তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো :

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী সড়ক বিভাগের সদ্য বদলীর আদেশকৃত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, তিনি দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দূর্ণীতির আশ্রয় নিয়ে চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামে প্রায় ৫ কোটি টাকায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে যাতায়াতের জন্য সড়ক ও জনপথ বিভাগের সরকারি অর্থ ৪০ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করেছেন ব্যাক্তিগত দুটি রাস্তা। ২০০ মিটারের রাস্তাটির নামকরণ করা হয় তার দাদা যোগেন্দ্র সিংহ, দাদি মাধুরী সিংহের নামে এবং ১৫০ মিটারর আরেকটি রাস্তা তার বাবা প্রণব সিংহ, ও তার মা সুহাসিনী সিংহের নামে। যেখানে সরকারি দুটি সাইনবোর্ডও রয়েছে।
এছাড়া চট্টগ্রাম শহরের জামালখান এলাকায় কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। সরকারি নিয়োগ প্রাপ্ত পূর্বের দক্ষ কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে নিজের পরিবারের ৮ জনকে অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ দিয়ে তার পছন্দমত জায়গায় পদায়ন করেন।
নিয়োগকৃত তার দুই চাচাতো ভাই টিংকু ধর ও নিউটন সিংহের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় কমিশনের বিনিময়ে তাদের পছন্দের ঠিকদারকে কাজ ভাগিয়ে দিতেন। বিধিমালা ৩(ডি) ভেঙে কাজ শুরুর পূর্বেই টেন্ডার ভাগাভাগি করে পছন্দের টিকাদারের নিকট থেকে ৫% হারে অর্থ আদায় করেন সুমন সিংহ।
সূত্র জানায়, নিয়মনীতির তোয়াক্কা না করে তার পরিবার থেকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, তার ভাবী নির্বাহী প্রকৌশলী সুপ্রিয়া সিংহ, কম্পিউটার অপারেটর চাচাতো ভাই সুব্রত সিংহ, ভাগনী চৈতি দেব, চাচা স্বপন চৌধুরী ও মাধু সিকদারকে শ্রমিক পদে, আরেক চাচা পুলক সিকদার, চাচাতো ভাই অভি চৌধুরীকে গার্ড পদে এবং অপর আরেক চাচাতো ভাই প্রভাত মল্লিককে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়।
এলজিইডির এক কর্মকর্তা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ছাড়া সরকারী পরিপত্র অনুযায়ী কোনো ব্যাক্তির নামে বর্তমানে সড়কের নামকরণ করা যায় না। তিনি সরকারি পরিপত্রকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে তার বাবা মা ও দাদা দাদির নামে উক্ত সড়ক দুটি নির্মাণ করেন। নির্মাণকৃত রাস্তা দুটির নামকরণ নিয়ে এলাবাসীর আপত্তিও রয়েছে। তাদের দাবী আগে এই রাস্তা দুটির নাম ছিলো তালতলা টু অলির হাট সড়ক। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগ করেন বলে জানা গেছে।
দীর্ঘ বছর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় দোহাজারী সড়ক বিভাগের নামে স্থাপনকৃত দোহাজারী সড়ক বিভাগের নামটি উক্ত প্রকৌশলী সুমন সিংহ কুটকৌশলে বাদ দিয়ে ‘দক্ষিণ সড়ক বিভাগ’ নামকরণ করেন এবং চার বছর ধরে তথায় অফিস করতেন। এই নিয়ে এলাকাবাসী পূর্বের নাম বহাল রাখার জন্য সড়ক অবরোধ, মানববন্ধনসহ ঢাকা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন এবং বর্তমানে তা চলমান রয়েছেন। উল্লেখিত অভিযোগের কারণে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে গত ৭ ফেব্রুয়ারী তাকে নিজ কর্ম স্থল থেকে বান্দরবান সড়ক বিভাগে বদলির আদেশ করেন এবং একই আদেশে তৎস্থলে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে স্থলাভিষিক্ত করা হয়। উল্লেখ্য যে, সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী সুমন সিংহকে দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগ থেকে তাকে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলায় বদলি করায় এলাকার সচেতন মহল তাকে শাস্তির পরিবর্তে প্রমোশন দেওয়া হয়েছে বলে মনে করেন।
এদিকে উক্ত প্রকৌশলী বদলির আদেশ স্থগিত করার জন্য উর্ধ্বতন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তার মুঠোফোনে ফোন করে
বক্তব্য জানতে চাইলে তিনি বলেন সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে।
অপরদিকে দোহাজারীর সচেতন মহল সদ্য বদলির আদেশকৃত সুমন সিংহের দূর্ণীতির বিষয়গুলো তদন্ত পূর্বক গৃহীত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্ণীতি দমন বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী

নিজস্ব প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্তা করেছেন। তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে দিতে চেয়েছেন। ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সব দলের নেতা। সারা দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি

আরও পড়ুন
language Change