তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

সমবায় অধিদপ্তরের কামাল-মিজান-রুহুল-জয়নাল-শাকিল চক্রের ইন্ধনে এমসিসিএইচএসএল-এ লুটপাট !

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক :

বহুল আলোচিত দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএসএল) এ অবৈধ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন,সেক্রেটারী ইমানুয়েল বাপ্পি মন্ডল,পরিচালক অর্থ ও প্রশাসন বাদল বি সিমস্যাং,পরিচালক ডেভিড প্রবীন রোজারিও,পরিচালক কল্পনা মারিয়া ফলিয়া,সিনিয়র ম্যানেজার রতন আর.পেরেরা গংদের সীমাহীন লুটপাটে নেপথ্যে থেকে সহযোগিতা করছেন সমবায় অধিদপ্তরের পঞ্চপান্ডব খ্যাত যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, উপনিবন্ধক মুহম্মদ মিজানুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মো: রুহুল আমিন,পরিদর্শক জয়নাল আবেদিন ও পরিদর্শক শাকিলুজ্জামান চক্র। আগষ্টিন পিউরিফিকেশন চক্রের বিরুদ্ধে জমি ক্রয়,প্লট উন্নয়ন,এপার্টমেন্ট নির্মান,প্রধান কার্যালয় নির্মান,রিসোর্ট,থিমপার্ক,রেস্টুরেন্ট ও বৃদ্ধাশ্রম নির্মানে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতি তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এমসিসিএইচএসএল’র সদস্য অমুল্য লরেন্স পেরেরা। রহস্যজনক কারনে আজ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন তদন্তের কোন উদ্যেগ গ্রহন করেনি।
সূত্রমতে, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএসএল) এ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন,সেক্রেটারী ইমানুয়েল বাপ্পি মন্ডল,পরিচালক অর্থ ও প্রশাসন বাদল বি সিমস্যাং ও সদস্য কল্পনা মাারিয়া ফলিয়া চতুর্থ বারের মত(এক্সটেনশন বিবেচনা করলে পঞ্চম বারের মত) অবৈধভাবে পদ দখল করে আছেন।তাদের বেআইনীভাবে পদ দখলে রাখা চ্যালেঞ্জ করে এমসিসিএইচএসএল এর সদস্য অমুল্য লরেন্স পেরেরা এবং রিচার্ড কল্লোল প্যারিস কর্তৃক দায়েরকৃত রীট পিটিশনের (পিটিশন নং-৫৫৯১-৪/৬/২০২৩) প্রেক্ষাপটে হাইকোর্ট এই আইন বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধকের প্রতি আদেশ প্রদান করেন।
আইন আইন অনুযায়ী,আগষ্টিন পিউরিফিকেশন সহ চার জন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এ বর্তমানে অবৈধভাবে পদে আছেন।কেননা, সমবায় আইন ২০০১(সংশোধিত ২০১৩) এর ১৮(৮) ধারায় বলা হয়েছে”ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে একাধিক্রমে তিনটি মেয়াদ পূর্ণ করিয়াছেন এমন কোন সদস্য উক্ত মেয়াদের অব্যবহিত পরবর্তি একটি মেয়াদের নির্বাচনে প্রার্থী হইবার যোগ্য হইবেন না”। অথচ সমবায়ের মাফিয়া খ্যাত দর্জি আগষ্টিন পিউরিফিকেশন সহ চার জন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএসএল) এ অবৈধভাবে চতুর্থ মেয়াদে পদ দখল করে আছেন। এবিষয়ে সমবায় অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরের অডিট রিপোর্টে চতুর্থ মেয়াদে নির্বাচিত দেখানো চেয়ারম্যান সহ ৪ জনকে অপসারনের নির্দেশনা দেয়া হয় এবং তাদের স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালনা বন্ধ করতে বলা হয়।কিন্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে আগষ্টিন পিউরিফিকেশন দম্ভের সাথে চেয়ারম্যানের পদ দখল করে রেখেছেন। এসব অবৈধ কর্ম সম্পাদনে সহযোগিতা করছেন সমবায় অধিদপ্তরের পঞ্চপান্ডব।
সমবায় বিশেষজ্ঞদের মতে বিদ্যমান সমবায় আইন ও বিধিমালা অনুসারে ব্যবস্থাপনা কমিটির কোন সদস্যই একটানা তিন মেয়াদ দায়িত্ব পালনের পর;এক মেয়াদ বিরতি দেয়া ব্যতিরেকে নির্বাচনে অংশগ্রহনে যোগ্য হবেন না। সমবায় আইন ২০১৩ সালে সংশোধনকালে চলমান ব্যবস্থাপনা কমিটিও একটি মেয়াদ বিবেচিত হবে। ২০১৩ সালে সংশোধনের পূর্বে ১২ সালে ব্যবস্থাপনা কমিটি গঠিত হলে;উক্ত মেয়াদ তিন মেয়াদের মধ্যে পরবে না-এই ধরনের যুক্তি ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। এধরনের অপযুক্তি আইন আদালতকে মিসগাইড করে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখলে রাখার অপচেষ্টা মাত্র।
এই অবৈধ ক্ষমতা দখলে সহযোগিতা করেছে সমবায় অধিদপ্তরের কতিপয় অসৎ কর্মকর্তা। ১৯/২/২০২২ তারিখের প্রহসনের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন মাসোহারা গ্রহনকারি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মুহাম্মদ মিজানুর রহমান,সদস্য হিসেবে ছিলেন পরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদিন ও পরিদর্শক মো: শাকিলুজ্জামান। নেপথ্যে ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের তৎকালিন যুগ্ম নিবন্ধক রিয়াজুল কবির।

