তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া

স্বতন্ত্র সাংসদ ওয়াহেদের বেপরোয়া আট খলিফা

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উত্তপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল উপজেলা ভালুকা। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বিজয়ী হওয়ার পর উপজেলা সকল শিল্প প্রতিষ্ঠানের ব্যাবসা নিয়ন্ত্রণের জন্য আট জন ব্যাক্তিকে নিয়োগ করেন তিনি। এই আট ব্যাক্তিকে খলিফা ক্ষেতাব দিয়েছেন এমপি এমএ ওয়াহেদ।

এমপির নিযুক্ত খলিফারা হলেন, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবু সাহাদত সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।

এই খলিফাদের বেপরোয়া কর্মকান্ডে উত্তপ্ত হয়ে উঠেছে শান্তির নগরী ভালুকা। উপজেলার বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের জুট ব্যবসা নিয়ন্ত্রণে নিয়েছে এমপি ওয়াহেদ মনোনিত ৮ খলিফারা। আরও বেশ কিছু শিল্প কারখানার ব্যাবসা দখলে নিতে ওয়েস্টিজ ও জুট আটকে রেখেছে খলিফারা ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নানা রকম হুমকী ধমকি দিচ্ছেন। শিল্প কারখানা থেকে কোন প্রকার কাভার্ড ভ্যান বের হলে তা তারা চেক করে বের করে। গেটে অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের পাহারায় বসিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে ওইসব শিল্প প্রতিষ্ঠানের ওয়েস্টিজ ও জুট আটকে থাকার কারণে তাপদাহে বা বৈদ্যিতিক শর্টসার্কিটে যে কোন সময় অগ্নিকান্ডের মতো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এতে শিল্প মালিকরা আতঙ্কে দিন পার করছে। সংশ্লিষ্টরা বলছেন অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা ঘটলে এ দায়ভার বর্তমান সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ ও তার খলিফাদেরই নিতে হবে।

গত রমজান মাসে একটি ইফতার মাহফিল পূর্ববর্তী অনুষ্ঠানে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ আট খলিফাদের নিয়ে একটি বক্তব্য দেন। ওই বক্তব্যের পর খলিফারা আরও উৎসাহিত হয়। তার পর থেকে খলিফারা আরও বেপরোয়া হয়ে উঠে। সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এই বক্তব্যের পর শিল্পপতিরা আরও শঙ্কিত হয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শিল্প কারখানার ব্যাবসা দখলঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ শপথ নেওয়ার পর উপজেলার সকল শিল্প প্রতিষ্ঠানের ব্যাবসা দখলের উৎসবে মাতে এমপি মনোনিত সেই আট খলিফারা। উপজেলার বিভিন্ন ফ্যাক্টরি গেটে দেশিও অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বসিয়ে কারখানার কর্মকর্তাদের নানা রকম হুমকী ধমকি ও মারধর করে। কয়েকটি ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা, জিডি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া করে দখলে নেওয়ার চেষ্টা করে শিল্প কারখানার ব্যাবসা। এমনকি যারা পূর্বে ব্যাবসা করতো তাদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের টিএম টেক্সটাইলের ব্যাবসা দখলের জন্য হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের নেতৃত্বে যুবলীগ নেতা জর্জ মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এসময় জর্জ মিয়ার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও যুবলীগ নেতা নাঈমসহ চার জনকে আসামী করে ভালুকা মডেল থানায় ব্যাবসায়ী জর্জ মিয়া একটি মামলা রুজু করেন। এ মামলায় নাঈম নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।

তারপর একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া ও সন্ত্রাসী তান্ডব চালিয়ে দখল নেওয়া শুরু হয় শিল্প কারখানার ব্যাবসা। কনজুমার নিটেক্স লিঃ এর ব্যাবসা করা সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুনের ব্যাবসা ছিনিয়ে নেয় এমপি মনোনিত খলিফা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলার ধামশুর গ্রামের সিমকো নামের শিল্প প্রতিষ্ঠানে ব্যাবসা করা যুবলীগ নেতা মহিউদ্দিন মাহির ব্যাবসা ধাওয়া পাল্টা ধাওয়া করে দখল নেয় এমপি মনোনিত খলিফা ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার। পৌরসভার ৮নং ওয়ার্ডের আর্টি কম্পোজিটে ব্যাবসা করা স্থানীয় কাউন্সিলর ও আওামীলীগ নেতা হুমাউন কবিরের ব্যাবসা ও ইনডেক্স ফিড মিলের ব্যাবসা ছিনিয়ে নেয় এমপি মনোনিত খলিফা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা। উপজেলার মাস্টারবাড়ি নারিশ পোল্ট্রি ফিড মিলের ব্যাবসা ছিনিয়ে নেয় এমপি ওয়াহেদ মনোনিত খলিফা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলার ধামশুরের আওয়ামীলীগ নেতার কাছ থেকে বিষ ফ্যাক্টরির ব্যাবসা ছিনিয়ে নেয় উপজেলা যুবলীগের সভাপতি এজাদুল হক পারুল, উপজেলার মেহেরাবড়ির এপারেলস ডায়িংয়ের ব্যাবসা দখল করে নেয় এমপি মনোনিত খলিফা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, উপজেলা হাজির বাজারের তাইপে বাংলা ফেব্রিকসের ব্যাবসা দখল করে নেয় এমপি ওয়াহেদ মনোনিত খলিফা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।

আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের ওয়েস্টিজ মালামাল বের করতে দিচ্ছেনা এমপি ওয়াহেদের নিযুক্ত খলিফারা। ফলে এসব শিল্প কারখানার জুটে তিব্র তাপদাহ ও বৈদ্যিতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের মতো বড় ধরনের দূর্ঘটনা যে কোন সময় ঘটে যেতে পারে বলে আশংকা করছেন শিল্প মালিকরা।

হাটবাজার ও সড়কে অবৈধ চাঁদাবাজিঃ

হাটবাজার ও পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন এমপির নিযুক্ত খলিফা ভালুকা আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের ছোট ভাই কামরুল সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলীর ছোট ভাই রাসেল সরকার। বর্তমান সংসদ সদস্যের অন্যতম নির্বাচনি ইসতেহার ছিলো হাটবাজার ও সড়কে চলাচলকারী ছোট বড় সব যানবাহন চাঁদাবাজি মুক্ত করা। এমপির কঠোরতার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও খলিফা নজরুল ও জাকিরের হস্থক্ষেপে পুনরায় চালু হয়েছে এ চাঁদাবাজি। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

এমপি ওয়াহেদের নির্বাচন না করায় হয়রানী ও মারধরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে এমপি আব্দুল ওয়াহেদের ট্রাক প্রতিকের নির্বাচন যারা করেন নাই তাদেরকে নানা ভাবে হয়রানী, হুমকী-ধমকী ও মারধর করা হচ্ছে। উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ট্রাক প্রতিকের নির্বাচন না করে নৌকা প্রতিকের নির্বাচন করায় তাকে ইউনিয়ন পরিষদে যেতে দিচ্ছেনা বর্তমান এমপির সমর্থকেরা। গত পহেলা এপ্রিল সোমবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধি সহায়ক সেক্টর হচ্ছে পোশাক শিল্প। বর্তমান সময়ে দেশে ডলার সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সকটের মধ্য দিয়ে শিল্প প্রতিষ্ঠান চালিয়ে নেওয়াই আমাদের জন্য কষ্টকর হচ্ছে। কোন কোন শিল্প প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন। এমন সময় স্থানীয় সংসদ সদস্যের লোকজনের অন্যায় ভাবে নানা রকম হয়রানী আমাদের জন্য দুঃখজনক। আমরা শিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমারা সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত ভাবে অভিযোগ জানাবো। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। আমরা সরকারকে টেক্স দিয়ে ব্যাবসা করি। আমাদের ব্যাবসায়ীক নিরাপত্তা ও পরিবেশ সরকারকেই দিতে হবে। এমপির লোকজনের কারণে যদি কোন কারখানার আটকে থাকা জুটে কোন রকম দূর্ঘটনা ঘটে তাহলে এর দায় সংসদ সদস্যকেই নিতে হবে।

সংসদ সদস্য মোহাস্মদ আব্দুল ওয়াহেদ বলেন, শিল্প প্রতিষ্ঠানের জুট ব্যাবসাগুলো সাধারণত স্থানীয় সংসদ সদস্যের লোকজনই করে থাকে। তাই মার আসনের ব্যাবসা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিভিন্ন সংগঠনের নেতাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। ব্যবাসা থেকে আয়ের টাকা সকল পর্যায়ের নেতা কর্মী ও দুস্থ- অসহায় মানুষের পিছনে ব্যায় করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল

স্টাফ রিপোর্টার: জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) আহ্বায়ক মাহবুবা ফারজানার সভাপতিত্বে এই পদোন্নতি চূড়ান্ত করার কথা ছিল। একইদিন একটি প্রতিবেদনে দাবি করা হয় যে, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশের পর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পদোন্নতি কমিটির সভা এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিবৃতিতে জানান, বিটিভি কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্ধারিত ১৭ মার্চের সভাটি অনুষ্ঠিত হবে না, যা ইতোমধ্যে ১৬ মার্চ দাপ্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি বিটিভির ১২ কর্মকর্তার

আরও পড়ুন
language Change