তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

রমজানে লেবুর বাজারে আগুন!

পাঠক সংখ্যা
638

মোঃ হাসানুজ্জামান:

বছরের অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজানে দেশের বাজার হয়ে যায় অগ্নিশর্মা। বিশেষ করে খেজুর, চিনি, ছোলা, লেবু, কলা, শসা সহ প্রয়োজনীয় জিনিসগুলোর দাম হয় আকাশ ছোঁয়া। কারণ একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভালো করেই জানে, রমজানে সবাইকে ইফতার সামগ্রী কিনতেই হবে।

অন্যান্য পণ্য দ্রব্যের তুলনায় এবার আগ্রহ হয় লেবুর বাজার সম্পর্কে জানতে। বিশেষ করে রাজধানীর বাজার পরিস্থিতি জানতে ও জানাতে “দৈনিক সবুজ বাংলাদেশ” টিম হাজির হয় বাজার গুলোতে। ঘুরে দেখা হয় রাজধানীর বিভিন্ন লেবুর বাজার।

সাভার নামা বাজারে লেবু কিনতে ক্রেতাদের দর কষাকষির মধ্যে দিয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হলো- প্রত্যেক দোকানদার গেন্ডা মোকাম থেকে লেবু কিনেছে শতকরা হিসাবে। তারা কেউ কেউ বলেছে আমরা শতকরা ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে লেবু ক্রয় করেছি। কেউ কেউ বলেছে আমরা ওজনে ১১০ টাকা কেজি কিনেছি।

কিন্তু কেউ কোন রশিদ কিংবা ফর্দি দেখাতে পারেনি। অথচ তারা বাজারে বিক্রি করছে ৬০ টাকা থেকে ৮০ টাকা হালি। কেউ কেউ ১২০ টাকা কেজি হিসেবে বিক্রি করছে। এই অবস্থায় ক্রেতা সাধারণ কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির এর মাধ্যমে এর একটা সু-ব্যবস্থা চান।

বাড্ডা, কারওয়ান বাজারেও একই পরিস্থিতি। মধ্য বাড্ডা কাঁচা বাজারে রাশেদ রাইহান নামে একজন ক্রেতা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা অনেক আগেই লেবু কিনে স্টক করে রেখেছে। অথচ আমাদের থেকে প্রতি পিচ লেবু ১৫-২০ টাকা করে নিচ্ছে। এরা এখন অযথাই বেশি দামে লেবু বিক্রি করছে। কে শুনে কার কথা ভাই ?

মিরপুর ১,২ ৬,১১,১২, ১৪, কালশী, বউবাজারের অবস্থা ভিন্ন নয়। সেখানেও চলছে বেশি দামে লেবু বিক্রি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। মিরপুরের কাঁচা বাজারে ইমন মোল্লা সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য সময়ের তুলনায় রমজানে একটু শরবত লাগে। এজন্যই লেবু প্রয়োজন। কিন্তু এই সুযোগে এইসব ব্যবসায়ীরা আমাদের পকেট কাটছে। অথচ এসব দেখার কেউ নেই।

এছাড়া ইসিবি, মানিকদি, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, মহাখালী, গাবতলী, কাফরুল, রুপনগর সহ বিভিন্ন বাজার ঘুরে তথ্য সংগ্রহ করা হয়। সে সকল বাজারেও প্রায়ই একই অবস্থা। নিরীহ ক্রেতারা দামাদামি করতে গেলেই বিক্রেতারা চড়াও হচ্ছে।

পৃথিবীর সকল দেশেই পবিত্র রমজান মাসে সকল পণ্যের দাম কমানো হয়। অথচ আমাদের দেশের অসাধু ব্যবসায়ী চক্র এই সুযোগে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দেয়। সরকার বিভিন্ন জিনিসের দাম নির্ধারণ করে দিলেও কার্যক্ষেত্রে তা ভিন্ন। যেখানে সামান্য লেবুর বাজার পরিস্থিতি এমন বেজায় গরম। সেখানে অন্যান্য জিনিসের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গলাকাটা অবস্থায় পাওয়া গেল এক তরুণীকে

ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, তরুণীর অবস্থা আশঙ্কাজনক। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো কথা

আরও পড়ুন
language Change