তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফের সিইও হয়েছেন শাহ জামাল

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক:

অভিজ্ঞতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ অনুমোদন নিয়েছেন শাহ জামাল হাওলাদার। অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন রয়েছে শিক্ষাগত যোগ্যতা নিয়েও।

এসব কিছু আড়াল করেই ২০২১ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ অনুমোদন নেন শাহ জামাল হাওলাদার।

নিয়োগ অনুমোদনে সর্বসাকল্যে বেতন-ভাতা নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা। নিয়োগ অনুমোদনের শর্ত ভঙ্গ করে তিনি প্রায় দ্বিগুণ বেতন-ভাতা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে গত ৩ বছরে ব্যবসায়িক পারফরম্যান্স ভালো করতে না পারলেও দ্বিগুণ বেতন-ভাতা নির্ধারণ করে পুনরায় শাহ জামাল হাওলাদারের নিয়োগ নবায়নের আবেদন করেছে এনআরবি ইসলামিক লাইফ।

কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান গত ১৮ এপ্রিল এই আবেদন পাঠান কর্তৃপক্ষে। সর্বশেষ ১৬তম বোর্ড সভায় তার নিয়োগ নবায়নের অনুমোদন দেওয়া হয়। তবে তার নিয়োগ নবায়ন ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে পরিচালকদের অধিকাংশই একমত ছিলেন না বলে জানা গেছে।

কর্ম অভিজ্ঞতা নেই মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে তথ্য অনুসারে শাহ জামাল হাওলাদার সর্বশেষ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ১৬ মার্চ পদত্যাগের পূর্ব পর্যন্ত তিনি কোম্পানিটির এ পদে কাজ করেছেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেস্ট লাইফের মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদ নয়। কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ পদ তথা মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদ ‘অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডি.এমডি)’

২০১৩ সালে অনুমোদন লাভের পর থেকে বেস্ট লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদ ছিল এবং ২০২১ সালের ১৬ মার্চ পদত্যাগের আগ পর্যন্ত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. খোরশেদ আলম।

শাহ জামাল হাওলাদার এর আগে প্রোটেক্টিভ ইসলামী লাইফের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১৭ জুন পর্যন্ত তিনি এ পদে ছিলেন। কোম্পানিটিতে তিনি যোগদান করেন ২০১৪ সালের ৩০ এপ্রিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।

প্রোটেক্টিভ ইসলামী লাইফেরও দ্বিতীয় সর্বোচ্চ পদ ‘অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডি.এমডি)’ । উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কোম্পানিটির মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদ নয়, তৃতীয় সর্বোচ্চ পদ।

২০২০ সালে প্রোটেক্টিভ ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কোম্পানিটির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। এর আগে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন আল হাজ জাহাঙ্গীর আলম।

অভিজ্ঞতার বিষয়ে যে মিথ্যা তথ্য দিয়েছেন শাহ জামাল হাওলাদার এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী পদে নিয়োগ অনুমোদন পেতে কর্ম অভিজ্ঞতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন শাহ জামাল হাওলাদার। পেশাজীবনে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে কোনো বীমা কোম্পানিতেই চাকরি করেননি, অথচ মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে চাকরির একাধিক সনদ দাখিল করেছেন তিনি।

অনুসন্ধানে দেখা গেছে, প্রোটেক্টিভ ইসলামী লাইফে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে চাকরির অভিজ্ঞতার বিষয়ে দু’টি সনদ দাখিল করেছেন শাহ জামাল হাওলাদার। সনদ দুটি ইস্যু করা হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এবং একইবছরের ১৬ জুন। দুটি সনদেই স্বাক্ষর রয়েছে কোম্পানিটির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী মৃধার।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, শাহ জামাল হাওলাদার ২০১৪ সালের ৩০ এপ্রিল ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (উন্নয়ন প্রশাসন ও মার্কেটিং) পদে যোগদান করেন, যা কোম্পানির মুখ্য নির্বাহীর অব্যবহিত দ্বিতীয় পদ।

এতে আরও বলা হয়, প্রোটেক্টিভ ইসলামী লাইফে শাহ জামালের মোট কর্ম অভিজ্ঞতা ৫ বছর ৯ মাস এবং কোম্পানিতে তার ক্যারিয়ারের পুরো সময়টি মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত দ্বিতীয় পদে কর্মরত ছিলেন।