উপনিবন্ধক মুহম্মদ মিজানুর রহমান, পরিদর্শক জয়নাল আবেদিন ও পরিদর্শক শাকিলুজ্জামান নিয়ম ভঙ্গ করে মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র নিয়মিত অডিট করেন। অথচ নিবন্ধকের অফিস আদেশ অনুযায়ী কোন কর্মকর্তা যে কোন সমবায় সমিতির অডিট নিয়মিত করতে পারবেন না। কিন্ত উপনিবন্ধক মুহম্মদ মিজানুর রহমান ,পরিদর্শক জয়নাল আবেদিন ও পরিদর্শক শাকিলুজ্জামান টানা তিন অডিট বর্ষে অডিটের কার্যক্রম পরিচালনা করছেন। উপজেলা সমবায় কর্মকর্তা মো: রুহুল আমিন নিয়মিত মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অফিস করেন। তিনি সকল অনিয়মকে নিয়মের রূপে দেখানোর ব্যবস্থাপত্র প্রদান করেন। মাসোহারা,উপহার,উপঢৌকন পাচ্ছেন উপরোক্ত সমিতি থেকে। যেকারনে সমিতিসমুহের সকল বেআইনী কাজকে আইনের আবহ দেয়ার চেষ্টা করছেন তারা।প্রতিবাদি সদস্যদের যখন সদস্য পদ বাতিল করার উদ্যেগ নেয় মাফিয়া চক্র তখন সমবায় অধিদপ্তরের উক্ত কর্তাগণ সহায়তা করেন। এমনকি নিয়ম ভঙ্গ করে ৭/৮/২০২৩ তারিখে সমবায় অধিদপ্তরে অনুষ্ঠিত শুনানীতে শেখ কামাল হোসেন বিচারক হওয়া সত্ত্বেও বাদি অমুল্য লরেন্সকে বিবাদিগণের সাথে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন।পঞ্চপান্ডবের অনৈতিক পৃষ্ঠপোষকতার কারনে খ্রীষ্টান সমাজের উপরোক্ত সমিতির প্রতিবাদি,সৎ,সাহসী ও মেধাবীজনদের সদস্যপদ আর অবশিষ্ট নাই। অন্যদিকে উপনিবন্ধক মুহম্মদ মিজানুর রহমান এবং পরিদর্শক জয়নাল আবেদিন ও শাকিলুজ্জামান দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ফরমায়েশি অডিট রিপোর্ট তৈরি করে দেন। দুর্নীতির আখড়া উক্ত সমবায় সমিতির অডিট রিপোর্টে আতশ কাচ দিয়ে অনুসন্ধান করলেও দুর্নীতির ছিটেফোটাও পাওয়া যাবে না।ঘুষের ঘষায় অডিট রিপোর্ট পবিত্র হয়ে গেছে।
আগষ্টিন পিউরিফিকেশন অবৈতনিক চেয়ারম্যান পদে আছেন প্রায় ১২ বছর। এই স্বেচ্ছাসেবামূলক অবৈতনিক পদে থাকার জন্যে কোটি টাকা খরচ করে আইনের ফাঁকফোকর খুঁজে বের করে আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রতিবাদি সদস্যদের উপর চালাচ্ছেন অত্যাচারের স্টিমরোলার।কিন্ত কি মধু এখানে? মধুর চাকের সন্ধানে জানাগেল, আগষ্টিন পিউরিফিকেশন গরীব পরিবারের সন্তান,এককালে পাগাড়ে দর্জিগিরি ও জমির দালালি করতেন। দৃশ্যত কোন ব্যবসা বা চাকুরি না থাকা সত্ত্বেও দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএসএল)এর ”অবৈধ” চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন এখন হাজার কোটি টাকার সম্পদের মালিক।আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বাড়ি, গাজীপুর জেলার টঙ্গী থানাধিন পাগাড়ে বিলাশবহুল বাড়ী,টঙ্গীস্থ জীনুর মার্কেটে ২টি ১০ তালা বিল্ডিং, তেজগাঁও হুন্ডা গলিতে ২টি ফ্লাট, ১২২ মনিপুরিপাড়ায় ১টি ফ্লাট, উওরা ১৬ নং সেক্টরে ৫ কাঠা প্লট , এশিয়ান টাউনে ২টি প্লট ,পাগাড়ে ১ বিঘার প্লট , পাগাড়ে ১৫ কাঠার উপর বাড়ী, শেরপুর বার মারিতে আড়াই বিঘা প্লট ,তুমিলিয়ায় ২০ বিঘা প্লট , বাটারা ৪ নং সেক্টরে ২টি প্লট , ২য় স্ত্রী লতার নামে উওরার ৯ নং সেক্টরে ২টি প্লট , মাউসাইদে ২ বিঘা প্লট,উত্তরার দক্ষিণখানে ৫০ বিঘার প্লট এবং ভাদুনে ১টি প্লট ।নিজের ও পরিবারের সদস্যদের নামে ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর। উক্ত সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সংশ্লিষ্ট মহলের মতে দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:এ লুটপাট করেই তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। পাশাপাশি আগষ্টিনের দুই ছেলে, ভাই সেবাষ্টিন সহ পরিবারের অন্যান্য সদস্যরাও সমবায়ের সম্পদ লুটপাট করে প্রচুর অর্থ বিত্তের মালিক।