তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো :

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী সড়ক বিভাগের সদ্য বদলীর আদেশকৃত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, তিনি দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দূর্ণীতির আশ্রয় নিয়ে চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামে প্রায় ৫ কোটি টাকায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে যাতায়াতের জন্য সড়ক ও জনপথ বিভাগের সরকারি অর্থ ৪০ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করেছেন ব্যাক্তিগত দুটি রাস্তা। ২০০ মিটারের রাস্তাটির নামকরণ করা হয় তার দাদা যোগেন্দ্র সিংহ, দাদি মাধুরী সিংহের নামে এবং ১৫০ মিটারর আরেকটি রাস্তা তার বাবা প্রণব সিংহ, ও তার মা সুহাসিনী সিংহের নামে। যেখানে সরকারি দুটি সাইনবোর্ডও রয়েছে।
এছাড়া চট্টগ্রাম শহরের জামালখান এলাকায় কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। সরকারি নিয়োগ প্রাপ্ত পূর্বের দক্ষ কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে নিজের পরিবারের ৮ জনকে অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ দিয়ে তার পছন্দমত জায়গায় পদায়ন করেন।
নিয়োগকৃত তার দুই চাচাতো ভাই টিংকু ধর ও নিউটন সিংহের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় কমিশনের বিনিময়ে তাদের পছন্দের ঠিকদারকে কাজ ভাগিয়ে দিতেন। বিধিমালা ৩(ডি) ভেঙে কাজ শুরুর পূর্বেই টেন্ডার ভাগাভাগি করে পছন্দের টিকাদারের নিকট থেকে ৫% হারে অর্থ আদায় করেন সুমন সিংহ।
সূত্র জানায়, নিয়মনীতির তোয়াক্কা না করে তার পরিবার থেকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, তার ভাবী নির্বাহী প্রকৌশলী সুপ্রিয়া সিংহ, কম্পিউটার অপারেটর চাচাতো ভাই সুব্রত সিংহ, ভাগনী চৈতি দেব, চাচা স্বপন চৌধুরী ও মাধু সিকদারকে শ্রমিক পদে, আরেক চাচা পুলক সিকদার, চাচাতো ভাই অভি চৌধুরীকে গার্ড পদে এবং অপর আরেক চাচাতো ভাই প্রভাত মল্লিককে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়।
এলজিইডির এক কর্মকর্তা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ছাড়া সরকারী পরিপত্র অনুযায়ী কোনো ব্যাক্তির নামে বর্তমানে সড়কের নামকরণ করা যায় না। তিনি সরকারি পরিপত্রকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে তার বাবা মা ও দাদা দাদির নামে উক্ত সড়ক দুটি নির্মাণ করেন। নির্মাণকৃত রাস্তা দুটির নামকরণ নিয়ে এলাবাসীর আপত্তিও রয়েছে। তাদের দাবী আগে এই রাস্তা দুটির নাম ছিলো তালতলা টু অলির হাট সড়ক। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগ করেন বলে জানা গেছে।
দীর্ঘ বছর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় দোহাজারী সড়ক বিভাগের নামে স্থাপনকৃত দোহাজারী সড়ক বিভাগের নামটি উক্ত প্রকৌশলী সুমন সিংহ কুটকৌশলে বাদ দিয়ে ‘দক্ষিণ সড়ক বিভাগ’ নামকরণ করেন এবং চার বছর ধরে তথায় অফিস করতেন। এই নিয়ে এলাকাবাসী পূর্বের নাম বহাল রাখার জন্য সড়ক অবরোধ, মানববন্ধনসহ ঢাকা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন এবং বর্তমানে তা চলমান রয়েছেন। উল্লেখিত অভিযোগের কারণে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে গত ৭ ফেব্রুয়ারী তাকে নিজ কর্ম স্থল থেকে বান্দরবান সড়ক বিভাগে বদলির আদেশ করেন এবং একই আদেশে তৎস্থলে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে স্থলাভিষিক্ত করা হয়। উল্লেখ্য যে, সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী সুমন সিংহকে দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগ থেকে তাকে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলায় বদলি করায় এলাকার সচেতন মহল তাকে শাস্তির পরিবর্তে প্রমোশন দেওয়া হয়েছে বলে মনে করেন।
এদিকে উক্ত প্রকৌশলী বদলির আদেশ স্থগিত করার জন্য উর্ধ্বতন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তার মুঠোফোনে ফোন করে
বক্তব্য জানতে চাইলে তিনি বলেন সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে।
অপরদিকে দোহাজারীর সচেতন মহল সদ্য বদলির আদেশকৃত সুমন সিংহের দূর্ণীতির বিষয়গুলো তদন্ত পূর্বক গৃহীত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্ণীতি দমন বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার (১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে। আলবানিজের ভাষ্যে, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পথ। ইসরায়েল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল। যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। আলবানিজ জানান, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াস্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্তজাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায়। সংস্থাটি

আরও পড়ুন
language Change