অপর দিকে ২০২০ সালের ১৬ জুন ইস্যু করা আরেক চিঠিতে বলা হয়, শাহ জামাল হাওলাদার সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (উন্নয়ন প্রশাসন ও মার্কেটিং) পদে ২০১৪ সালের ৩০ এপ্রিল প্রোটেক্টিভ ইসলামী লাইফে যোগদান করেন; যা কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ তথা মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদ।
প্রোটেক্টিভ ইসলামী লাইফে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যাবহিত নিম্নপদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।

প্রোটেক্টিভ ইসলামী লাইফের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পরের পদ ‘অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক’।

কর্মজীবনে অন্তত ৬টি বীমা কোম্পানিতে চাকরি করেছেন শাহ জামাল হাওলাদার। তবে একটি প্রতিষ্ঠানও তাকে ছাড়াপত্র দেয়নি বলে জানা গেছে।

শাহ জামাল হাওলাদার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সর্বশেষ চাকরি করেছেন বেস্ট লাইফে। এর আগে চাকরি করেছেন প্রোটেক্টিভ ইসলামী লাইফে, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। দু’টি কোম্পানির একটিও তাকে ছাড়পত্র দেয়নি।

অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও সাময়িক অব্যাহতির নোটিশ দেওয়ার পরই প্রোটেক্টিভ ইসলামী লাইফ থেকে পদত্যাগ করেন শাহ জামাল।
প্রোটেক্টি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ লাখ টাকা প্রিমিয়াম আত্মসাতের অভিযোগ ২০২০ সালের ১৭ জুন তাকে শোকজ করা হয়। ওই দিনই তিনি কোম্পানি থেকে পদত্যাগের জন্য পত্র জমা দেন। তবে পদত্যাগ কার্যকরের আবেদন করেন ১৭ সেপ্টেম্বর ২০২০ থেকে।

প্রোটেক্টিভ ইসলামী লাইফ থেকে শাহ জামালের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে- নরসিংদী অফিস থেকে ৮ লাখ ৬০ হাজার ৩৭৪ টাকা হিসাবের গড়মিল; দু’জন ড্রাইভার নিয়োগ দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করলেও বাস্তবে কোন ড্রাইভারের অস্তিত্ব পাওয়া যায়নি; ক্যাশিয়ারের বেতন বাবদ টাকা উত্তোলন করা হলেও কোন ক্যাশিয়ার নিয়োগ দেয়া হয়নি; ভোলা ব্রাঞ্চের গ্রাহকদের কাছ থেকে নেওয়া প্রিমিয়ামের ১৩ লাখ টাকা কোম্পানির একাউন্টে জমা দেয়া হয়নি; মতিঝিল শাখায় ২৭ নভেম্বর ২০১৯ তারিখে পিআর কেটে কোম্পানির একাউন্টে টাকা জমা করা হয় পরের বছরের জুন মাসে, যা বীমা আইনের লঙ্ঘন।

শাহ জামালের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাতের এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানো ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহিত প্রদানের নোটিশে স্বাক্ষর করেন প্রোটেক্টিভ ইসলামী লাইফের তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী মৃধা।

পেইড আপ ক্যাপিটালের চেয়ে বিনিয়োগ কম, খরচ হয়েছে গ্রাহকের সব টাকা

আইডিআরএ’র মূলধন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন থেকে জানায় যায়, এনআরবি ইসলামিক লাইফ অনুমোদন পায় ২০২১ সালের ৬ মে। অনুমোদনের পর থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ বছরে সর্বমোট প্রিমিয়াম আয় করে ৭৮ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে ব্যয় করে ৬১ কোটি ৭১ লাখ টাকা। এই হিসেবে ব্যবসার আয় থেকে ব্যয় বাদ দিলে কোম্পানিটিতে উদ্বৃত্ত টাকা থাকে ১৭ কোটি ৮ লাখ টাকা। হিসাব অনুসারে এই উদ্বৃত্ত ১৭ কোটি ৮ লাখ টাকা বিনিয়োগ থাকার কথা। অথচ আইিডআরএর মূলধন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন অনুসারে ৩১ ডিসেম্বরে ২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটির প্রিমিয়াম আয় থেকে বিনিয়োগ রয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। আর মোট বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৬৯ লাখ টাকা। যার মধ্যে মূলধন থেকে বিনিয়োগ আছে ১২ কোটি ৬৯ লাখ টাকা। আর সিকিউরিটিজ বন্ডে বিনিয়োগ আছে ১ কোটি ৫০ লাখ টাকা।

অপর দিকে কোম্পানির পেইড-আপ ক্যাপিটাল ১৮ কোটি টাকা। এই হিসেবে পেইড-আপ ক্যাপিটালের চেয়ে বিনিয়োগ কম আছে ২ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে প্রিমিয়াম আয়ের প্রায় সব টাকাই খরচ করে ফেলেছে।