এছাড়া তার বিরুদ্ধে বাড়ি কেনার সুবাদে মানি লন্ডারিং প্রক্রিয়ায় আমেরিকায় অর্থ পাচারের অভিযোগ উঠেছে। দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:এ লুটপাট করেই ক্ষান্ত হননি। এখন লুটপাটের নিশানা সমবায়ের বাতিঘর খ্যাত দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব)। কালবেও আগষ্টিন পিউরিফিকেশন অবৈধভাবে চেয়ারম্যানের পদ দখল করে রেখেছেন।
সেক্রেটারী ইমানুয়েল বাপ্পি মন্ডল,পরিচালক অর্থ ও প্রশাসন বাদল বি সিমস্যাং,পরিচালক ডেভিড প্রবীন রোজারিও,পরিচালক কল্পনা মারিয়া ফলিয়া,সিনিয়র ম্যানেজার রতন আর.পেরেরাও লুটপাটে পিছিয়ে নেই।তাদের দৃশ্যত: কোন চাকরি বা ব্যবসা না থাকলেও ঢাকায় সকলের রয়েছে একাধিক প্লট ও ফ্লাট। রতন আর.পেরেরার ছেলে অষ্ট্রেলিয়ায় লেখাপড়া করে।কিছুদিন পর পর আমেরিকা,দুবাই,থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। চিকিৎসা করান থাইল্যান্ডে ও সিংগাপুরে।
সমবায় অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরের জোড়াতালির অডিটেও অনেক অনিয়ম দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। মামলার পিছনে অতিরিক্ত ব্যয়,বিলের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা,একাউন্ট পেয়ি চেকে লেনদেন না করে নগদ অর্থ প্রদান,অতিরিক্ত নগদ অর্থ হাতে জমা রাখা,সরাসরি জমি না কিনে পাওয়ার অব এটর্নীর মাধ্যমে বেশি দামে জমি কেনা,উন্নয়ন কাজে দরপত্র ছাড়া ঠিকাদার নিয়োগে অনিয়ম,বারবার বাজার দরের সাথে অসঙ্গতিপূর্ণ ভাবে জমির উর্ধ্ব মুল্যায়ন সহ নানা অনিয়মের সমালোচনা করা হয়েছে অডিট রিপোর্টে।
জমি সরাসরি ক্রয় না করে তার স্ত্রী,পুত্র,ভাই ও আত্মীয় স্বজনের নামে পাওয়ার অব এটর্নী নিয়ে আবার বেশি দামে সমিতির কাছে বিক্রি করেন। প্লট ফ্লাট বিক্রির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরন করেন। এমসিসিএইচএসএল’র সকল ঠিকাদারি কাজ নামে বেনামে তার পুত্রদ্বয়,স্ত্রী,ভাই সহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই করে। তার পরিবারের সদস্যদের ব্যবসা বলতে এমসিসিএইচএসএল’র ঠিকাদারি। সমবায় আইন,বিধি,পাবলিক প্রকিউরমেন্ট রুলস ও সমিতির উপ-আইন অনুযায়ী চেয়ারম্যানের পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিকাদারি কাজে অংশগ্রহন করতে পারেন না।
এমসিসিএইচএসএল’র সচেতন সদস্যসের মতে সমবায় অধিদপ্তরের পঞ্চপান্ডব সহ কতিপয় অসৎ কর্মকর্তাদের কারনেই তারা দুর্নীতি করতে পারছেন সহসাই। সমিতিতে স্বচ্ছতা,জবাবদিহিতা না থাকার জন্যে পঞ্চপান্ডব’র মত অসৎ কর্মকর্তারাই দায়ি।তাদের অনৈতিক সহযোগিতার জন্যেই আজ এমসিসিএইচএসএল দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান

ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা এ হুমকি দেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা প্রস্তর যুগে ফিরে যাবে। ট্রাম্পের আগের বক্তব্যের সুরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি লিখেছেন, আমরা পিছু হটবো না। তিনি দাবি করেন, ইরান স্পষ্টভাবে এই যুদ্ধে জয়ী হয়েছে। তারা এমন কোনো সমাধানই গ্রহণ করবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং অঞ্চলে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে। অন্যদিকে, ট্রাম্প ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। যা গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত

আরও পড়ুন
language Change