তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’

অবৈধপথে শত কোটি টাকার সম্পদের মালিক: রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: তদন্ত কমিটি গঠন!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জনবল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোসাইটির একজন পরিচালক তার ইমেইল থেকে এই প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে প্রাথমিকভাবে প্রমান পাওয়াগেছে। ঘটনাটি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে তোলপাড় সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,গত ১২ মে ২০২৪ ইং তারিখে সোসাইটির ডিসিআরএম বিভাগের জিআরআইপি প্রকল্পের স্কিল ডেভলপমেন্ট অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে পরীক্ষায় অংশ গ্রহনকারী পরীক্ষার্থী সৈয়দ আতাউর রহমানের পরীক্ষার হলে বসে প্রশ্ন ও পুর্বে তৈরীকৃত উত্তরপত্র বের করে পরীক্ষার খাতায় উত্তর লিখতে থাকেন। এ সময় পরীক্ষার দায়িত্বরত কর্মকর্তা উপ-মহাসচিব সুলতান আহমেদ ও সহকারী পরিচালক মিস ফারজানা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশ্ন ও উত্তরপত্র জব্দ করেন।
জব্দকৃত প্রশ্নপত্রটি কমিটির আহবায়কের কাছে জমা দিলে তিনি দেখতে পান যে, সোসাইটির পরিচালক ডিসিআরএম ইমাম জাফর শিকদার এর ইমেইল থেকে সেটি উক্ত পরীক্ষার্থীর ইমেইলে প্রেরন করা হয়েছে এবং প্রশ্নের সাথে জব্দকৃত প্রশ্নের শতভাগ মিল রয়েছে। উক্ত ঘটনা তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: মো: মাহাবুবার রহমান তালুকদার, আহবায়ক। মুন্সী কামরুজ্জামান কাজল,সদস্য। এডভোকেট সোহানা তাহমিনা,সদস্য। আলহাজ¦ গাজী মোজাম্মেল হক,সদস্য। এবং মো: তৌহিদুর রহমান,সদস্য।
এই কমিটিকে ঘটনাটি তদন্ত করে একটি সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম এর স্বাক্ষরে গত ১৪ ই মে ২০২৪ এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এ দিকে অভিযুক্ত পরিচালক (যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ) ইমাম জাফর শিকদার সম্পর্কে খোঁজখবর নিয়ে জানাগেছে তার গ্রামের বাড়ী বরিশাল জেলায়। তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ঘনিষ্ট আত্মীয়। তিনি বরিশাল বিএল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। সোসাইটির সবার কাছেই তিনি আপদমস্তক একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসাবে স্বীকৃত। ৫ লাখ টাকার বিনিময়ে তিনি প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে গুঞ্জন চলছে। এ ছাড়া ভুয়া বিল-ভাউচারে সোসাইটির প্রচুর টাকা তিনি আত্মসাত করেছেন বলে প্রচার আছে। তিনি সোসাইটির একজন প্রভাবশালী কর্মকর্তা। আজ প্রায় ২৫ বছর এই প্রতিষ্ঠানে চাকুরী করছেন। এর আগে শেওন্তি নামে জাতীয় সদর দপ্তরের যুব প্রধান (নারী) চেয়রম্যান বরাবরে সেক্সচুয়াল হেরাজমেন্ট ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন।
তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিতে দীর্ঘদিন যাবত বেনামে ঠিকাদারী ব্যবসা করছেন। তার ঠিকাদারী ২টি ফার্মের নাম প্রগ্রেসিভ ও ফারহান ইঞ্জিনিয়ারিং। সোসাইটিতে বেনামে ঠিকাদারী ব্যবসা, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য করে তিনি শত কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন এমন তথ্য পাওয়াগেছে। এ সব টাকায় তিনি কক্সবাজার,চট্রগ্রাম,ঢাকা ও বরিশালে বেশ কয়েকটি বাড়ী নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঢাকায় তার আলীশান ফ্ল্যাট আছে। ২ খানা গাড়িও ক্রয় করেছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি অবসরে যাবেন বলে জানাগেছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দেশপ্রেমিক কর্মকর্তা ও কর্মচারিরা এই পরিচালকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। একই সাথে তিনি কিভাবে শত কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন তা অনুসন্ধান ও তদন্ত করার জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি আহবান জানিয়েছেন।
এ সব বিষয়ে কথা বলার জন্য পরিচালক ইমাম জাফর শিকদার এর মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

 প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আবু সাঈদ চাঁদ সহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে কোটে মামলা

মোঃ আলমগীর :কিশোরগঞ্জ প্রতিনিধি : পুটিয়া শিবপুর হাই স্কুল মাঠ রাজশাহীতে বিএনপি সমাবেশ চলাকালীন সময় বিগত ১৯( মে) রোজ: শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।সেই জের হিসেবে আবু সাঈদ চাঁদ কে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা ৪/৫ কে অভিযুক্ত করে আজ ২৪ (মে )রোজ :বুধবার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম বাদী হয়ে ফৌজদারী আদালতে মামলা দায়ের করেন।ধারা ৫০০/৬০৫(π)/১২০(বি)দ:বি। তার মামলা র প্রেক্ষিতে জানা যায় যে,অভিযুক্ত আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ববান থাকা অবস্থায় পুঠিয়া শিবপুর হাই স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় অজ্ঞাতনামা অভিযুক্তদের সহায়তায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।সেই অভিযুক্তদের কুরুচিপূর্ণ প্রকাশ্য বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগে সভানেত্রীর অত্যন্ত মর্যাদা হানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।অভিযুক্তদের

আরও পড়ুন
language Change