়ুন
language Change