তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

বরখাস্তের পরও স্বপদে বহাল বিতর্কিত সেই অধ্যক্ষ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনি উস্কানিমূলক বক্তব্যের দায়ে বরখাস্ত হওয়ার পরও প্রভাব খাটিয়ে স্বপদে বহাল রয়েছেন বিতর্কিত সেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে না দিয়ে চেয়ার দখল করে পূর্বের মতোই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পিংনা সুজাত আলী (ডিগ্রি) কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ। এমনকি জেলহাজতে থাকা দিনগুলোর বেতনেও তিনি যথারীতি স্বাক্ষর করে মাসিক বিল (এমপিও) জমা দিয়েছেন ব্যাংকে।

কলেজ সূত্র জানায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের পক্ষ নিয়ে তার উপস্থিতিতে ২৩ এপ্রিল রাতে পিংনা ইউনিয়নের নির্বাচনি পথসভায় সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ প্রতিপক্ষের লোকদের দাঁত ও চাপার হাড্ডি ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ২৭ এপ্রিল দুপুরে গ্রেপ্তার ও জেলহাজতে যান ওই অধ্যক্ষ। এমনকি প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলেও ৮ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি।
অপরদিকে বিতর্কিত বক্তব্য ও জেলহাজতে যাওয়ায় সাইদুল হাসানকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৯ ধারা মোতাবেক ২৭ এপ্রিল হতে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিংবডি) সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। একইসাথে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে সাইদুল হাসান বৃহস্পতিবার (৯ মে) জেলহাজত থেকে জামিনে বের হন। গভর্নিংবডির সভাপতি বরখাস্তের চিঠিতে স্বাক্ষর করে হজ পালনের জন্য সৌদিআরব গমন করার সুযোগে জামিনে এসেই বরখাস্তের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেন সাইদুল হাসান। শনিবার (১১ মে) উপবৃত্তি সংক্রান্ত কলেজের ৩৭ নম্বর নোটিশে স্বাক্ষর ও স্টাফ কাউন্সিলের বৈঠক পরিচালনা, সোমবার (১৩ মে) দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য সংক্রান্ত ৩৮ নম্বর নোটিশে স্বাক্ষর এবং বিগত মাসিক বেতনের (এমপিও) ফাইলেও তিনি অধ্যক্ষ হিসেবে স্বাক্ষর করেন। এমনকি এপ্রিল মাসের শেষ তিনদিন তিনি জেলহাজতে থাকলেও সেগুলোরও বিল তৈরি করে ব্যাংকে জমা দিয়েছেন।
এসব বিষয়ে কলেজশিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, পাঁচদিনের রিমান্ড ও হাজতবাস করেও বিতর্কিত অধ্যক্ষ স্বপদে বহাল থাকার চেষ্টা করছেন। এতে কলেজের আর্থিকসহ সার্বিক জটিলতা, জনমনে বিভ্রান্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
এব্যাপারে অগ্রণী ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. হামিদুর রহমান বলেন, সুজাত আলী (ডিগ্রি) কলেজের মাসিক বিল অধ্যক্ষ সাইদুল হাসানের স্বাক্ষরেই জমা দিয়েছেন। এছাড়া তার নিজের বিলও বিগত মাসের ৩০ দিনেরই উল্লেখ করেছেন। ইতোমধ্যেই নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনও জমা হয়ে গেছে।

অভিযোগ প্রসঙ্গে সুজাত আলী (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) সাইদুল হাসান সাইদকে মুঠোফোনে কল করা হলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় ড. ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য, বাণিজ্যের সাথে হবে। অতএব, আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে,

আরও পড়ুন
language Change