তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২৪ পেলেন হোটেল রয়্যাল প্যালেসের কর্তা আশরাফুল সেখ

পাঠক সংখ্যা
638

আলি আহসান বাপি:

বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ফারাক্কার ভূমিপুত্র বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আশরাফুল সেখ। পাশাপাশি ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রীও প্রদান করেছে।
সম্প্রতি রাজস্থানের জয়পুরে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলংকার প্রায় অর্ধশতাধিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ ও ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট ডিগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেন হোটেল রয়্যাল প্যালেস, হোটেল প্যারামাউন্ট ইন, বেঙ্গল এন্টারপ্রাইজ ও ইস্টার্ন ইন্ডিয়া এন্টারপ্রাইজের কর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আশরাফুল সেখ। এদিনের বর্ণিল ও অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানে আশরাফুল সেখের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের বিজনেস ম্যানেজমেন্ট গুরু ডক্টর মানব আহুজা ও কাউন্সিল ফর পিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের কর্তা ডক্টর রিপু রঞ্জন সিনহা। ডঃ মানব আহুজা তাঁর বক্তব্যে বলেন, জনাব আশরাফুল সেখদের মতো সমাজের গুণী ও কৃতী মানুষদের সম্মান জানাতে পেরে আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমাদের কাজই হল বিশ্বজুড়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ও কৃতী মানুষদের খুঁজে এনে তাঁদের সম্মান জানানো। তাঁদের প্রচারের আলোয় নিয়ে আসা।

কাউন্সিল ফর পিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের কর্তা ডঃ রিপু রঞ্জন সিনহা বলেন, আশরাফুল সেখদের মত মানুষরা সমাজের আলোকিত মানুষ। তিনি বলেন, বর্তমান ভারতে বেকারের সংখ্যা যখন ক্রমবর্ধমান তখন আশরাফুল সেখদের মত মানুষরা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। হাজারো মানুষের রুটি রুজির সংস্থান করেন। দেশ ও সমাজকে আলোকিত করেন। সমাজকে সমৃদ্ধের পথে নিয়ে যান। আশরাফুল সেখরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমরা তাঁদের কুর্নিশ জানাচ্ছি।

পুরস্কার প্রাপ্তির পর সংবাদমাধ্যমের সামনে আশরাফুল সেখ বলেন, পুরস্কার, সম্মান, স্বীকৃতি সব মানুষেরই ভালো লাগে। আমারও ভালো লাগছে। এই সম্মান, এই স্বীকৃতি সমাজের জন্য আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি করবে। অনেক অনেক ধন্যবাদ উদ্যোক্তাদের, যারা আমাকে এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত করেছেন।
এদিকে,আশরাফুল সেখের এই সম্মান প্রাপ্তিতে এলাকার সর্বস্তরের মানুষদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের শত শত মানুষ ইতিমধ্যে আশরাফুল সেখকে অভিনন্দন জানাচ্ছেন। বিভিন্ন মানুষজন,বিভিন্ন গণসংগঠন তাঁর অফিসে, বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

লোকসভা নির্বাচনের পরে জনাব আশরাফুল সেখকে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন মিলে গণসংবর্ধনা দেবেন বলে সূত্রের খবর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ

  মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মেঘনা উপজেলায় জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৩০ মে,২৪) উপজেলার লুটেরচর গ্রামের দক্ষিণ পাশে ভাটেরচর নতুন রাস্তা হতে উপজেলা যেতে প্রায় ১ কিলোমিটার এগিয়ে হাইওয়ে রাস্তা থেকে শ্যামলীমা প্রজেক্ট পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তার কাজ চলাকালীন সময় জোড়পূর্বক জমি দখল ও মারপিটের ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, এই জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিজ্ঞ আদালত, দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে মুক্তার হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেওয়ানী মামলা দায়ের করেন। বাদী আইনী লড়াইয়ে কুমিল্লার বিজ্ঞ লাকসাম সিনিয়র জর্জ আদালত থেকে গত ২৯ মে, একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও নিয়ে আসেন। এ নিষেধাজ্ঞায় আছে যে, আগামী ধার্য্যকৃত তারিখ পর্যন্ত নালিশী ভূমিতে উভয় পক্ষকে স্থিতিশীল আদেশ বজায় রাখার নির্দেশ দেওয়া গেল।

আরও পড়ুন
language Change