তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

নকলা ইউএনও’র বিরুদ্ধে তথ্য কমিশন কর্তৃক গৃহীত সুপারিশের বিরুদ্ধে গণস্বাক্ষরসহ প্রতিবাদ

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশন কর্তৃক গৃহীত বিভাগীয় ব্যবস্থার মনগড়া সুপারিশের বিরুদ্ধে গণপ্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠনসহ অগণিত স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বসাধারণ।

বীর মুক্তিযোদ্ধাগনের সর্ববৃহৎ সংগঠন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, নকলা ইয়্যুথ টিচারর্স এ্যসোসিয়েশন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, রাজনৈতিক সংগঠনের মধ্যে- আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠন; স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখা, আমাদের নকলা, প্রবীণ ও প্রতীবন্ধী হিতৈষী সংস্থা, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, মানব সেবা সংস্থা, সমাজসেবা সংস্থা, সমাজ উন্নয়ন সংঘ, সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন, নকলা প্রেসক্লাব, নকলা ইয়্যুথ রিপোর্টার্সক্লাব, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, ঔষুধ ব্যবসায়ী সমিতি, ডায়াগনোস্টিক মালিক সমিতি ও সর্বসাধারণসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠিত অগণিত সংগঠন।

এসব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগন নিজ নামে স্বাক্ষর করে আলাদাভাবে লিখিত প্রতিবাদ জানিয়েছেন। যার অনুলিপি সদয় অবগতির জন্য মহান জাতীয় সংসদ উপনেতা, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-অধিপ্তর, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এর আগে এসব সংগঠনের আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ও হেয়প্রতিপন্ন মূলক খবরের প্রেক্ষিতে ১০ মার্চ রবিবার তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্তে আসেন এবং ২ এপ্রিল শুনানির জন্য ইউএনওকে তথ্য কমিশনে ডাকা হয়। তিনি প্রকৃত ও সত্য ঘটনাকে উদঘাটনের স্বার্থে সঠিক মতামত প্রদানে আগ্রহী স্থানীয় রাজনৈকি নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী, এলাকাবাসী, সাংবাদিক ও সংশিষ্টদের মতামত না নিয়ে একতরফা ভাবে নকলা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অজ্ঞাত কারনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন! যা উপজেলাবাসী কোনক্রমেই মেনেনিতে পারছেন না, মানার কথাও নয়। তথ্য কমিশনের এহেন সুপারিশে উপজেলাবাসী হতাশ। তাই উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠনসহ অগণিত স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বসাধারণ লিখিত আকারে প্রতিবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ মার্চ মঙ্গলবার স্বঘোষিত কথিত সাংবাদিক শফিউজ্জামান রানা কর্তৃক অশৃঙ্খল আচরণ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধার সাথে ন্যাক্কার জনক ব্যবহার করা ও জেলা পরিষদের এক সদস্যের সাথে অসৌজন্য মূলক আচরন করায় ও রানার স্বভাবগত কারনে উপজেলা প্রশাসনের এক নারী কর্মচারীর সাথে অসৌজন্য মূলক আচরন করে এবং ফাইলপত্র নিয়ে টানাটানি শুরু করে। এমতাবস্থায় রানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়। কিন্তু একটি দৈনিক পত্রিকার সাংবাদিক প্রকৃত ঘটনা না জেনে, হয়তোবা তাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ‘তথ্য চাইতে গিয়ে সাংবাদিক জেলে’ এমন চটকদার অসত্য শিরোনামে খবর প্রকাশ করে। যা প্রতিটি সাংবাদিকদের মনে-প্রাণে দাগকাটা স্বাভাবিক। অথচ ঘটনার দিন রানা কর্তৃক তথ্য চাওয়া-পাওয়া সংশ্লিষ্ট কোন বিষয় ছিলোনা।

