তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো :

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী সড়ক বিভাগের সদ্য বদলীর আদেশকৃত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, তিনি দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দূর্ণীতির আশ্রয় নিয়ে চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামে প্রায় ৫ কোটি টাকায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে যাতায়াতের জন্য সড়ক ও জনপথ বিভাগের সরকারি অর্থ ৪০ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করেছেন ব্যাক্তিগত দুটি রাস্তা। ২০০ মিটারের রাস্তাটির নামকরণ করা হয় তার দাদা যোগেন্দ্র সিংহ, দাদি মাধুরী সিংহের নামে এবং ১৫০ মিটারর আরেকটি রাস্তা তার বাবা প্রণব সিংহ, ও তার মা সুহাসিনী সিংহের নামে। যেখানে সরকারি দুটি সাইনবোর্ডও রয়েছে।
এছাড়া চট্টগ্রাম শহরের জামালখান এলাকায় কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। সরকারি নিয়োগ প্রাপ্ত পূর্বের দক্ষ কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে নিজের পরিবারের ৮ জনকে অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ দিয়ে তার পছন্দমত জায়গায় পদায়ন করেন।
নিয়োগকৃত তার দুই চাচাতো ভাই টিংকু ধর ও নিউটন সিংহের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় কমিশনের বিনিময়ে তাদের পছন্দের ঠিকদারকে কাজ ভাগিয়ে দিতেন। বিধিমালা ৩(ডি) ভেঙে কাজ শুরুর পূর্বেই টেন্ডার ভাগাভাগি করে পছন্দের টিকাদারের নিকট থেকে ৫% হারে অর্থ আদায় করেন সুমন সিংহ।
সূত্র জানায়, নিয়মনীতির তোয়াক্কা না করে তার পরিবার থেকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, তার ভাবী নির্বাহী প্রকৌশলী সুপ্রিয়া সিংহ, কম্পিউটার অপারেটর চাচাতো ভাই সুব্রত সিংহ, ভাগনী চৈতি দেব, চাচা স্বপন চৌধুরী ও মাধু সিকদারকে শ্রমিক পদে, আরেক চাচা পুলক সিকদার, চাচাতো ভাই অভি চৌধুরীকে গার্ড পদে এবং অপর আরেক চাচাতো ভাই প্রভাত মল্লিককে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়।
এলজিইডির এক কর্মকর্তা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ছাড়া সরকারী পরিপত্র অনুযায়ী কোনো ব্যাক্তির নামে বর্তমানে সড়কের নামকরণ করা যায় না। তিনি সরকারি পরিপত্রকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে তার বাবা মা ও দাদা দাদির নামে উক্ত সড়ক দুটি নির্মাণ করেন। নির্মাণকৃত রাস্তা দুটির নামকরণ নিয়ে এলাবাসীর আপত্তিও রয়েছে। তাদের দাবী আগে এই রাস্তা দুটির নাম ছিলো তালতলা টু অলির হাট সড়ক। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগ করেন বলে জানা গেছে।
দীর্ঘ বছর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় দোহাজারী সড়ক বিভাগের নামে স্থাপনকৃত দোহাজারী সড়ক বিভাগের নামটি উক্ত প্রকৌশলী সুমন সিংহ কুটকৌশলে বাদ দিয়ে ‘দক্ষিণ সড়ক বিভাগ’ নামকরণ করেন এবং চার বছর ধরে তথায় অফিস করতেন। এই নিয়ে এলাকাবাসী পূর্বের নাম বহাল রাখার জন্য সড়ক অবরোধ, মানববন্ধনসহ ঢাকা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন এবং বর্তমানে তা চলমান রয়েছেন। উল্লেখিত অভিযোগের কারণে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে গত ৭ ফেব্রুয়ারী তাকে নিজ কর্ম স্থল থেকে বান্দরবান সড়ক বিভাগে বদলির আদেশ করেন এবং একই আদেশে তৎস্থলে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে স্থলাভিষিক্ত করা হয়। উল্লেখ্য যে, সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী সুমন সিংহকে দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগ থেকে তাকে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলায় বদলি করায় এলাকার সচেতন মহল তাকে শাস্তির পরিবর্তে প্রমোশন দেওয়া হয়েছে বলে মনে করেন।
এদিকে উক্ত প্রকৌশলী বদলির আদেশ স্থগিত করার জন্য উর্ধ্বতন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।দোহাজারী(দক্ষিণ চট্টগ্রাম) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তার মুঠোফোনে ফোন করে
বক্তব্য জানতে চাইলে তিনি বলেন সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে।
অপরদিকে দোহাজারীর সচেতন মহল সদ্য বদলির আদেশকৃত সুমন সিংহের দূর্ণীতির বিষয়গুলো তদন্ত পূর্বক গৃহীত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্ণীতি দমন বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার কবির বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান, বিশ্ববিদ্যালয়টি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নেন শিক্ষার্থীরা। গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’

আরও পড়ুন
language Change