তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

বাংলাদেশে উদ্বোধন হলো টাটা মটরস-এর ‘টাটা যোদ্ধা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করলো টাটা যোদ্ধা; পিক-আপ সেগমেন্টে যোদ্ধা লাভজনক গাড়ি হিসেবে শক্তিশালী স্থান ধরে রাখবে এবং পারফরম্যান্স ও দক্ষতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে।

রবিবার (১৯ মে) টাটা মটরস তার অনুমোদিত পরিবেশক নিটল মটরসকে সাথে নিয়ে পিকআপ সেগমেন্ট এর সর্বশেষ সংস্করণ নতুন যোদ্ধা গাড়ির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১.৫ টন পেলোডের টাটা যোদ্ধা কৃষি পণ্য, পোল্ট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্য সহ অনেক ধরনের ব্যবসার জন্য একটি উপযুক্ত গাড়ি। বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে কর্মক্ষমতা এবং ড্রাইভএবিলিটির উপর জোড় দিয়ে তৈরি করা টাটা যোদ্ধা, অধিক উৎপাদনশীলতা এবং বেশি জ্বালানি সাশ্রয়ের সাথে সহজে গাড়ির মালিক হবার সুযোগ করে দেয়।

উদ্বোধন বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মিঃ অনুরাগ মেহরোত্রা, হেড- ইন্টারন্যাশনাল বিজনেস, টাটা মটরস কমার্শিয়াল ভেহিকেলস, ​​বলেন “বাংলাদেশে টাটা যোদ্ধার উদ্বোধন টাটা মটরস-এর অব্যাহত বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড হিসেবে, গ্রাহকদের ক্রমবিবর্তনশীল পছন্দের সম্পর্কে আমাদের গভীর ধারণা রয়েছে এবং আমরা উন্নত মবিলিটি সলিউশন প্রবর্তনের মাধ্যমে সেগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। টাটা যোদ্ধা দেশের পিকআপ সেগমেন্ট এ একটি গুরুত্বপূর্ণ সংযোজন আর এর ডিজাইন করা হয়েছে সেইসব গ্রাহকদের জন্য যারা সহজে একটি গাড়ির মালিক হতে চান, যারা চান একটি ভালো পারফরম্যান্স এর গাড়ি থেকে অধিক উপার্জন করতে। নতুন এই পণ্যটি নিটল মটরসের দেশব্যাপী বিস্তৃত সেবার আওতায় থাকবে, যেখানে সেলস এবং বিক্রয়োত্তর সেবার গুণগত মান নিশ্চিত করা হয়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, নিটল মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মুসাব্বির আহমাদ বলেন, “আমরা বাংলাদেশে টাটা মটরসের সর্বশেষ পন্যটি নিয়ে আসতে পেরে ভীষণ আনন্দিত। গর্বিত পরিবেশক হিসেবে, আমরা আত্নবিশ্বাসী যে, টাটা যোদ্ধা এর স্থায়িত্ব, জ্বালানি দক্ষতা এবং স্বাচ্ছন্দ্য দিয়ে গ্রাহকের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। সারাদেশে ৫৫টি টাচপয়েন্ট সহ, আমরা আমাদের গ্রাহকদের উন্নত মানের পণ্য এবং পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্মার্ট পিক-আপ ট্রাকটি 4×2 কনফিগারেশনে পাওয়া যাবে, যেটির ডেক দৈর্ঘ্য হবে 8.4 ফুট (বাংলাদেশে 9.2 ফুট পর্যন্ত কাস্টমাইজড বডি সাইজ পাওয়া যাবে)। যোদ্ধা একটি ৩.০-লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত, এটি 85 hp @ 2500 rpm এবং 250 Nm টর্ক @ 1000-2000 rpm এর আউটপুট প্রদান করে। পিকআপটির সাথে থাকছে 1 বছর/64000 কিলোমিটার ওয়ারেন্টি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আব্দুল মুসাব্বির আহমাদ (ম্যানেজিং ডিরেক্টর, নিটল নিলয় গ্রুপ),আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), প্রধান অতিথি রাজীব বি জয়সওয়াল (রিজিওনাল ম্যানেজার, সার্ক, ইন্টারন্যাশনাল বিজনেস, সিভিবিইউ, টাটা মটরস লিমিটেড), অভিজিৎ দাস শর্মা (কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, টাটা মটরস লিমিটেড), মোহাম্মদ তানবীর শহীদ ( সিইও,সেলস এন্ড মার্কেটিং,নিটল মটরস লিমিটেড)।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন প্রধান উপদেষ্টার

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন
language Change