সাংবাদিক শফিউল আলম লাভলু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ বেশ কয়েকজন সাংবাদিক বলেন, নকলা উপজেলায় ১,৭৬,১২৪ জন ভোটার আছেন। প্রতিটি ভোটারকে আলাদা আলাদা ভাবে জিগাইলে সবাই বলবে রানা একটি অমানুষ। তার সাথে নিজের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সম্পর্ক ছিন্ন করেছেন বেশ আগেই। তার আচরনের কারেনই সে যেন আজ সমাজ চ্যুত। তার সাথে কেউ কথা বলতেও নারাজ। সে আপাদমস্তক একটা অমানুষ। প্রকাশ্যে ও গোপনে বিয়েও করেছে কয়েকটা। রানা যেখানে যায় সেখানেই চাঁদাবাজী, দালালি, নারী কেলেঙ্কাকারীর মতো বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পরে। তাই তার সাথে কথা বলতে সবার রুচিতে বাধে। তাকে পারতপক্ষে সবাই এড়িয়ে চলেন। অথচ আজ সেই রানা কৌশলগত কারনে সাংবাদিক বনেগেলো। তবে নকলার কেউ তাকে সাংবাদিক হিসেবে জানেন না।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ৪ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ মার্চ ও ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উলক্ষ্যে প্রস্তুতি সভায় পৌরসভার মেয়র এর বক্তব্য চলাকালে রানা বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করে। অনুষ্ঠানের সঞ্চালক তাকে উন্মুক্ত আলোচনা বা প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। এতে সে রাগ হয়ে বেড়িয়ে এসে ফেইসবুক পোস্ট করে ‘উপজেলা প্রশাসনের সব কিছু বয়কট করলাম’। এর পরের দিন ৫ মার্চ উপজেলার সার-বীজ ডিলারদের নিয়ে ইউএনও’র অফিসে আলোচনা সভা চলাকালে রানা তার ছেলেকে বাহিরে রেখে অসৎ উদ্দেশ্য নিয়ে ওই নারী কর্মচারীর গোপন কক্ষে অনধিকার প্রবেশ করে এবং তার সাথে অজ্ঞাত কারনে বাকবিতন্ডায় জড়িয়ে পরে; এমনকি নারী কর্মচারীর সাথে অসৌজন্য মূলক আচরনসহ তার টেবিলে থাকা অফিসিয়াল ফাইলপত্র নিয়ে টানাটানি শুরু করে। পরে ওই কর্মচারী ভয়ে সার-বীজ ডিলারদের আলোচনা সভাস্থলে দৌঁড়ে প্রবেশ করে। তখন রানা বাহির থেকে উচ্চস্বরে অকথ্য ভাষায় সবাইকে গনহারে গালাগাল করতে থাকে। এমতাবস্থায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর রানাকে শান্ত করার চেষ্টা করলে তাঁর সাথে ন্যাক্কার জনক ব্যবহার করে। পরে জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন তাকে থামাতে চাইলে তার সাথেও অসৌজন্য মূলক আচরন শুরু করে। এমতাবস্থায় নারী কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও উদ্বুদ্ধ পরিবেশ শান্ত করার জন্য রানাকে আইনের আওতায় আনা জরুরি হয়ে পরে এবং তাকে আইনের আওতায় আনতে বাধ্যহন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরফি। এমনটাই জানান প্রত্যক্ষদর্শী অনেকে।

ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত অসত্য ও মনগড়া সংবাদের প্রেক্ষিতে তথ্য কমিশন কর্তৃক একতরফা তদন্তের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-এঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের সিদ্ধান্ত অযৌক্তিক বলে নকলাবাসী মনে করছেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে যদি ইউএনও বা এসিল্যান্ড এর বিরুদ্ধে কোন ধরণের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে তা হবে মিথ্যার নিকট সত্য পরাজয়। ফলে পরবর্তীতে চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার কারণে নকলা উপজেলায় ভবিষ্যতে সরকারের নানাবিধ কার্যক্রম বাস্তবায়নে বিঘ্নসহ স্বাভাবিক কর্মকাণ্ড ব্যহত হওয়ার আশঙ্কা করছেন সর্বসাধারণ।

তাই তথ্য কমিশন কর্তৃক নকলা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ অযৌক্তিক ঘোষণা করাসহ নিঃশর্তে তা নিষ্পত্তি করার জোর দাবী জানিয়েছেন উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকসহ অগণিত স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগন। নতুবা বিষয়টি নিয়ে উপজেলার সব পেশাশ্রেণীর জনগণ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়াসহ দেশের সর্বোচ্চ কর্তার সরনাপন্ন হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভয়াবহ আগুনে বিদ্যুৎহীন সচিবালয়, দাপ্তরিক কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার:  আগুনের কারণে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যুৎহীন সচিবালয়ের বিভিন্ন ভবন; বন্ধ লিফটগুলো। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। ছয় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় সকাল থেকে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ ছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে হ্যান্ডমাইকে পাঁচ নম্বর গেট দিয়ে কর্মরতদের প্রবেশ করতে বলা হয়। এরপর দীর্ঘ সিরিয়াল ধরে একে একে সবাই ভেতরে প্রবেশ করেন। তবে সচিবালয়ে প্রবেশ করলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন। খোলা হয়নি

আরও পড়ুন
language Change