মূলধন সংক্রান্ত আইডিআরএ’র তদন্ত অনুসারে প্রতিষ্ঠার পর কোম্পানি পরিচালনার জন্য মূলধন থেকে তোলা হয় ৪ কোটি টাকা। এই টাকা অদ্যবধি পুনর্ভরণ করতে পারেনি। অপর দিকে ২০২১ সালে বিদেশে অফিস স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য মূলধন থেকে তোলা হয় আরও ৩ কোটি টাকা। এনআরবি ইসলামিক লাইফের মূলধন সংক্রান্ত এই তদন্তটি করা হয় গত ডিসেম্বরে।

আইডিআরএ দাখিল করা ব্যবসা সংক্রান্তক প্রতিবেদনগুলোর তথ্য অনুসারে এনআরবি ইসলামিক লাইফ প্রতিষ্ঠার পর ৩ বছরেই অতিরিক্ত ব্যয় ৯ কোটি ৮২ লাখ টাকা। তবে এমন দুর্বল আর্থিক ভিতের মধ্যেও মুখ্য নির্বাহী নিয়োগ নবায়নে বেতন-ভাতা দিগুণ করেছে কোম্পানিটি।

অভিযোগের বিষয়ে শাহ জামাল হাওলাদার বাণিজ্য বার্তার কাছে দাবি করেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফে তিনি সিইওর অব্যবহিত নিম্মপদে তিন বছর চাকরি করেছেন।

তিনি বলেন, আইনে বলা আছে সিইওর পরের পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সিইওর পরের পদ ডিএমডি, এডিশনাল এমডি না এএমডি হবে তা বলা হয়নি।

তিনি আরও বলেন, ২০১৪ সালের এপ্রিল থেকে আমি প্রোটেক্টিভ ইসলামী লাইফে ডিএমডি ছিলাম। তখন আমরা তিনজন ডিএমডি ছিলাম। ওই সময় কোম্পানির অর্গানোগ্রাম এভাবেই ছিলো। পরে কোম্পানির পোস্ট-পদবী বৃদ্ধির জন্য ২০১৯ সালে সিনিয়র ডিএমডি পদ সৃষ্টি করা হয়। ওই সময়কালে আমি সেকেন্ড পদে ৬ বছর কাজ করেছি। আমার প্রত্যয়নপত্রেও তা লেখা আছে।

ছাড়পত্রের বিষয়ে শাহ জামাল হাওলাদারের দাবি, বেস্ট লাইফ এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ তাকে ছাড়পত্র দিয়েছে। অর্থ আত্মসাৎ করলে ছাড়পত্র পেতেন না বলেও দাবি করেন তিনি।

বিষয়টি নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক ও মুখপাত্র (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম  বলেন, প্রথমবার নিয়োগ অনুমোদনের আগে এ বিষয়টি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া যেত।

এখন তো আইডিআরএ জানতে পারলো- নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে এক্ষেত্রে আইডিআরএ কি পদক্ষেপ নিতে পারবে এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু নিয়োগ নবায়নের জন্য আবেদন করা হয়েছে তাই তখনকার অভিজ্ঞতার শর্ত পূরণ না করার বিষয়টি এখন বিবেচনায় নেওয়া কঠিন। এ বিষয়ে শাহ জামালের কাছে মন্তব্য জানতে বার বার ফোন করে ও খুদে বার্তা পাঠালেও কোন জবাব পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফের বাড়ছে বিদ্যুতের দাম

অনলাইন ডেস্কঃ নির্বাহী ক্ষমতা পাওয়ার পর মাসে মাসে গ্যাস-বিদ্যুতের মূল্য সমন্বয়ের যে আভাস দিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তা বাস্তবায়নের পদক্ষেপে বিদ্যুতের দাম আবার বাড়ছে। ফেব্রুয়ারির শুরুতেই পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কথায়ও তার আভাস পাওয়া গেছে। গত ১২ জানুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা ওই মাসের বিলেই কার্যকর হয়ে গেছে। আবার বাড়ানো নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক মাসেই গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় করার কথা আমরা আগেই বলেছিলাম। আগামী মাসে বিদ্যুতের দাম আরেকবার সমন্বয় করতে হবে। ’ তিনি বলেন, ‘আমাদের আর ভর্তুকি দেওয়ার সুযোগ নেই। এখন এভাবে সমন্বয়ের মধ্য দিয়েই

আরও পড়ুন
language Change